| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Online Transaction (exam fee payment, purchase from Amazon)এর জন্য Credit Card নিতে চাই। লিমিট হতে হবে ৩০০ - ৫০০ USD । কোন ব্যা্ংক কোন কার্ড ভালো হবে।
২|
২৭ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:২০
যদুমধু বলেছেন: অনেক ধন্যবাদ @ ভোরের সূর্য। অনালাইনে ডলার কোথায় কিনতে পাওয়া যায়?
©somewhere in net ltd.
১|
২৬ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:১৭
ভোরের সূর্য বলেছেন: ১)বাংলাদেশে ২ ধরনের ক্রেডিট কার্ড পাওয়া যায়। একটা হচ্ছে লোকাল এবং আরেকটি হচ্ছে ডুয়াল কারেন্সি ক্রেডিট কার্ড।
২)আদতে বাংলাদেশে বেশিরভাগ ক্ষেত্রে ডুয়াল কারেন্সি ক্রেডিট কার্ডকেই অনেকেই ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড বলে যদিও এর অনেক লিমিটেশন আছে এবং এটা আসলে ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড নয়।
৩)লোকাল এবং ডুয়াল কারেন্সি ক্রেডিট কার্ড নির্ভর করে আপনি কি রকম স্যালারি পান বা আপনার বৈধ ব্যবসা থেকে আয় কত হয়। বিশেষ করে ডুয়াল কারেন্সি ক্রেডিট কার্ডে মাসিক কিংবা বাৎসরিক আয়টা ভাল হতে হয়।
৪)ডুয়াল কারেন্সি ক্রেডিট কার্ডে একটা টাকার অংশ থাকে এবং অন্যটা থাকে ডলারের অংশ যেটা কিনা ব্যাংকই নির্ধারণ করে দিবে আপনি কত ডলার পেতে পারেন।
৫) এই ডলার একমাত্র আপনি দেশের বাইরে যাবার আগে পাসপোর্টে এন্ডোরস করে ব্যাবহার করতে পারবেন কিন্তু সেখানেও লিমিটেশন আছে।বাংলাদেশ থেকে অনলাইনে হোটেল বুকিং দিতে পারবেন কিংবা ১০০ডলারের বেশী নয় এমন সফটওয়্যার কিনতে পারবেন কিন্ত অনলাইনে কোন বিমান টিকিট কিংবা এক্সাম ফি দিতে পারবেন না।তবে ভ্রমনে ঐ দেশে যেয়ে কেনাকাটা করতে পারবেন কিংবা ক্যাশ টাকা(ঐ দেশের মুদ্রা) তুলতে পারবেন।
টিপসঃ এসব সমস্যার জন্য ভাল হয় আপনি যদি Payoneer Debit Card করেন তাহলে আপনি সব ধরনের Transaction করতে পারবেন। এক্ষেত্রে অনালাইনে ডলার কিনতে পাওয়া যায়। সেখান থেকে আপনার ডেবিট কার্ড লোড করে নিয়ে কেনাকাটা,পেমেন্ট করতে পারবেন।