নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবাশ্ম

সবুজ পৃথিবীর জীবন্ত জীবাশ্ম আমি!!

আমি জীবাশ্ম

আমি অতি সাধারণ, তবে অসাধারন এক পোলা!!

আমি জীবাশ্ম › বিস্তারিত পোস্টঃ

ফাঁকি?? নাকি কাজের সুবিধা?? ;)

০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ১০:৩১

সার্ভে প্রাকটিক্যাল চলছে। আমাদের কাজ দূর থেকে একটা বিল্ডিং এর উচ্চতা মাপা। দুই ভাবে মাপা যায়। আমাদের প্রথম দিন কঠিন উপায়ে কাজটা করতে হবে, পরের দিন সহজ উপায়ে।X( স্যার সব কাজ বুঝায় দিয়ে গেছেন। আমরা থিওডোলাইট (theodolite) দিয়ে কোণ মেপে যাবতীয় হিসাব নিকাশ করে বিল্ডিং এর উচ্চতা বের করবো। ল্যাব অ্যাসিস্ট্যান্ট এসেছেন থিওডোলাইট কিভাবে ব্যাবহার করতে হয় সেটা দেখাতে। উনি কোণ মাপার সময় উদাহরণ দিতে গিয়ে থিওডোলাইট দিয়ে একটা কোণ মেপে দেখিয়ে দিলেন। আমরা আরেকটা কোণ মেপে হিসাব শুরু করে দিলাম। হিসাব করতে গিয়ে দেখি যে ত্রিভুজ গঠিত হয়েছে তার দুই কোণের সমষ্টি ১৯০ ডিগ্রী! মেজাজ পুরাই খারাপ হয়ে গেলো। কি করবো সেটাই মাথায় আসতেছে না। কি করবো ভাবতে ভাবতে আবার রিডিং নিয়ে দেখি ল্যাব অ্যাসিস্ট্যান্ট যে কোন মেপেছেন সেটা ভুল!! অতঃপর খেয়াল হল ল্যাব অ্যাসিস্ট্যান্ট জাস্ট কিভাবে রিডিং নিতে হয় সেটা দেখিয়েছেন। আমরা একটু ফাঁকি দিতে গিয়ে ভালোয় ধরা খেয়েছি!:((
এবার ক্যালকুলেশন করে দেখা গেলো বিল্ডিং এর উচ্চতা ভুল আসতেছে!! আমাদের কাছে তথ্য আছে বিল্ডিং ১৪ তলা। প্রতি ফ্লোর সাধারণত ১০ ফিট হয়! ১৪ টোলা বিল্ডিং এর উচ্চতা ১৪০+ হবার কথা! কিন্তু আসছে ১১৫ ফিট। কি আর করা ১১৫ ফিট কে ১৫১ফিট করে দেয়া হল।। B-)
পরে অবশ্য ঠিক করে মাপা শিখতে হয়েছে!X(

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০২ রা জানুয়ারি, ২০১৫ সকাল ৯:২৮

অপূর্ণ রায়হান বলেছেন: হাহাহাহা ফাঁকিবাজি ভালু না ;)

হ্যাপ্পি নিউ ইয়ার !:#P !:#P !:#P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.