নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইচ্ছে থাকুক বাঁচার....

জোনাকির প্রদীপ

এক পৃথিবীর একশ রকম স্বপ্ন দেখার!সাধ্য থাকবে যে রূপকথার!!সে রূপকথা আমার একার!!!

জোনাকির প্রদীপ › বিস্তারিত পোস্টঃ

অবাধ্য জলের ফোঁটা

২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০৪

এখন আর কারোর জন্যই লেখা হয়না।
এর জন্য_তার জন্য তো দূরের কথা……এমনকি ওর জন্যেও লেখা হয়না...

আকাশকে আর অনেক বেশী নীল মনে হয়না…..
মেঘগুলোকে কালচে দেখায়।
পাখিগুলোকে উড়তে দেখিনা কতকাল……..
হাওয়ার সাথে ভাসাও হয়না অনে………….ক দিন!

আমি ক্লান্ত হয়ে গেছি
অনেক বেশী ক্লান্ত
সত্যিকারের ক্লান্ত

মনের ভাজে ভাজে জং ধরে আছে অনেকদিন……
মরচে মুছে সেখানে আর রঙের প্রলেপ দেয়া হয়না……..
মরে গেছি…….পঁচে গেছি……….অকেজো একটা অর্থহীন মাংসপিন্ড হয়ে গেছি……..

আমার চুলের ভাজে এখন আর শিউলিদের খুজে পাওয়া যায়না…..
হাতের ভাজে মেহেদীদের রং গড়ায়না…..
পায়ের পাতায় আলতা খেলেনা অনেকদিন…..
কপালের লাল টিপ_হাতের সবুজ চুরি_কিংবা শাড়ির স্নিগ্ধ নীল,অনেক আগেই হারিয়ে গেছে………

আমার মরচে পরা হাত এখন আর কবিতা লিখেনা……
বর্ষার কদমে স্নিগ্ধ স্পর্শ রাখেনা……
ইজেলের গায়ে মনের সুখে ক্যানভাস আঁটেনা…….

আমি হারিয়ে গেছি…..
পুরোপুরি হারিয়ে গেছি…..
সত্যি সত্যি হারিয়ে গেছি…..

ঘরের কোনে বইয়ের স্তুপ।
বিষন্ন বিকেলে সেসব বইয়ে একাকীত্বরা ঘুরে বেড়ায়।
পাতায পাতায় বন্দী হয় নি:সঙ্গ নীল...
মলাটগুলোও বিষন্ন………

আমার হাতে এখন আর জীবনানন্দ নেই…..
তেতুল বনের জোছনা_কিংবা মিসির আলরিা নেই।
রাশেদ কিংবা তপু_বুক শেলফের বইয়ের ভীড়ে অনেক আগেই হারিয়ে গেছে……..
হ্যারি পটার মৃত
চাচা চৌধুরী থেকে তিন গোয়েন্দা_সবাই এখন মৃত…....

কেবল আমিই নাকি বেঁচে আছি!
অর্থহীন অবাধ্য অস্তিত্ব হয়ে!
অর্থব মাংসপিন্ড হয়ে!

এখন আর গান গাইনা……
গীটারের তারে তারে মরচে ধরেছে অনেকদিন…….
গীতবীতানের পাতায় পাতায় বাদামী বিষন্নতা……

মনের কোনে বন্দী হয়ে আছে ঘুমন্ত এক রাজকন্যা….....তার ঘুম ভাঙেনা……….
চারিদিকে কেবল বন্ধন আর বন্ধন…….
কেবল চোখের কোনেই কোন বাঁধন নেই…….
সেখানে ইচ্ছে মতন খেলে বেড়ায়_
কিছু অবাধ্য জলের ফোঁটা……………………..
…………….
…………………….
…………………………………..।

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১২

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার লিখেছেন ।বেশ কিছু টইপো দেখলাম। অবাধ্য জলের ফোটা । ভাল হয়েছে।ছবিটা ভয়ানক হয়েছে।

২৫ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১৮

জোনাকির প্রদীপ বলেছেন: ছবিটা আসলেই ভয়ানক হয়েছে দাদা....!!!
যতবার তাকাচ্ছি ততবার নিজেই ভয় পাচ্ছি.......!!!
যাই হোক,,,
....মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ.....!!!

২| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০০

শুকনোপাতা০০৭ বলেছেন: খুব সুন্দর কাব্য :)

৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০৬

মোঃ নজরুল ইসলাম বলেছেন: অদম্য তারুণ্যতে প্রকাশিত প্রতিটি কবিতার জন্য প্রত্যেক কবিকে শর্তসাপেক্ষে ১৫টি কবিতার বই সরবরাহ করা হবে। তাই এখনো যারা কবিতা পাঠাতে চান পাঠিয়েদিন লেখার সাথে ঠিকানা ও ফোন নাম্বার দিতে ভুলবেন না। লেখা অবশ্যই sutonnyMJ ফন্টটি ব্যবহার করবেন। সর্বশেষ তথ্য জানার জন্য আমাদের পেইজের সাথে থাকুন। https://www.facebook.com/SristyProkashony

৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩৯

বুকের মধ্যে বায়ান্নটা মেহগনি কাঠের আলমারি বলেছেন:




আমি হারিয়ে গেছি...
সত্যি সত্যি হারিয়ে গেছি!!!




আমরা হারিয়ে গেলে কারো কিছু আসে যায় না !!!!!!

:(

২৭ শে মে, ২০১৪ সকাল ৮:২৬

জোনাকির প্রদীপ বলেছেন: আসলেই দাদা..........
খুব সত্যি......................

৫| ২৫ শে জুলাই, ২০১৫ রাত ১:৪৭

ফুলফোটে বলেছেন: এখন আর কারোর জন্যই লেখা হয়না।
এর জন্য_তার জন্য তো দূরের কথা…………এমনকি ওর জন্যেও লেখা হয়না!
কবিতার শুরু'র লাইন দুটি অনেক আবেগ মাখানো...।ভাল থাকেন কবি...।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.