নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

jeet_infinite

বিশ্বজিৎ কুমার

অনেক কিছুই হতে চায় এ মন... তবু যেন অজানিতে হয়ে যায় কারো দুঃখেরই কারণ... অথবা.. কি যেন বলতে চেয়েছিলাম !! অথচ শুধু এটাই মনে পড়ে... "হেথা নয়,হেথা নয় - অন্য কোথাও,অন্য কোনখানে"

বিশ্বজিৎ কুমার › বিস্তারিত পোস্টঃ

আসুন, সাম্প্রদায়িক দাঙ্গা থেকে দেশটাকে বাঁচাই

০৩ রা মার্চ, ২০১৩ সকাল ১১:৩৫

সাম্প্রদায়িক দাঙ্গা নামটা আমার পছন্দ হচ্ছে না.. সত্যিকার অর্থে ঘটনাটাও মোটেও সেরকম না.. সাম্প্রদায়িক দাঙ্গায় দেখা যায় (অবশ্য মূল কারণটা সাধারণ চক্ষে ধরা পড়ে না, অনেক যত্ন করে লুকিয়ে রাখা হয়) ক্ষমতা, অর্থ, প্রভাব-প্রতিপত্তির লোভে কিছুসংখ্যক লোকের একটা গ্রুপ (বিশ্বাস করেন আর না করেন, দাঙ্গারত দুই সম্প্রদায়ের লোভী মানুষই থাকে এ দলে.. একদিকে দুই সম্প্রদায়ের সাধারণ লোক পরস্পরের সাথে লড়াই করে জানমাল খোয়ায়, আর অন্যদিকে এই ক্ষমতালোভীরা আখের গোছায়) বিশেষ কোনো বিতর্কিত ইস্যুতে (ইস্যুর তো অভাব নাই.. দুটি ভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে আসা দুটি ভিন্ন 'ধর্ম' নামক লেবেলে পৃথক মানবগোষ্ঠী বলে কথা) দুই পক্ষের মানুষকেই ক্ষেপিয়ে তুলে দাঙ্গার জন্ম দেয়। কিন্তু আজ বাংলাদেশে কি হচ্ছে তা আমরা সবাই জানি (আমরা মানে অবশ্য যারা সবধরনের ডাইবারটিং লজিক থেকে বের হয়ে এসে মূল বিষয়টা বোঝার, অন্তরে ধারণ করার সাহস রাখছি তারা.. দুঃখের বিষয় হলেও সত্য, ষোল বা আঠার কোটির এ বাংলাদেশে আমাদের সংখ্যাটা এখনো সংখ্যাগরিষ্ঠ নয়.. ধর্ম, লোভ, দুর্নীতি, মেকি মানবতাবাদ প্রভৃতি ডাইভারশনে অনেকেই এই 'আমরা'-র বাইরেই রয়ে যাচ্ছে) যে বর্তমানে বাংলাদেশে কি হচ্ছে.. এখানে সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে না (অবশ্য সাধারণ মুসলমান এবং হিন্দুদেরও ধর্মভীরুতাকে কমনসেন্স, দেশপ্রেম, ন্যায়নীতি দিয়ে প্রশমিত করতে না পারলে দেশ অবশ্যই সত্যিকারের সাম্প্রদায়িক দাঙ্গার দিকে এগিয়ে যাবে), এখানে যা হচ্ছে তা হলো স্বাধীনতাবিরোধী জামাত-শিবিরের বাংলার মানুষের সারল্য, অনুসরণপ্রিয়তা, ধর্মভীরুতাকে কাজে লাগিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা উসকে দেবার অপচেষ্টা.. এখানে এখনো হিন্দুদের জানমাল, মন্দিরে আক্রমণ করছে জামাত-শিবির, কিছু সময়ের ব্যবধানেই তারা মুসলমানদের আক্রমণে নামবে, তাও আবার ষড়যন্ত্রের নীলনকশায় হিন্দুবেশ ধরে.. ব্যাস, কেল্লা ফতে.. শুরু হয়ে যাবে সত্যিকারের দাঙ্গা.. আসলে (পরবর্তী অংশের জন্য নো অফেন্স) এদেশের ধর্মভীরু হিন্দু-মুসলমার উভয়ই মারাত্মক বোকা (ঘুরিয়ে বললে সরল) আর হিন্দুরা তো ভয়াবহ ভীতু.. কি যে হবে এই দেশের.. আমরা কি পারবো না জামাত-শিবিরের এ অপচেষ্টাকে নস্যাৎ করে দিয়ে দেশকে এই ইমিনেন্ট সাম্প্রদায়িক দাঙ্গার হাত থেকে রক্ষা করতে? ও.. মনে পড়লো.. আগের লেখায় পুলিশের কথা লিখছিলাম, তখন শুধু সেনাবাহিনী নামার ভবিষ্যৎটাই খেয়ালে পড়ছিল.. এখন মনে হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা প্রতিহত করার জন্য পুলিশ যাতে না আসতে পারে সেজন্যও হয়তো তাদের নির্মুল করতে চাইছে জামাত-শিবির.. সত্যই সেলুকাস.. জামাত-শিবির নির্মুল করার কথা তুললে অধিকাংশ বুদ্ধিজীবী, এবং অধীকাংশ সাধারণ মানুষ ভুরু কুঁচকে প্রতিবাদ করেন, আর এখন যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী পুলিশ বাহিনীই নির্মুল হবার আশঙ্কাতে.. যাই হোক.. আসুন আমরা সব ষড়যন্ত্র বানচাল করে দেশটাকে সাম্প্রদায়িক দাঙ্গার হাত থেকে রক্ষা করি.. ধর্মভীরুতার ভাবাবেগে বন্দী না থেকে স্বাধীনতাবিরোধীদের চিনে নেই, আর প্রতিহত করি.. জয় বাংলা.. (আপনারা হয়তো ইতোমধ্যে জেনে গেছেন যে জয় বাংলা বাঙালির শ্লোগান, আর বাঙালিরই থাকবে.. আওয়ামী লীগের নয়..)

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.