| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গল্পর নিজের চোখকে বিশ্বাস হচ্ছিল না। সে কি সত্যি মোনাকে দেখছে !! ঐ তো মোনা, ওর সামনেই দাঁড়িয়ে। ভাল করে চোখ কচলালো সে, না সত্যি মোনা। একটু শুকিয়ে গেছে, চুলের ঘনত্ব গেছে কমে। এগারো বছরের সেই মোনা আর এই মোনার মাঝে বেশ তফাত লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু মোনা এখনো দেখতে অনেক সুন্দর আর সেই একইরকম প্রাণচঞ্চল।
মাঝখানে এতগুলো বছর সে মোনাকে দেখেনি কিন্তু ওর সব বন্ধুরা জানে ওর বাল্যকালের প্রেমের কথা, সবসময় মোনাকে নিয়ে গল্পকে এত খেপিয়েছে ওরা যে মোনা ওর কাছে অধরা এক স্বপ্নকন্যা হয়ে গেছিল। সেই মোনা একই বিশ্ববিদ্যালয়ের একই ফ্যাকাল্টিতে ! ইস ডিপার্টমেন্টটা কেন যে এক হলনা !
গল্প ঠিক করে ফেলল আর কেউ মোনাকে প্রপোজ করে ফেলার আগেই ওকে করতে হবে। আর দেরী নয়।
গল্প জানত ও অত্যধিক ভদ্র ছেলে, কিন্তু জানতোনা যে ও আনস্মার্ট না হওয়ার ভয়ে মোনার সামনে যে ওভারস্মার্টনেস দেখাবে সেটা মোনাকে ভড়কে দেয়ার জন্য যথেষ্ট হতে পারে।
আর মোনা একটা সহজ জিনিস বুঝতে পারেনি যে সব ছেলে খেলার ছলে কোন মেয়ের দিকে এগোয়না, আর ছেলেদেরও মন থাকতে পারে। আমার গল্পের গল্পর যেকোন অনুভূতি ছিল চরম মাত্রার, সে ভদ্র ছেলে হতে পারে কিন্তু একইসাথে প্রচন্ড রাগী ও জেদী। ও হ্যাঁ আরেকটা কথা গল্প সহজে কিছু ভুলেনা।
(চলবে)
আমার কথাঃ প্রিয় পাঠক, এটা আমার প্রথম লেখা এই ব্লগে, আগে লুকিয়ে লুকিয়ে ডায়রী লিখতাম। যে কথাটা আগে বলিনি, আমার দুই অত্যন্ত প্রিয় মানুষের গল্প এটি। ফলে অনেক বিধিনিষেধ মেনে লেখাটি লিখছি। আমি পারতপক্ষে কার নাম, ঠিকানা, ভার্সিটি বা চাকরিস্থলের নাম উল্লেখ করবনা দুঃখিত।
আর ছবি দিতে বলেছেন কেউ কেউ, চেষ্টা করব তবে মানুষের ছবি দেয়ার ইচ্ছা নেই কারণ আমি চাই গল্প আর মোনার চেহারা পাঠকদের নিজের কল্পনাতেই মূর্ত থাকুক। ধন্যবাদ সাথে থাকার জন্য।
©somewhere in net ltd.
১|
২৬ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:২২
আহসানের ব্লগ বলেছেন: ভালো গল্প মনে হচ্ছে ।
পুরোটা পোস্ট করুন পড়ার ইচ্ছে আছে ।