| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঝরা পাতা
[ইটালিক] পাঠকের উপর আস্থা শতভাগ। ফুলে সুরভি থাকলে কদরদানের অভাব হয় না, ভ্রমর আপনিই ছুটে আসবে!!! নিজেকে আবিষ্কারের চেষ্টা করছি। আমার ভিতরকার আমিটাকে জাগ্রত করার নিরন্তর প্রয়াস চালাচ্ছি। আর বদলে দেওয়ার স্বপ্ন দেখে চলছি প্রতিনিয়ত।[/ইটালিক] [link|http://www.somewhereinblog.net/avropathikblog| Af
ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়,
পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি।
অনেকের মতো আমার ও খুব প্রিয় একটি কবিতা। সুকান্ত যদি বেঁচে থাকতেন তবে তাঁকে অবশ্যই জিজ্ঞেস করতাম এই নিদারুন যন্ত্রণাটার এমন কব্যিক রূপায়ন তিনি কি ভরাপেটে করেছিলেন নাকি খালিপেটে। গুরুজনেরা অবশ্য বলে থাকেন, খালিপেটে সাহিত্য হয় না। আমিও মানি, "A hungry man is an angry man.". কিন্তু খাঁটি কথাটি হলো, এখন আর পদ্য লেখার সময় নয়। পুরো পৃথিবী জুড়ে অসংখ্য দরিদ্র মানুষের হাহাকার, ক্রন্দন। অগনিত মানুষ ধুঁকে ধুঁকে মরছে অনাহারে প্রতিনিয়ত, বেচে চলেছে শ্রম, দেহ, সততা, মূল্যবোধ শুধু দু'মুঠো ভাতের জন্য। বারোয়ারি ডাস্টবিনে ঘেঁটে চলেছে উচ্ছিষ্ট চৌরাস্তার মোড়ের পাগলটাও। তারও যে খিদে লাগে!
হায়রে নিয়তি! কেউ খিদের কষ্ট সহ্য করে না পেরে দুধের শিশুকে বিক্রি করে মাত্র দুশো টাকার বিনিময়ে। আর কেউ লক্ষ টাকার ডাইনিং টেবিলে বসে ঘন্টার পর ঘন্টা চিবোয় মুরগীর রোস্ট, খাসির রেজালা আরো কত কি! আবার আমার মতো কেউ কেউ শাকান্ন দিয়ে উদরপূর্তি করে অন্যের দু:খে 'আহা-উহু' করতে থাকে সারাক্ষণ, কখনো কখনো দু'এক ফোঁটা জলও গড়িয়ে পড়ে কালক্রমে। ছা-পোষা মধ্যবিত্তের এই একটাই সম্বল, অল্পতে বাঁধ ভাঙ্গে দু'নয়নের জল। সেই জলে সাগর হয় না, বড়জোর দিঘী হয় আর তাতে নিজেরাই ডুবে মরে।
সে যাই হোক। এবার বলুন মশায় কে কি খেলেন আজ? কেউ মাছ, কেউ মাংস, কেউ সবজি, ডাল, রকমারি ফাস্টফুড ইত্যাদি ইত্যাদি। তা বেশ বেশ। আমিও দিব্যি খেয়ে গল্প করছি। তবুও বলি, একটু শুনুন সাতকানিয়ায় বন্যায় গৃহহারা সায়েরা খাতুনের করুন হাহাকার, " ভাই আমারে এক মুঠা চাল দেন। দুই দিন ধরে ছেলেটা না খেয়ে আছে। ওরে একটু খিচুড়ি রান্না করে খাওয়াতাম" (প্রথম আলো : 11-07-2006ইং)। হায় আমার দুখিনি মা, দু'বছরের ছেলে তোমার না খেয়ে মরছে তোমারই চোখের সামনে। তুমি কত অসহায়! 20000 পরিবারের এতোগুলি গৃহহীন লোক দুইদিন ধরে অনাহারে আছে, মৃত্যুর সাথে লড়ছে, অথচ এখনো কোন সরকারি ত্রাণ পৌঁছেনি তাদের মাঝে। কখন পৌঁছাবে কেউ জানে না। তাহলে, আমরা কেন সরকার বানালাম? কেন আমরা ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করলাম? তাদের দায়িত্ব কি? আমরা তো মরছিই। আমাদের জন্ম সহজ, আমাদের মৃতু্য সহজ, রক্তবীজের ঝাড়ের মতো আমরা দলে দলে মরছি, মরবো। কারো কিছু এসে যাবে না। না সরকারি দলের, না বিরোধী দলের। আমাদের টাকায় ওরা প্রাসাদ বানাবে, গাড়ি কিনবে, দামী দামী খাবার খাবে, ছেলেমেয়েদের বিদেশ থেকে ডিগ্রী কিনে দেবে। আর আমরা সব ভুলে গিয়ে ফের ওদের সিংহাসনে বসাবো। ওদের গোলামি করবো, তেলমর্দন করতে করতে হাতের রেখা মুছে ফেলবো। এরকম নির্বোধ আর আমরা কতদিন থাকবো?
