| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যন্ত্র মানব রিন্টু
আমাকে সবাই যন্ত্রমানব নামে জানে। কেউ কেউ মাতালকবি ও ডাকে। আমি নিজেকে ভূমিহীন জমিদার মনে করি।।।
শৈশব-কৈশোরের দূরন্তপনার মধ্য দিয়ে বেড়ে ওঠা যে শিশুটির মন-মননে ছিল কম্পিউটার শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা ও সমাজসেবার বিমূর্ত উচ্ছ্বাস, কে জানতো বড় হয়ে সে হবে স্বাধীনতা প্রিয় মানুষের সুখ-দুঃখ, ভালবাসা ও জীবনযাপন প্রণালীর বিনয়াবনত প্রতিনিধিত্বকারী ও সামগ্রিক অবকাঠামোগত সৌষ্টবের নিবিড় স্বপ্নদ্রষ্টা।
কৈশোরের সেই উচ্ছ্বল দিনগুলোতে বিভিন্ন যন্ত্র নিয়ে গবেষনা করা, সৃজনশীল ক্রীড়াচর্চা, আত্মজ সংস্কৃতির অবাধ অনুশীলন, ছিন্নমূল অসহায় মানুষের মুখে হাসি ফুটাবার নিরন্তর প্রয়াস কিংবা সামাজিক কর্মকান্ডের তারুণ্যদীপ্ত অঙ্গীকারের সোনালী অধ্যায় পেরিয়ে যৌবনের উদ্দাম দিনগুলোতে নিজের সকল আয়েশি চেতনাকে দমিয়ে মানুষের ন্যায়সংগত অধিকার আদায়, সৃজনশীল নেতৃত্বপ্রদান ও গরীব-দূঃখী, মেহনতি মানুষের জন্য আত্মনিবেদনই হয়ে ওঠে তাঁর জীবনের পরম ব্রত।
মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাওয়া সদা-হাস্যোজ্জল সেই মানুষটি সর্বস্তরের মানুষের প্রিয়মুখ যন্ত্রমানব রিন্টু চক্রবর্তী।
রিন্টু চক্রবর্তী
পরিচালকঃ ডাবল ক্লিক কম্পিউটার (ডি.সি.সি.)
চেয়ারম্যানঃ বাংলাদশ ওপেন স্ট্যান্ডার্ড সোসাইটি (বি.ও.এস.এস)
সহকারী শিক্ষকঃ সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়।
©somewhere in net ltd.