নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শপ্তপরনার শশিকান্ত শমাহার...

অম্ব

me n mine. simple math .. dont try to understand it . cus its a myth

অম্ব › বিস্তারিত পোস্টঃ

vuter kill

২৫ শে অক্টোবর, ২০১১ ভোর ৪:৪৮

একনায়ক গাদ্দাফির শাসনের অবসান হল। সারা দুনিয়ার

বেশিরভাগ মানুষ খুশি। কিন্তু আমি কিছু বিষয়

জানতে পেরে খুবই অবাক হলাম। দেখুন তো কোন দেশের

মানুষ এতো আরামে থাকে?? >আধুনিক সময়ের নগরজীবনের

অন্যতম প্রধান চাহিদা বিদ্যুত্। আর লিবিয়ার জনগণ সেই

... বিদ্যুত্ ব্যবহার করত পুরোপুরি বিনামূল্যে।

>সরকারনিয়ন্ত্রিত ব্যাংকগুলো থেকে বিনা সুদে ঋণ

দেওয়া হতো নাগরিকদের। >তেলসমৃদ্ধ দেশটির তেল

বিক্রি করে যে টাকা আয় হতো,

তা সরাসরি পাঠিয়ে দেওয়া হতো লিবিয়ার সব জনগণের

ব্যাংক হিসাবে। >গাড়ি কেনার সময় লিবিয়ার

নাগরিককে গাড়ির মূল্যের অর্ধেক সরকার

থেকে ভর্তুকি দেওয়া হতো। >তেলসমৃদ্ধ লিবিয়ায়

প্রতি লিটার পেট্রলের মূল্য ছিল মাত্র ০.১৪ ডলার। মাত্র

০.১৫ ডলারে পাওয়া যেত ৪০ স্লাইসের বড় রুটি।

>গাদ্দাফি সরকারের ৫০ হাজার ডলার সহায়তা পৌঁছে যেত

প্রতিটি নববিবাহিত দম্পতির কাছে। যেন

তাঁরা বাড়ি কিনে স্বাচ্ছন্দ্যে তাঁদের নতুন জীবন শুরু

করতে পারেন। >সন্তান জন্ম দেওয়ার পরও লিবীয়

মায়েরা সরকারের কাছ থেকে পেতেন পাঁচ হাজার ডলার

করে। >পড়াশোনা বা চিকিত্সাসেবার জন্য কেউ

বিদেশে গেলে তাঁকে মাসে দুই হাজার ৩০০ ডলার

দেওয়া হতো সরকারের তরফ থেকে। >গাদ্দাফি ক্ষমতায়

আসার আগে লিবিয়ায় স্বাক্ষরতার হার ছিল মাত্র ২৫

শতাংশ। শিক্ষাখাতে বিপুল পরিমাণ ভর্তুকি দিয়ে সেই

সংখ্যাটা ৮৩ শতাংশে নিয়ে গিয়েছিলেন গাদ্দাফি।

>পুরোপুরি বিনামূল্যে শিক্ষা ও চিকিত্সাসেবা পেত

লিবিয়ার জনগণ। >সেখানকার ২৫ শতাংশ মানুষের

বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি আছে। পড়াশোনা শেষ করে কেউ

যদি চাকরি না পেত, তাহলে বেকার থাকা অবস্থায়

সরকারের কাছ থেকে ভাতাও পেত তারা। >কৃষিখাত

উন্নয়নের ক্ষেত্রেও বিশাল অবদান ছিল মুয়াম্মার

গাদ্দাফির। কৃষিকাজকে পেশা হিসেবে নিতে ইচ্ছুক

লিবিয়ার জনগণকে জমি, খামারবাড়ী, বীজ ও অন্যান্য

সরঞ্জামাদি দেওয়া হতো সরকারের পক্ষ থেকে। সবই

বিনামূল্যে। >গাদ্দাফির লিবিয়ার কোনো বৈদেশিক ঋণ

তো ছিলই না, বরং বৈদেশিক মুদ্রার মজুদ ছিল ১৫০ বিলিয়ন

ডলার। সুখে থাকলে নাকি ভুতে কিলায়! লিবিয়ার মানুষের

অবস্থা দেখে আমার এখন সেটাই মনে হচ্ছে। :’(

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.