**** টাইটেল রফিক আজাদের কবিতা থেকে .....
২|
১১ ই জুলাই, ২০০৬ ভোর ৪:০৭
অতিথি বলেছেন: শত , লক্ষ , কোটি না ইনফিনিট ধিক নিজেকে....আমাদেরকে।
৩|
১১ ই জুলাই, ২০০৬ ভোর ৫:০৭
অতিথি বলেছেন: ঝরাপাতার পোস্টগুলো খুব হৃদয়বিদারী। আমাদের সমাজের কালো দিক উন্মোচন করে।
৪|
১১ ই জুলাই, ২০০৬ ভোর ৫:০৭
হযবরল বলেছেন: সাতকানিয়ায় আমার বাড়ী । আমাদের বাড়ীটা গত 50 বছরে বন্যায় কয়বার পড়ছে তার কোন হিসাব নাই।
বড় কষ্টের এক জীবন যাপন করে যাই আমরা, নষ্ট সময়ের প্রতিভূ হয়ে।
৫|
১১ ই জুলাই, ২০০৬ ভোর ৬:০৭
কালপুরুষ বলেছেন: ঝরা পাতা,
ছাগল হলেও এই মুহূর্তে লোভনীয় কাঁঠাল পাতাতো কোন ছাড় কোন পাতাই চিবাতাম না। মানুষকে বুঝতে দিতাম ছাগলেরও বোধশক্তি বলে কিছু একটা আছে। ক্ষুধা পেলেও অনেক সময় খেতে পারেনা। কারণ খাওয়ার মুড থাকে না। আর সেটা জীবশ্রেষ্ঠ সভ্য মানুষদের কারণেই। যারা আমাদেরতো জবাই করেই পারলে নিজেদের জবাই করে খায়। মানুষের মাংশ খাওয়া হারাম সেটাও ভুলে যায়।
৬|
১১ ই জুলাই, ২০০৬ সকাল ৮:০৭
পথিক!!!!!!! বলেছেন: মতব্য কর
৭|
১১ ই জুলাই, ২০০৬ সকাল ১০:০৭
ঝরা পাতা বলেছেন: আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রতিনিয়ত কষ্ট পাই, প্রতিমুহুর্তে হেরে যাই, তবুও স্বপ্ন দেখে যাই, দিনবদলের ডাক দিয়ে যাই।
৮|
১২ ই জুলাই, ২০০৬ বিকাল ৩:০৭
অতিথি বলেছেন: সঠিক মূল্যবোধ এবং বিবেকবোধ , মানুষের মনে জাগিয়ে তোলার মতন , উপযুক্ত শিক্ষার অভাবেই , এই ধরনের দুনর্ীতি , সমাজে প্রশ্রয় পাচ্ছে ।
৯|
১২ ই জুলাই, ২০০৬ রাত ৯:০৭
ঝরা পাতা বলেছেন: ধন্যবাদ মধুশ্রী তোমার মন্তব্যের জন্য।
১০|
১২ ই জুলাই, ২০০৬ রাত ৯:০৭
কনফুসিয়াস বলেছেন: সুন্দর লেখা।
ভাত দে হারামাজাদা পুরো কবিতাটা আছে কারো কাছে?
১১|
১২ ই জুলাই, ২০০৬ রাত ৯:০৭
ঝরা পাতা বলেছেন: ধন্যবাদ কসফুসিয়াস আপনার মন্তব্যের জন্য। কবিতাটা আমার কাছে নেই, তবে জলিল ভাইয়ের কাছে আছে মনে হয়। আমি উনাকে অনুরোধ করে দেখবো। আমারো খুব প্রিয় কবিতাটা।
১২|
১৯ শে জুলাই, ২০০৬ রাত ৩:০৭
অতিথি বলেছেন: আপনার পোস্ট সিরিয়ালি পড়তেসি..
এইটা সবচেয়ে ভালো লাগলো,তাই লিখলাম..এইরকম অনেক লেখাই ভালো লাগে,কিছুক্ষণ নিজের মানবজন্মের জন্য লজ্জা পাই..
তারপর আবার নির্লজ্জ প্রতিদিন..
১৩|
২১ শে জুলাই, ২০০৬ সকাল ১০:৫৬
অতিথি বলেছেন: কিন্তু আমার যেটা বক্তব্য -
প্রথম কোটেশনটায় সুকান্ত লিখেছিল -
"পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি ।
"পূর্ণিমার " নয় ।
ওটা ঠিক করে নে ।
:-(
১৪|
২১ শে জুলাই, ২০০৬ দুপুর ১২:৩২
অতিথি বলেছেন: নিজের ভেতরে ধিক্কার জাগানো সুন্দর পোষ্টের জন্যে ঝরাপাতাকে ধন্যবাদ।
তবে কি সরকার আমরা বানাই, আর প্রতিদানে কি পাই, তাতে আমি অবাক হবার কিছুই দেখছি না। নাকি আমাদের এখনকার ও আগেরকার সরকার দের কাছে এর চেয়ে ভালো কিছু পেয়েছি ? এমন কি সামনে কারো কাছে ভালো কিছুপ্রত্যাশা করা যেতে পারে, এমন আশাও আমার নেই। আমাদের রাজনীতি ও রাজনীতিবিদদের প্রতিটি অনুপরমানুতে গ্যাংগ্রিন। কেটে ফেলা না ছাড়া অবধি কোন মুক্তি নেই...।
১৫|
২১ শে জুলাই, ২০০৬ দুপুর ১:৪৩
ঝরা পাতা বলেছেন: তীরন্দাজ,
আপনাকেও অনেক ধন্যবাদ পোস্টটা পড়ার জন্য ও সুন্দর মতামত জানানোর জন্য।
©somewhere in net ltd.
১|
১১ ই জুলাই, ২০০৬ ভোর ৪:০৭
অতিথি বলেছেন: এটা পড়লাম, ভাল লাগল শুধু সেটা বলার জন্যই লিখলাম। মন্তব্য করতেও লজ্জা লাগছে...