নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেনতেন ব্লগ

সবজান্তা শমসের।

ভেডঘেঢঢ়ং

সবজান্তা শমসের।

ভেডঘেঢঢ়ং › বিস্তারিত পোস্টঃ

স্বার্থ রক্ষার্থে ভুল অনুবাদ করেছে আমার দেশ

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪২



শাহবাগ আন্দোলোন নিয়ে টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত একটি রিপোর্টের ভুল অনুবাদ করেছে আমার দেশ। পত্রিকাটির আজকের প্রধান শিরোনাম হিসেবে এই সংবাদটি প্রকাশিত হয়েছে। সংবাদটির সাথে টাইমস অব ইন্ডিয়ার যে স্ক্রিনশট টি দেয়া হয়েছে, সেই সামন্য অংশটুকু থেকেও তাদের ভুল অনুবাদের বিষয়টি ধরা যায়। যেমন, টাইমস অব ইন্ডিয়ার খবরের প্রথম লাইনটি হচ্ছে-

'The protesters at Shahbagh, a busy intersection in Bangladeshi capital Dhaka, have probably their strongest support from neighbour India.'



আর এই লাইনটির অনুবাদ আমারদেশ করেছে- 'বাংলাদেশের রাজধানী ঢাকার ব্যস্ততম শাহবাগ মোড়ের আন্দোলনকারীদের প্রতি প্রতিবেশী ভারতের জোরালো মদত রয়েছে।'



এখানে তারা অত্যন্ত সুকৌশলে 'probably' শব্দটির অর্থ এড়িয়ে গিয়েছে। এরমাধ্যমে খবরটিকে তারা তাদের স্বার্থে কাজে লাগিয়েছে। অথচ তাদের পত্রিকায় ছাপা হওয়া স্ক্রিনশট টিতেও 'probably' শব্দটি দেখা যাচ্ছে।



এখহানেই শেষ নায়। আমারদেশ টাইমস অব ইন্ডিয়ার এই খবরের সাথে নিজেদের মতামত এমনভাবে যুক্ত করেছে যাতে মনে হয় খবরের ঐ অংশটুকুও টাইমস অব ইন্ডিয়াতে বলা হয়েছে। যেমন তারা লিখেছে-

' শিবশঙ্কর মেনন শাহবাগের তরুণদের ‘মুক্তমনা’ ও ‘গণতান্ত্রিক’ আখ্যা দিলেও শাহবাগ থেকে বিরোধী মতের সংবাদপত্রে হামলা এবং বন্ধ করে দেয়ার হুমকি দেয়া হচ্ছে। এমনকি শাহবাগের আন্দোলনকারীরা ভারতের আগ্রাসী আচরণের বিরুদ্ধে সোচ্চারকণ্ঠ দেশের শীর্ষস্থানীয় দৈনিক আমার দেশ-এর সম্পাদককে গ্রেফতারের জন্য একের পর এক আলটিমেটাম দিয়ে যাচ্ছে। শাহবাগ থেকে তাকে খতম করারও হুমকি দেয়া হয়েছে। '



অথচ এই অংশটুকু মুল খবরে নেই। তাদের এই নিজস্ব বক্তব্যের পর তারা আবার টাইমস অব ইন্ডিয়ার খবরের অনুবাদ যুক্ত করেছে সুকৌশলে যাতে পাঠকেরা বিভ্রান্ত হন।

মুল খহবরটি এখানে- Click This Link



আর আমারদেশের খবরটি এখানে- Click This Link

মন্তব্য ৩৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৮

জাম্পিং শ্রাইম্প বলেছেন: "Protesters at Shahbagh in Bangladesh Backed by India"
অনুবাদ ভুল হওয়ার চান্স থাকে। তাই শুধু ইংলিশে কোট করলাম।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৬

