| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফিজিক্স প্রাকটিক্যালের ভাইবা! একবুক কনফিডেন্সের সৌজন্যে কিছু না পড়েই চলে গেছি। প্রাকটিক্যাল রিলেটেড জিনিসগুলো স্যারকে বুঝায় দিতে পারবো। আর সাধারন ফিজিক্সের নরমাল টার্ম গুলোতো এমনি পারবো।
কাহিনী হইলো সম্পূর্ন উল্টা। স্যার এই টার্মের ফিজিক্সের এক সাবজেক্ট থেকে প্রশ্ন করা শুরু করলেন। (এমনই নাকি কথা ছিল। এই তথ্য আমি জানতাম না।)
আমি "জানিনা" "মনে নাই" "ভূলে গেছি" "পারিনা" টাইপ উত্তর দিচ্ছি। ![]()
হঠাত্ করে একটা প্রশ্নের সঠিক জবাব দিয়ে দিলাম।![]()
স্যারের মুখের দিক তাকিয়ে মনে হল স্যার আশাহত।![]()
স্যারের প্রশ্নের মাঝে হঠাত্ করে স্পীড ব্রেকার দিয়ে দিয়েছি টাইপ অবস্হা।
স্যার স্পীড ব্রেকারে ধাক্কা খেয়ে প্রশ্নের গাড়ি থামিয়ে দিয়ে বললেন, তোমার রোল কত?
কনফিডেন্সের সাথে রোল বলে দিলাম। ![]()
স্যার বললেন,
-আচ্ছা যাও আর পড়ালেখাটা করবা, কেমন!
-জ্বী স্যার।
#পড়ালেখা আসলেই করা দরকার।
©somewhere in net ltd.