| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১১ বছর বয়সে ছেলেটি মেয়েটিকে প্রথম দেখে, এক নজরেই সে মেয়েটার প্রতি একটা টান অনুভব করে। ওর বন্ধু ছিল খুব কম, বান্ধবীতো ছিলইনা। ছোটবেলা থেকে ছেলেদের স্কুলে পড়েছে, কোচিং এ এসে এতগুলো মেয়ে দেখে ভিরমিই খাচ্ছিল। সেই ২০-২৫ টা মেয়ের মাঝে একজনের দিকে ওর চোখ গেল আটকে। শুধু ওরই যে তা নয়, আমার গল্পের মেয়েটি ছিল সবথেকে ফর্সা আর কিউট। একটাই সমস্যা, চুল ছিল তার পাখির বাসা !
কিন্ডারগার্টেনের পর মেয়েটি আর ছেলেদের সাথে মিশেনি, ১১ বছরের মেয়েরা বড়ও হয় ছেলেদের আগে। সবাই ওকে সুন্দরী বলে ডাকত। কিন্তু তাই বলে যে সে অহংকারী হয়ে গেছিল তা কিন্তু নয়, বরং অসস্তি হত ওর। রাস্তায় অনেক ছেলে হা করে ওর দিকে তাকিয়ে থাকত, ওর ভাল লাগতনা। নিজের কোন সিদ্ধান্ত বাবা-মাকে জিজ্ঞেস না করে নেয়নি কখনো। তাঁদের অতি সতর্কতা মেয়ের নিরাপত্তা নিয়ে। যেখানে ওর বয়সী অনেক মেয়েই একা একা স্কুলে আসত বা বাড়ি যেত, ওর সাথে কেউ না কেউ থাকতই। রাস্তায় যার-তার সাথে কথা বলতে নেই, কারো দিকে বেশি তাকাতে নেই, মাটির দিকে তাকিয়ে চল -এত উপদেশের চোটে ও কিছুটা ভীতু হয়ে গেছিল অচেনা ছেলেদের ব্যাপারে।
তখনো এত প্রযুক্তি এগোয়নি। স্কুলের যেসব মেয়েরা প্রেম করত লুকিয়ে লুকিয়ে প্রেমিককে চিঠি লিখত। শিক্ষকের হাতে ধরা পড়লে সাথে সাথে অভিভাবককে তলব। ১২-১৩ বছরে সে বুঝে গেল অভিভাবকরা প্রেম করা পছন্দ করেনা, তাই ও প্রেম করা তাও এত ছোট বয়সে খুবই অপছন্দের চোখে দেখত। এটাও ঠিক সে প্রেম জিনিসটা ঠিক বুঝতনা, সে শুধু বাবা-মায়ের লক্ষ্মী মেয়েটা হতে চাইত। যেসব ছেলে ওর সাথে স্বাভাবিক বন্ধুর মত কথা বলতে আসত সে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করত ও কথা বলত, কিন্তু কেউ বন্ধুর চেয়ে বেশি কিছুর আশায় আসলে ওর রূপটা ছিল 'খেস্টি' মেয়ের।
অপরিচিত ছেলে এগুতে দেখলেই সে এত কঠিন মুখে তাকাত যে ছেলেরা এবং কিছু মেয়েরাও ভেবে বসে যে সে প্রচণ্ড অহংকারী। মেয়েটির নাম ... মোনা।
ছেলেটির নাম ... গল্প। সে এগার বছরের পিচ্চি মানসিকতায় প্রেম কি বুঝতনা, কিন্তু ঠিক করে ফেলে ওর একটাই বান্ধবী থাকবে যাকে নিয়ে আলাদা দুনিয়া গড়বে। কিন্তু তখন তারা ১১ বছরের বালক-বালিকা। তখন ছেলে বনাম মেয়ে মানসিকতা এতটাই প্রখর ছিল ওদের মাঝে যে একটা ছেলে আরেকটা মেয়ের সাথে কথা বলতেই বাকিরা জাত হারাল এরকম অঙ্গভঙ্গী শুরু করত।
গল্প কি মোনার সাথে কথা বলতে পারেনি? পেরেছিল, যখন ওদের বয়স ছিল ঊনিশ বছর।
(চলবে)
২৪ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৪৪
জগা বলেছেন: ধন্যবাদ !
২|
২৪ শে এপ্রিল, ২০১৪ সকাল ৮:৩১
আজীব ০০৭ বলেছেন: চলুক.............
৩|
২৪ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৫৩
োহাম্মদ কাউছার আলম বলেছেন: thankx
৪|
২৪ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৪৫
শরৎ চৌধুরী বলেছেন: পরবর্তী পর্বগুলোতে রিলেভেন্ট ছবি দিয়ে সম্মৃদ্ধ করবেন আশা করি। শুভেচ্ছা।
©somewhere in net ltd.
১|
২৪ শে এপ্রিল, ২০১৪ সকাল ৭:২৫
সাধারন এক মেয়ে বলেছেন: পরের পর্বের অপেক্ষায় রইলাম