ভেডঘেঢঢ়ং বলেছেন: সম্ভবত এই লাইনটি ছিল টাইমস অব ইন্ডিয়ার প্রথম এডিশনের শিরোনাম। এখন অবশ্য শিরোনাম ভিন্ন দেখাচ্ছে- 'India backs Shahbagh protest'

যাইহোক, শিরোনাম করা হয় পাঠকের সহজে পড়ার সুবিধার্তে। বিস্তারিত জানতে পুরো খবরটি পড়তে হয়। আমারদেশের শিরোনামের অনুবাদটি ঠিক আছে, যা তারা তাদের নিজেদের খবরেরও শিরোনাম হিসেবে ছেপেছে। কিন্তু ভেতরের খহবরের ইচ্ছাকৃত ভুল অনুবাদ ছাপানো হয়েছে। যা আমি তুলে ধরেছি।

২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৮

ন-জান্তা বলেছেন: যাই বলেন ভাই জাহা রটে তাহা কিছুটা হইলেও বটে

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৫

ভেডঘেঢঢ়ং বলেছেন: সত্যকে বিকৃত করা উচিত নয়।

৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫১

কামাল পারভেজ বলেছেন: আমার দেশ এর লাইসেন্স বাতিল করা উচিত। উস্কানিমূলক বক্তব্য গুলো যে উদ্দেশ্য প্রনোদিত তা বুঝতে কারো বাকি নাই। বাংলাদেশ কে যারা পছন্দ করেনি তাদের এদেশে থাকার কোন অধিকার নেই।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৮

ভেডঘেঢঢ়ং বলেছেন: আমি পত্রিকা বন্ধের পক্ষে নই। তবে অপসাংবাদিকতা চলতে দেয়া যায় না। ভিন্নমত থাকতে পারে, তবে তা সত্য বিকৃত করে নয়।

৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৪

দ্বিমত: বলেছেন: হেডলাইন খানার অনুবাদ করুন তো: India backs Shahbagh protest.

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৪

ভেডঘেঢঢ়ং বলেছেন: ১ নং কমেন্টের উত্তরে বলেছি।

আমারদেশের শিরোনামের অনুবাদটি ঠিক আছে, যা তারা তাদের নিজেদের খবরেরও শিরোনাম হিসেবে ছেপেছে। কিন্তু ভেতরের খহবরের ইচ্ছাকৃত ভুল অনুবাদ ছাপানো হয়েছে।

৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৯

এম.ডি জামান বলেছেন: তাহলে যুগান্তর কারো স্বার্থের জন্য এমন রিপোর্ট করেছে-

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৯

ভেডঘেঢঢ়ং বলেছেন: এখানেও ভুল অনুবাদ। 'probably' শব্দটির অর্থ এড়িয়ে গিয়েছে।

৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০২

বাংলার আকাশ বলেছেন: খোচা খুচি করতে খুব ভাল লাগে !! আমরা এটা খুব ভাল পারি । একই রকম খবর অনেক পএীকাই ছেপেছে ।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১১

ভেডঘেঢঢ়ং বলেছেন: সত্য বিকৃত করাটা সাংবাদিকতা নয়।

৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৪

বিডি আইডল বলেছেন: ইংরেজীতে যেটা ছেপেছে সার বাংলায় সারমর্ম কি দাড়ায়??

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১২

ভেডঘেঢঢ়ং বলেছেন: শিরোনামের অনুবাদটি ঠিক আছে, যা আমারদেশ তাদের নিজেদের খবরেরও শিরোনাম হিসেবে ছেপেছে। কিন্তু ভেতরের খবরের ইচ্ছাকৃত ভুল অনুবাদ ছাপানো হয়েছে।

৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৮

আবদুল্লাহ ১৩ হোসেন বলেছেন: কি বলবো বুঝিনা!... আপনি বল্লেন
"ইন্ডিয়ার খবরের প্রথম লাইনটি হচ্ছে-
'The protesters at Shahbagh, a busy intersection in Bangladeshi capital Dhaka, have probably their strongest support from neighbour India.'

