| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অস্তিত্বের প্রয়োজন
অতি সাধারণ
২০০৬ থেকে ফেসবুক ইউজ করি আর সাথে সাথেই ইন্টারনেটের সুবাদে দুমিয়ার তামাম বিষয়ের খবর জানার চেষ্টা করি। অনেক আগে থেকেই জানতাম আমর প্রিয় বন্ধু ব্লগিং করে। কি লেখে, কি পড়ে জানি না মূলত জানার কোন আগ্রহই ছিল না কিন্তু গত বছর থেকে সে ব্লগ এ যাই লেখে আমাকে ঐ লিঙ্কটা ফেসবুকে ইনবক্স করে। ওর লেখা বরাবরেই আমার প্রিয় এমন কি ফেসেবুকে এক লাইনের একটা স্ট্যাটাস পড়ে ও মনে হয় মানুষ কি করে এত সুন্দর গুছায়ে লিখে!!! যাইহোক ব্লগে ওর লেখা পরা শেষ হলেই দেখতে পেতাম আশেপাশে আরও কত মানুষ কত কি লিখে রেখেছে ঐ ব্লগে। সেই থেকে শুরু ব্লগ পড়া। সব থেকে ভাল লাগতো পড়া শেষে কমেন্ট গুলা। উফ!! আমি তো পুরাই ফিদা হয়ে যাই ব্লগের। এক সময় মনে হল আমি ও কমেন্ট করবো, আমি ও আমার মতামত জানাব। তাই একটা আইডি করলাম এই সামহোয়্যার ইন ব্লগে কিন্তু মরজালা কমেন্ট তো করতে পারিনা। তারপর ভাবলাম দুই একটা লেখা পোস্ট করি দেখি কি হয়, তাও পারি না বলে ৭দিন পরযাবেক্ষন করবে, যদিও জানি না তারা ক্যামনে এইগুলা করে। ভাল কতা এখন তো ৩ হপ্তা ৮ ঘণ্টা হয়ে গেলো তবুও আমরে উনাগোর চক্ষে ধরে না একটুশ খানি দয়া মায়াও হয় না???/
আরেহ আমার এই অপরিপক্ক লেখা পড়েও কি বিজ্ঞ ব্লগার স্যাররা বুঝে না যে আমি নিরীহ গো বেচারা মানুষ, আমার লেখায় কখনো ৩য় বিশ্ব যুদ্ধ বাধবে না, তারা কি বুঝে না আমি কোন রাজনৈতিক বিষয়ে কোন ঝাঁজালো সমালোচনা করতে পারি না। এইগুলান আমার মাথার উপ্রে দিয়ে যায়। তবে কেন আমারে এই ভাবে ঝুলায় রাখা?????? তাই সত্যি বলছি আজ আমি খুবই দুঃখিত। আমার সহ্যের বাঁধ ভেঙে যাচ্ছে।![]()
![]()
![]()
আমি আর তোমাগোর সাথে নাই। তোমাগোর এই নির্মম অবহেলা আমার কষ্টকে আরও বাড়িয়ে দিচ্ছে দিনে দিনে। তাই আমি ব্লগ ত্যাগ করে চলে যাচ্ছি। জানি আমার এই চলে যাওয়াই কারো কিছু যায় আসে না। তবুও বলছি আমি এক বুক কষ্ট নিয়ে চলে যাব শুধু মাত্র তোমাদের এই আচরণ এর জন্য। যেই দিন আমি সবার মতো অধিকার পাব সেই দিন আবার আসব। অবশ্য তার জন্য মাঝে মাঝে উঁকি দিব এই খানে শুধু দেখার জন্য আমি কি এখনো ঝুইলা আছি নাকি সামহোয়্যার ব্লগে পদার্পণ করেছি পুরোপুরি ভাবে। বিদায়........./![]()
২|
০৫ ই জুন, ২০১৪ সকাল ১১:৪০
কাকপাখী বলেছেন: আমার তো প্রায় ৬ মাস লাগছিল সেফ হইতে !
©somewhere in net ltd.
১|
১৮ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:২৪
আমিনুর রহমান বলেছেন:

ওহ মডু ! উনারে একটু দয়া করেন। ওরা সেফ বা জেনারেল কইরা দেন