নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমরা সবাই পাগল.....

জগা

কি লিখুম?

জগা › বিস্তারিত পোস্টঃ

আমি ওকে দেখেছিলাম সেই ছোট্টবেলায়

২৩ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:০৭

ছেলেটি ছিল বড়ই চুপচাপ স্বভাবের, কথা কম বলত। খেলাধুলাও বেশি একটা করতনা। সে ছিল ভাবুক ধরণের। কেউ যদি জানতে চাইত, কী ভাবছ, সে বলত যে কোটি কোটি জিনিস আছে ভাবার মতন।



মেয়েটি ছিল বড়ই চঞ্চল, বাচাল। সারাক্ষণ অবিরাম কথা বলে যেত বলে সবাই বাচ্চাকালেই ওর নাম দিয়েছিল কটকটি বুট।



ছেলেটি ছিল খুব রাগী, কিন্তু ধীর-স্থির, সহজে রাগ দেখাতনা। তবে দেখালে যাকে দেখাচ্ছে তাকে কিছু বলতে বাকি রাখতনা।



মেয়েটিও রাগী ছিল, কিন্তু কাইমাই করে চিল্লিয়ে তার পর কান্নাকাটি করে শান্ত হয়ে যেত। বাবা-মার বড় বাধ্য ছিল সে, তাই রাগ-কান্না সত্ত্বেও কাউকে খারাপ কিছু সহজে বলতনা।



ছেলেটি ছোট থেকেই স্বাবলম্বী হতে চাইত। ছেলে বলে স্বাধীনতাও ছিল বেশি, সে একাই নিজের সব কাজ করে ফেলত।



মেয়েটি ছিল বাবা-মার অতি আদরের, খুব মারাত্মকভাবে তাঁরা যে ওকে সবসময় চোখে চোখে রাখতেন তা নয়, কিন্তু জীবনের সব সিদ্ধান্ত তাঁরাই প্ল্যান করে রেখেছিলেন ওর আর সেও লক্ষ্মী মেয়ের মতই সব মেনে নিত।সে ছিলও ভাগ্যবতী, দুনিয়ার সেরা বাপ-মাদের মধ্যে ছিলেন উনারা।



কিন্তু সব সিদ্ধান্ত নিজে নিতে যাওয়াও যেমন মাঝে মাঝে ঝঞ্ঝাট বয়ে আনে, তেমনি সেরা বাবা-মাও মাঝে মাঝে সিদ্ধান্ত নিতে বা সন্তানকে বুঝতে ভুল করে থাকেন।



এই গল্প সেই মেয়ের যে প্রথম একটা বড় সিদ্ধান্ত নিজে নিতে চেয়েছে, বিশাল বড় একটা সিদ্ধান্ত...

এই গল্প সেই ছেলের যে সবসময় যুক্তিকে আবেগের আগে রাখতে চায় কিন্তু আবেগের কাছেই পরাজিত হয়, নিজের উপর ক্ষিপ্ত হয়ে কাছের মানুষটিকেই আঘাত করে বসে...



(চলবে)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.