আর এই লাইনটির অনুবাদ আমারদেশ করেছে- 'বাংলাদেশের রাজধানী ঢাকার ব্যস্ততম শাহবাগ মোড়ের আন্দোলনকারীদের প্রতি প্রতিবেশী ভারতের জোরালো মদত রয়েছে।"

কিন্ত আমার দেশ এর রিপোর্ট এমন...

"গতকাল দৈনিকটির ‘প্রটেস্টারস অ্যাট শাহবাগ ইন বাংলাদেশ ব্যাকড বাই ইন্ডিয়া’ শিরোনামে প্রকাশিত এক প্রতিবেদনে একথা বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের রাজধানী ঢাকার ব্যস্ততম শাহবাগ মোড়ের আন্দোলনকারীদের প্রতি প্রতিবেশী ভারতের জোরালো মদত রয়েছে।"

এখানে প্রথম লাইনের অনুবাদ কোথায় পেলেন?

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৮

ভেডঘেঢঢ়ং বলেছেন: শাহবাগ আন্দোলন ভারতের মদতপুষ্ট বলে জানিয়েছে দেশটির সর্বাধিক প্রচারিত ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়া।
গতকাল দৈনিকটির ‘প্রটেস্টারস অ্যাট শাহবাগ ইন বাংলাদেশ ব্যাকড বাই ইন্ডিয়া’ শিরোনামে প্রকাশিত এক প্রতিবেদনে একথা বলা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের রাজধানী ঢাকার ব্যস্ততম শাহবাগ মোড়ের আন্দোলনকারীদের প্রতি প্রতিবেশী ভারতের জোরালো মদত রয়েছে।

আপনি প্রথম অংশটি কপি করেন নি। আপনার যুক্তির উত্তরের অংশটুকু বোল্ড করে দিলাম। আর বাকি অংশটুকু প্রথম লাইনের অনুবাদ।

শিরোনামের অনুবাদ ঠিক আছে, যা তারা নিজেরাও শিরোনাম হিসেবে ব্যবহার করেছে।

৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৮

হাবীবুল বলেছেন: মোটামোটি সব পত্রিকাতে ই একি রকম খবর প্রকাশিত হয়েছে কিন্তু আপনি শুধু আমার দেশের নাম লিখলেন কেন ?

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৭

ভেডঘেঢঢ়ং বলেছেন: কারন, এটাই আমারদেশের মূল শিরোনাম।

১০| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১০

করাত বলেছেন: যাকে ভাল লাগে না, তার চড়ন বেঁকা। সব পত্রিকা যদি এক সংবাদ প্রকাশ করত তাহলে এত গুলা পত্রিকা দেশে থাকতো নাম একটাই থাকতো। =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৯

ভেডঘেঢঢ়ং বলেছেন: অসৎ উদ্দেশ্য সবাই বুঝে

১১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২১

অজানাবন্ধু বলেছেন: মেনন বলেন, ‘ঢাকার শাহবাগ মোড়ে হাজারো তরুণের চলমান স্বতঃস্ফূর্ত সমাবেশ উগ্রবাদ ও যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে বাংলাদেশী মুক্তমনা তরুণদের রাজনৈতিক সমাবেশ।’

খুরশীদ বলেছেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় তরুণদের অংশগ্রহণ দেখতে পাওয়াটা সবসময়ই আনন্দের ব্যাপার। তারা তাদের উদ্বেগ জানিয়েছে, বিক্ষোভে অংশ নিয়েছে, তাদের আকাঙ্ক্ষা প্রকাশ করেছে। আমি তাদের উচ্ছ্বসিত প্রশংসা করছি।’ তিনি বলেন, ‘শাহবাগ আন্দোলন গণতন্ত্রের প্রতি তাদের জোরালো অনুভূতি ও বিশ্বাসকে পুনর্জীবিত করেছে।’

