নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবাশ্ম

সবুজ পৃথিবীর জীবন্ত জীবাশ্ম আমি!!

আমি জীবাশ্ম

আমি অতি সাধারণ, তবে অসাধারন এক পোলা!!

আমি জীবাশ্ম › বিস্তারিত পোস্টঃ

এক গুচ্ছ স্ট্যাটাস!

০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ৩:৩৫

স্ট্যাটাস ১!

পি এল চলছে। এক কাজে ক্যাম্পাসে গিয়ে জনৈকা ক্রাশ কে বয়ফ্রেন্ডের সাথে আবিস্কার করলাম। মেজাজটাই খ্রাপ হয়ে গেল। ভাবলাম বয়ফ্রেন্ডকে কইষা একটা থাপ্পড় মেরে বলি, "MIST কি প্রেম করার জায়গা? এইটা পড়ালেখা করার জায়গা। ডেটিং ফেটিং ক্যাম্পাসের বাইরে গিয়ে কর।"

কিন্তু ঐ যে ট্যাগ আছে "আমি অতি ভদ্র পুলা" তাই কিছু করলাম না। B-)



স্ট্যাটাস ২!

পরীক্ষা দরজায় কড়া নাড়ছে আমি ঘুমের ভান করে শুয়ে আছি। ডাকতে থাক।দরকার তার, আমার না। বেশী দরকার হলে দরজা ভেঙে ঘরে ঢুকুক তবুও দরজা খুলবো না। ঠেকা আছি নাকি?



স্ট্যাটাস ৩!

ঘরে চিনি আছে, বিস্কুট আছে,চানাচুর আছে। তাতে পিঁপড়ে ধরে না। পানির বোতলে পিঁপড়ে ধরে। পিঁপড়ের বোধহয় ডায়াবেটিস!!!



স্ট্যাটাস ৪!

মাঝে একটা সময় ছিলো রাতে ঘুম আসতো না। প্রায় সারা রাত জেগে ভোর পাঁচটা, সাড়ে পাঁচটার সময় ঘুমাতে যেতাম। আবার সাড়ে সাতটায় ভার্সিটির জন্য উঠতাম। আশ্চর্য ব্যাপার দিনেও ঝিম আসতো না। বিকালে একটা ঘুম দিলেই চলতো।

সপ্তাহ খানিক পর টার্ম ফাইনাল পরীক্ষা এখন আমায় উপ্রে ঘুমের ভূত আছর করেছে। পারলে চব্বিশ ঘন্টায় ঘুমিয়ে কাটাতে পারলে বাঁচি।

ঘুম পরী তোমায় আমি চাইনা। ব্রেকআপ!



স্ট্যাটাস ৫!

আমার দোষ বর্ননার এক পর্যায়ে বালিকা মন বেশী খারাপ করে বললো, "মেয়েদের প্রতি তোমার এতো ইন্টারেস্ট"!

শুনে তো বুকের ভিতর ধুক করে উঠলো। না জানি কার ছবিতে লাইক মেরেছি সেইটা তার ওয়ালে গেছে। নাহ প্রাইভেসী বাড়াতে হবে। প্রয়োজনে "অনলি মী" করে দিবো!

পরে যখন জানতে পারলাম ইন্টারেস্ট নামক অপশনে "women" দেখে সে এই কথা বলছে, আমি টোটালী নাই হয়ে গেলাম!

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৯ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২২

খেলাঘর বলেছেন:


পড়ে সময় নস্ট

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.