| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীতে মানবতার বিপর্যয় যে গতিতে ঘটে তার সূত্রপাত বোধই বাংলাদেশ থেকে শুরু হয়। বাংলাদেশের বাড়িতে, রাস্তায়, অফিসে, ভীড়ে, ট্রান্সপোর্টৈ নারী দের উত্তক্ত করার যে অভিনব পদ্ধতি নিত্য শুনা যায় তা তে মনে হয় শুধু এই কাজ করার জন্য অকর্মার ঢেকি গুলো যে পরিশ্রম করে তার এক অংশ পরিশ্রম যদি রাস্তার নোংরা আবর্জনা তুলে ডাস্টবিনে ফেলতে ব্যয় করতো ঢাকা শহর কত ঝকমক করতো।
সন্ধ্যা কালীন চা খেয়ে একা একা ফিরছিলাম আমার বাসার গলি ধরে। সামনে হেটে যাওয়া এক আপুর পেছনে চোখ যায়। প্রথমে অন্ধকারে বুঝতে পারছিলাম না আসলে এটা ডিজাইন নাকি ইদানিং বের হওয়া কিছু মানসিক প্রতিবন্ধীর কীর্তি যারা ব্লেড দিয়ে বাসে মহিলাদের ড্রেস কেটে নিজের অসুস্থতা জাহির করে। কামিজের রং টাও কালো। হাঁটার গতি বাড়িয়ে আপু কে বললাম, আপনি কি পাবলিক ট্রান্সপোর্ট দিয়ে কোথাও থেকে আসছেন। তিনি অবাক হয়ে সায় দিলেন। আমি বললাম, আপু কিছু মনে করবেন না আপনার কামিজের পেছনে কি কাটা কোন ডিজাইন আছে? তিনি পেছনে হাত দিতে ঘটনা বুঝে রাস্তার সাইডে চলে গেলেন। নীচে সেমিজ টি অক্ষত থাকায় তিনি কিছু টের পান নি। এরপর তিনিও বাকশূন্য আমিও বাকশূন্য। তিনি ওড়নাটা কোন মতে জড়িয়ে জিজ্ঞেস করলেন, দেখেন তো এখন বোঝা যায়? এই বার কাছে দেখার সুযোগ পেলাম। প্রায় এক হাত মত 3টি সমান্তরাল দাগ কাটা। ওড়নাটা ঠিক করে দিতে দিতে আবার জিজ্ঞেস করলাম সিটে বসে এসেছেন কিনা? না তিনি আগারগা থেকে দাড়িয়ে এসেছেন। এ জন্য পিঠ বরাবর কাটা গেছে। তিনি দ্রুত ব়ওনা দিলেন বাসার দিকে। আর আমি চিন্তা করতে করতে ফিরলাম, যে বা যারা এই আকাম টা করছে এটা করে তারা কতটুকু মানসিক শান্তি পায়?
২|
০৯ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:১১
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: অবাক হয়ে যাচ্ছি! কী করে সম্ভব!!
৩|
০৯ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:২২
চাঁদগাজী বলেছেন:
কলা বাগানে, প্রতিটি গাছের মাঝে কিছুটা খালি যায়গা থাকতে হয়; গাছে গাছে লেগে গেলে কলা ভালো হয় না; দেশে মানুষ বেড়ে যাওয়াতে, অনেকই ইডিয়ট হয়ে যাচ্ছে
৪|
০৯ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:২৫
সাগর শরীফ বলেছেন: একজন ধর্ষিতা তবু টের পায় যে সে ধর্ষিত হচ্ছে । কিন্তু এ কেমন লাঞ্ছনা যে ভিকটিম বুঝতেও পারল না অথচ ঠিকই তার শ্লীলতা নিয়ে কি সব ন্যাক্কারজনক কাজ হয়ে গেল ।
আসলেই ঐসমস্ত লোকদের ধরে চিড়িয়াখানায় দিতে হয় ।
৫|
০৯ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:৩৪
রাজীব নুর বলেছেন: ব্যাপার টা নতুন ঘটছে।
এটা কি ধরনের মানসিকতা? এরা কি অসুস্থ?
এই সমস্যার সমাধান সাধরন মানুষ করতে পারবে না।
সরকারকে এগিয়ে আসিতে হবে।
৬|
০৯ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:৩৫
মোঃ মাইদুল সরকার বলেছেন: পৃথিবীতে মানবতার বিপর্যয় যে গতিতে ঘটে তার সূত্রপাত বোধই বাংলাদেশ থেকে শুরু হয়।
এই কথাটা সত্য নয়। কারণ বিপর্যয় যে কোন দেশে যে কোনভাবে শুরু হতে পারে। সব বিপর্যয় বাংলাদেশে শুরু হয় এমন অপবাদ দেশের নামে দেওয়া মোটেই ঠিক নয়।
বর্তমান প্রেক্ষাপটের যে ঘটনা তুলে ধরেছেন তা বেশ প্রশংসার যোগ্য। এতে করে মানুষ আরও বেশি সচেতন হবে।
যে বা যারা এসব করে তারা মানসিক ভাবে অসুস্থ ও বিকৃত মেস্তিষ্কের মানুষ। এদের ধরে গণধোলাই দেওয়া উচিৎ।
ভাল থাকবেন।
৭|
০৯ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:০৩
চাঁদগাজী বলেছেন:
মোঃ মাইদুল সরকার বলেছেন, " এদের ধরে গণধোলাই দেওয়া উচিৎ। "
-আপনি ধরেন, গণধোলাই দেয়ার জন্য আমরা আছি
৮|
০৯ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৩৯
সম্রাট ইজ বেস্ট বলেছেন: ধিক্কার জানানোর ভাষা খুঁজে পাচ্ছি না! মানুষ এমন ইতরও হতে পারে!!
৯|
০৯ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪০
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এরা ১০০% শয়তান। এদেরকে মানুষ বলতে আমার ঘৃণা হয়।
©somewhere in net ltd.
১|
০৯ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:১০
সাগর শরীফ বলেছেন: আজব ঢাকা শহরের আজব সব মানুষজন, আর তাদের আজব সব অকাজ কুকাজের কৌশলগুলোও ।