এই কথাগুলো আমার দেশ পত্রিকার অনুবাদ থেকে নেওয়া হয়েছে।

তাদের রিপোর্টটি ভালভাবে পড়লে বুঝতে পাড়বেন যে তারা বলতে চেয়েছে
" শাহবাগের আন্দোলন এর প্রতি ভারতের জোরালো সমর্থন রয়েছে।"

যদিও তাদের খবরের শিরোনামে কিছু টা ত্রুটি ছিল যা এখন ঠিক করা হয়েছে। খবরের অংশটুকু কিন্তু পূর্বের মতই আছে কোন পরির্বতন করেনি।

তাই আমার অনুরোদ রিপোর্টের সবটুকু ভালভাবে পড়ুন তাহলেই বুঝতে পারবেন আমারশে পত্রিকা পূর্বের মতই মিথ্যাচার করছে।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০১

ভেডঘেঢঢ়ং বলেছেন: ঠিক

১২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৩

অজানাবন্ধু বলেছেন: তাদের (ইন্ডিয়া টুডের) রিপোর্টটি ভালভাবে পড়লে বুঝতে পাড়বেন যে তারা বলতে চেয়েছে
" শাহবাগের আন্দোলন এর প্রতি ভারতের জোরালো সমর্থন রয়েছে।"

প্রথম লেখাটার এই অংটুকু স্পষ্ট করা হল।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০২

ভেডঘেঢঢ়ং বলেছেন: ইন্ডিয়া টুডে নয়, টাইমস অব ইন্ডিয়া।

১৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৬

অজানাবন্ধু বলেছেন: দের (ইন্ডিয়ার সময়) রিপোর্টটি ভালভাবে পড়লে বুঝতে পাড়বেন যে তারা বলতে চেয়েছে
" শাহবাগের আন্দোলন এর প্রতি ভারতের জোরালো সমর্থন রয়েছে।"

প্রথম লেখাটার এই অংটুকু স্পষ্ট করা হল।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৩

ভেডঘেঢঢ়ং বলেছেন: হুম

১৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৭

অজানাবন্ধু বলেছেন: আমার দুই এবং চার নম্বর মন্তব্য দটি মছে দেওয়ার অনুরোধ রইল।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৩

ভেডঘেঢঢ়ং বলেছেন: প্রোবেলেম নাই।

১৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৪

চলতি নিয়ম বলেছেন: এতদিন জানতাম মগজ ধোলাই বাই শিবির, এখন দেখি মগজ ধোলাই বাই আমার ফাকিস্থান ও আছে।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৬

ভেডঘেঢঢ়ং বলেছেন: কি কন??

১৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯

নায়করাজ বলেছেন: দৈনিক মামার দেশ এই রকম মামু বাড়ির খবরই ছাপে। মামু বাড়ির আবদার আর কি।

মূল কথাটা বলা যেত এভাবে --

শাহবাগের আন্দোলনের প্রতি ভারতের সমর্থন রয়েছে।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৬

ভেডঘেঢঢ়ং বলেছেন: ঠিক

১৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮

দ্বিমত: বলেছেন: Click This Link

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৬

ভেডঘেঢঢ়ং বলেছেন: লিংকে তো কিছু নাই

১৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৩

অশ্রুহীন মন বলেছেন: সত্যকে বিকৃত করা উচিত নয়।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৬

ভেডঘেঢঢ়ং বলেছেন: ঠিক

১৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২০

আস্তালা ভিস্তা বলেছেন: আপ্নে probably নিয়া যে এতো ফাল পারতেছেন, সেই probably শব্দটা strongest শব্দটার জন্য ব্যবহার করা হইছে, support এর জন্য না, এতে বুঝায় support এর ব্যাপারে তাদের কোনো সন্দেহ নাই, এটা strongest support কিনা সেই ব্যাপারে তারা probably কইছে, বুঝা গেছে জিনিসটা?

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৮

ভেডঘেঢঢ়ং বলেছেন: আপনি তো দেখি কয়েক ডিগ্রি বেশি বুঝে ফেলেছেন..

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.