| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অস্তিত্বের প্রয়োজন
অতি সাধারণ
১৯৭১ এর অনেক পরেই জন্মেছি আমি তাই জানি না মুক্তিযুদ্ধ কি জিনিস। ছেলেবেলা থেকেই আব্বুর মুখে শুনে এসেছি কেমন করে এই যুদ্ধ হয়েছিল, কেন হয়েছিল, কতটা নির্মম ছিল সেই হত্যাকাণ্ড, কিভাবে রাতের আধারে পাকিস্তানী সেনারা ঝাপিয়ে পড়ে নিরীহ বাঙ্গালির উপর। সেই সব হত্যার, লুঠ, অত্যাচার, বসতবাড়িতে আগুন গল্প শুনতাম আর ভয়ে বুকের ভেতরতা ধুক ধুক করতো । কিন্তু একটা জিনিস থেকে দূরে ছিলাম সেটা হল 'ধর্ষণ' ছোট্ট আমি স্বাভাবিক কারনেই আব্বু ঐ ব্যাপারটা এড়িয়ে যেত। তথাপি ধীরে ধীরে বড় হতে শুরু করলাম আর বাংলাদেশ টেলিভিশন এর নাটক, সিনেমা আর পাঠ্য পুস্তক এর কল্যাণে বুঝে গেলাম ঐ সব পাকিস্তানী মিলিটারিরা আমাদের মা বোনদের ও ছাড়ে নাই ধর্ষণ করেছে, ক্যাম্পে ধরে নিয়ে দিনের পর দিন অত্যাচার করেছে আর উচ্ছিষ্ট খাবার এর মতো তুলে দিয়েছে রাজাকারদের হাতে। হ্যাঁ 'রাজাকার' এরা আলাদা কোন সম্প্রদায় না, বাঙ্গালী নামের, মানুষ নামের কলঙ্ক যারা পাকিস্তানী সেনাদের দোসর ছিল জাদের জন্য কতশত তাজা প্রান অকালে ঝরে গেছে। তাদের গল্প শুনতাম আর মনের গভীরে প্রচণ্ড এক ঘৃণা নিয়ে বড় হয়েছি, একটি-দুটি নাম ছিল এতটাই ঘৃণার যা হয়তো আমি ভাষায় প্রকাশ করতে পারব না কোন দিন আর সেই সব নামের মধ্যে অন্যতম 'গোলাম আজম' ছোট্ট বেলা থেকে শুনতাম সবার একটাই চাওয়া গোলাম আজম এর ফাঁসি। ভাই আমি কুনু দল করি না, আমি বিএনপি / আওয়ামীলীগ কোনটাই না। আমি বাংলাদেশের অতি সাধারণ এক নাগরিক হিসাবে বলছি । আমি বিচার চাই সেই সব মানুষরূপী জানোয়ার এর যার জন্য আমার দেশের হাজার হাজার প্রান ঝরে গেছে, মানুষ হয়েছে ঘর ছাড়া , মা বোনের ইজ্জত নষ্ট হয়েছে। আজ যদি শুধু মাত্র কারাদণ্ড দিয়ে ঐ গোলাম আজম এর বিচার কাজ সম্পন্ন হয় তবে কি পারবেন ঐ সব মুক্তিযোদ্ধা দের ঋণ শোধ করতে???? পারবেন কি তাদের আত্মার শান্তি দিতে??? এই প্রশ্ন আজ শুধু আমার একার না আগামী প্রজন্মেরও । আমাকে বোকা ভেবে , দুর্বল মনে করে চুপ করাতে পারলেন কিন্তু আগামী প্রজন্মকে কি জবাব দিবেন? তার থেকেও বড় কথা ঐ বীর মুক্তিযোদ্ধাদের আত্মা আর তাদের রেখে যাওয়া সন্তান-পরিবারবর্গ কি জবাব দিবেন????? তার থেকেও বড় ব্যাপার ভুলে গেলে চলবে না উপরে বসে একজন দেখছেন তাকেও কিন্তু প্রতিটা কাজের হিসাব দিতে হবে।
০২ রা আগস্ট, ২০১৩ বিকাল ৪:০০
অস্তিত্বের প্রয়োজন বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে । যতদূর জানি আপনি অনেক বড় মাপের একজন লেখক । আপনি কষ্ট করে আমার এই এলোমেলো লেখা গুলো পড়ায় খুব ভাল লাগছে । কিন্তু স্বাগতম জানাইছেন এইবার বিদায় দেন, আমি আর আপনাগোর সাথে নাই, মনে খুব কষ্ট পাইছি ভাইরে
২|
১৮ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:২৭
আমিনুর রহমান বলেছেন:
সুন্দর গুছিয়ে লিখেছেন।
তার থেকেও বড় ব্যাপার ভুলে গেলে চলবে না উপরে বসে একজন দেখছেন তাকেও কিন্তু প্রতিটা কাজের হিসাব দিতে হবে।
৩|
১৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:১০
অস্তিত্বের প্রয়োজন বলেছেন: ধন্যবাদ ভাই
তয় আমি কিন্তু এক্কেরে হাছা কথা লিখছি ।
©somewhere in net ltd.
১|
২৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৩০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: লেখাটা ভালো লাগল। আপনার দাবীর সাথে সহমত প্রকাশ করছি।
দেখা যাচ্ছে একদমই নতুন ব্লগার আপনি। নতুন হিসেবে সামুতে আপনাকে স্বাগতম।!!