নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রুদ্ধদ্বারের ব্লগ!

রুদ্ধদ্বারের ব্লগ!

রুদ্ধদ্বার

আমি নিজেই জানি না আমি কে? আমি কি? আমি কি করতে চাই।তবে চেষ্টা করি যা করিভাল কিচছু করতে

রুদ্ধদ্বার › বিস্তারিত পোস্টঃ

বিশ্ব নারী দিবসে নারীদের শুভেচ্ছা জানাতে আমি অপারক !!

০৮ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫৬

আমার মা একজন নারী,আমার দুই বোন নারী,আমার এক মাত্র ভাগ্নী সেও নারী ইভেন আমার ফ্রেন্ড লিস্টে অসংখ্য মেয়ে বন্ধু থাকার পরও আজকের এই দিনে আমি তাদের নারী দিবসের শুভেচ্ছা জানাতে অপারক।আমাকে ক্ষমা কর হে মায়েরজাতি !!



#যে দেশের মানুষ এখনও ’৭১-এ নরপশুদের হাতে ২ লক্ষ মা-বোনের সম্ভ্রম হারানোর কলঙ্ক মোচন করতে পারেনি,তাদের উপযুক্ত শাস্তির বিধান করতে পারেনি।সেই দেশের একজন নাগরিক হয়ে আমি কিভাবে তোমাদের আজ নারী দিবসের শুভেচ্ছা জানাব??



#যে দেশে প্রতিদিন কোন না কোন এলাকায় একটি করে মেয়ে ধর্ষিত হচ্ছে,সেই দেশে বাস করে আমি কিভারে নারীদের নারী দিবসের শুভেচ্ছা জ্ঞাপন করব??



#যে সমাজে মেয়েরা স্কুল কলেজে যাবার সময় ইভ-টিজিংয়ের স্বীকার হয়,সেই সমাজের একটি জীব হয়ে আমি যখন তোমাদের অপমানে নীরব দর্শক হয়ে সয়ে যাবার পর তুমি বাসাই গিয়ে গলায় ওড়নায় পেঁচিয়ে আত্মহত্যা কর।আর তোমাদের একটি দিনের জন্য আমি সম্মান জানাব?? আমাকে ক্ষমা কর আমি তা করতে অপারক !!



#যে রাষ্ট্র মুখে নারী পুরুষের সমান অধিকার দেই কিন্তু সেই রাষ্ট্রে ধর্মের নামে একটি রাজনৈতিক দল মেয়েদের অপমানের পর অপমান করে যায় আর চুশিল সমাজ মুখে আঙুল দিয়ে একটি দিনে নারীদের শ্রদ্ধা জানিয়ে তাদের কাজ শেষ করে,আমি সেই রাষ্ট্রের নাগরিক হয়ে তোমাদের একটি দিনের জন্য শ্রদ্ধা জানাতে পারলাম না।আমাকে ক্ষমা কর মা !!



#যে শহরে বাসে মেয়েদের গায়ে হাত দেবার পরও মেয়েটিকে তার দোষ মাথা পেতে নিতে হয় তার কাপড়ের দোহাই দিয়ে আর ছেলেটিকে ভদ্র ঘরের ছেলে সার্টিফিকেট (!) প্রদান করা হয়,সেই শহরের সেই বাসের একজন যাত্রী হিসেবে আমি তোমাকে লোক দেখানো সম্মান প্রদর্শনে কুণ্ঠিত হয়।আমাকে ক্ষমা কর বোন !!



#যে দেশের নারী শ্রমিকদের নারী দিবস পালনের জন্য একটি দিনের জন্য গার্মেন্টস মালিকরা ছুটি দিতে অপারক আমার মত এই অধম কিভাবে তোমাকে বলবে, “হে নারীজাতি,নারী দিবসে তোমাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে জানায় অনেক অনেক শুভেচ্ছা !!”



#যে দেশের চুশিল সমাজের প্রতিনিধিরা বাসের মহিলা সিটে বসে তোমার দাড়িয়ে থাকাকে উপেক্ষা করে নারীদের অধিকার নিয়ে গবেষণা করে সেই দেশের নতুন প্রজন্ম হয়ে বলো আমি কিভাবে তোমাদের শুভেচ্ছা জানায়??



#যে দেশে পুরুষের পাশে দাড়িয়ে দেশের সমৃদ্ধির জন্য তুমি সারামাস কাজ করার পরও মাসিক বেতন হাতে পাবার আগে শুন তুমি দৈহিকভাবে দুর্বল তুমি কি আর পুরুষের মত কাজ করতে পার তাই বেতনটা একটু কম নিয়ে যাও?? এটা কি বৈষম্য নয়?? তারপরও আমি তোমাদের শুভেচ্ছা জানাব??



হে মা ও বোনেরা আমাকে ক্ষমা কর,আমাকে মাফ কর।আমি তোমাদের এই সমাজের একজন জীব হয়ে নারী দিবসের শুভেচ্ছা জানাতে আজ ব্যর্থ !!



তবে হ্যাঁ,যেদিন আমরা তোমাদের একটি দিনের জন্য না আজীবনের জন্য তোমাদের অধিকার তোমাদের ফিরিয়ে দিতে পারব,তোমাদের অধিকার সংরক্ষণ করতে পারব।সমাজ থেকে সকল প্রকার বৈষম্য তুলে তোমাদের সমমর্যাদায় প্রতিষ্ঠিত করতে পারব,শুধু মুখে না বলে আমার বোনদের সমাজে স্বাধীনভাবে সর্বত্র বিচরণ করার নিরাপত্তা দিতে পারব।



আর যেদিন আমরা ’৭১-এর ২ লক্ষ মা-বোনের সম্ভ্রম হারানোর কলঙ্ক দূর করে নরপশুদের ফাঁসিতে ঝুলিয়ে একটি সুন্দর দেশ উপহার দিতে পারব।



আমি সেদিন তোমাদের সেই সুন্দর দেশের এক অধম হয়ে নারী দিবসের শুভেচ্ছা জানাব।তার আগ পর্যন্ত আমি তোমাদের কাছে শুধুই ক্ষমাপ্রার্থী !!



তবে তোমাদের আমি একটি উপদেশ দিতে পারি আজকের দিন থেকে তোমরা প্রতিজ্ঞা কর এই মর্মে----



“আর নয় ইভ-টিজিং,এবার হবে ইভ-টিজারদের ইভি-টিজিং !!”

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.