| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময়ের ব্যাপারটা বড়ই অদ্ভুত। তারা ১২
ঘরের মধ্যেই ঘুরপাক খায়, ইলেক্ট্রন
কিংবা প্রোটনের মতো।
তারা নিউক্লিয়াসকে কেন্দ্র
করে ঘুরতে থাকে অবিরাম। সময়
ঘুরে জীবনকে কেন্দ্র করে।
জীবন ব্যাপারটা আরো বৈচিত্রময়,
রংধনুর মতো।
এখানে আছে জ্বলজ্বলে কিছু রঙ আবার
ঘোর অমানিশার অন্ধকার। সুখের
ব্যাপার এই যে,
তারা কখনো স্থায়ী না। এ কারণেই হয়ত
মানুষ বেঁচে থাকে।
আমিও বেঁচে থাকি, অকারণে।
নিউক্লিয়াস কিংবা সময়কে কেন্দ্র
করে আমি বাঁচি না।
আমি বেঁচে থাকি আশায়,
অজানা সুখের আশায়।
তবে মাঝে মাঝে একা লাগে, কিছু
মানুষকে বিদেয় দিতে খারাপ লাগে।
তারা যেতে চায় না। কিন্তু আশা!
আশার খোঁজে যেতে হয়,
যেতে দিতে হয়। নিউক্লিয়াস
কিংবা সময়ের হাতে জীবন
ছেড়ে দিতে হয়। তারা হয়ত একদিন
ঘুরতে ঘুরতে নিউক্লিয়াসে হারিয়ে যাবে।
আমিও হারিয়ে যেতে চাই।
হাসতে চাই, ভালোবাসতে চাই। তবুও
হাসতে পারি না!
শ্রীকান্ত আচার্য্য গান গেয়েছেন,
" বধুয়া আমার চোখে জল এনেছে হায়
বিনা কারণে! "
©somewhere in net ltd.
১|
১৩ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৪
কল্লোল পথিক বলেছেন: বেশ হয়েছে