| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিয়ম ১: লক্ষ্য তৈরি করুন যে আপনি ওজন কমাবেনই। লক্ষ্য ঠিক না থাকলে কিন্তু কোন ভাবেই আপনি ওজন কমাতে পারবেন না।
নিয়ম ২: ওজন কমে রান্নার ঘরে। কি অবাক হচ্ছেন কি ভাবে? সত্যিই তো একটু চিন্তা করে দেখুন তো। খাবারগুলো একটু নির্বাচন করে খেলে আপনার ওজন কমান অনেকখানি সহজ হয়ে যাবে। আর কিভাবে রান্না করছেন সেটাও কিন্তু দেখার বিষয়। বেশি তেলের খাবার বা ভাজা পোড়া নাই বা খেলেন। ভাত একটু কম খেয়ে সবজির তরকারি একটু বেশি খেলে ক্ষতি কি? বরং আপনারই লাভ। আঁশ যুক্ত সবজি নির্বাচন করুন।
নিয়ম ৩: সচেতনতা। হ্যাঁ আপনি খাবার দাবার এর ব্যাপারে একটু সচেতন হন দেখবেন কাজটা অনেক সহজ হয়ে গেছে। সব সময় আপনার লক্ষ্য এর কথা মাথায় রাখুন। ভাবুন আপনি পারবেন।
নিয়ম ৪: আপনার অবসর সময়ে একটু ব্যায়াম করুন। একটু খেলাধুলা করুন। কম্পিউটার গেমস নয় বরং বাস্কেটবল, ভলিবল, ক্রিকেট, ফুটবল। মানে যে খেলাগুলোয় শারীরিক পরিশ্রম হয়। সে গুলো আরকি। শুধু টিভি দেখে সময় নষ্ট না করে মেদটা কমান।
নিয়ম ৫: যদি জিমে যাওয়ার ইচ্ছে বা সময় থাকে তাহলে সেখানেই যান। পারলে কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে যান যারা আপনার সাথে জিম করবে। তাহলে আর বরিং লাগবেনা। আর আপনার একদিন জিমে না যেতে ইচ্ছে করলে তারাই আপনাকে নিয়ে যাবে। তাদের ক্ষেত্রেও আপনিও এমনটি করুন। দেখবেন অনেক ভাল লাগবে।
নিয়ম ৬: আধুনিকতার এই যুগে ফাস্ট হওয়াটা ভাল। তবে সব ক্ষেত্রে নয়। মানে ফাস্ট ফুড গ্রহনের ক্ষেত্রে ফাস্ট হওয়াটা ভাল নয়। ওসব ফাস্ট ফুড না খেয়ে ফলমূল খান । যার দামও কম তার পুষ্টি গুন হিসেবে আর অনেক কাজও দিবে আপনার শরীরের জন্য।
নিয়ম ৭: আর শেষ নিয়মটি হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে উপরের ৬টি নিয়ম সঠিক ভাবে পালন করা। আশাকরি আপনার ওজন অনেকখানি কমবে।
সবশেষে একটা কথাই বলব “না খেয়ে থাকার চেয়ে স্বাস্থ্যসম্মত ভাবে ওজন কমান”
©somewhere in net ltd.