| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন সাধারন মুসলমান।
بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ
আলহামদু লিল্লাহি নাহমাদুহূ ওয়া নাস্তাঈনুহ ওয়া নাস্তাগফিরুহু ওয়াছাল্লাল্লাহু... ‘আলাইহি ওয়া ‘আলা আলিহী ওয়া আছহাবিহী ওয়া বারাকা ও সাল্লামা তাসলীমান কাছীরা, আম্মা বা’দ।
আমি কখনো একজন আমার বিপরীত বিশ্বাসের কাউকে খারাপ কিছু বলবোনা। গালি বা অশোভন কোন কিছু বলা অনেক দুরের বিষয়। একই সাথে আমিও আশা করবো আমার বিশ্বাসকে কেউ খারাপ না বলুক, গালি বা অশোভন কোন কিছু না বলুক।
দেখুন আমার মহান রবের মহান শিক্ষা: [৬:১০৮] আর তারা আল্লাহ্কে ছেড়ে দিয়ে যাদের উপাসনা করে তাদের গালি দিও না, পাছে তারাও শত্রুতাবশতঃ আল্লাহ্কে গালি দেয় জ্ঞানহীনতার জন্য।
দেখুন আমার প্রিয় হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মহান শিক্ষা: এক যুবক হযরত নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হইয়া আরজ করিল, আমাকে জেনার অনুমতি দিয়া দিন। সাহাবায়ে কেরাম রাদিআল্লাহু আনহুম ইহা সহ্য করিতে না পারিয়া ভীষণ রাগান্বিত হইতে লাগিলেন। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুবককে ডাকিয়া আরও কাছে আনিলেন এবং বলিলেন, দেখ তুমি কি ইহা পছন্দ কর যে, কোন ব্যক্তি তোমার মায়ের সহিত জেনা করুক? সে উত্তরে বলিল আমার জীবন আপনার উপর কোরবান হউক, ইহা কখনও হইতে পারে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, অনুরুপভাবে কোন ব্যক্তি ইহা পছন্দ করে না যে, কেহ তাহার মায়ের সহিত জেনা করুক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় বলিলেন, তুমি কি ইহা পছন্দ কর যে, কোন ব্যক্তি তোমার মেয়ের সহিত জেনা করুক? সে উত্তরে বলিল আমার জীবন আপনার উপর কোরবান হউক, আমি ইহা কখনও পছন্দ করি না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, ঠিক এইভাবেই অন্য কোন লোকও পছন্দ করে না যে, তাহার মেয়েদের সহিত জেনা করা হউক। এইভাবে বোন, খালা, ফুফুর বিষয়ও উল্লেখ করিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকের বুকের উপর হাত রাখিয়া দোআ করিলেন, ইয়া আল্লাহ ! তাহার অন্তরকে পবিত্র করিয়া দিন, গোনাহ মাফ করিয়া দিন এবং লজ্জাস্থানকে গোনাহ হইতে হেফাজত করুন।
এই হাদীছের বর্ণনাকারী বলেন, ইহার পর হইতে জেনার চাইতে ঘৃণিত তাহার নিকট আর কিছু্ই ছিল না।
মোটকথা, আমি যদি অন্যের সন্মান, মর্যাদা রক্ষা করি তাহলে আশা করতে পারি অন্যরাও আমার সন্মান, মর্যাদা রক্ষা করবে। কিন্তু পরিতাপের বিষয় এই যে আমাদের মধ্যে কেউ কারও সামান্যতম সন্মানের প্রতি ভ্রুক্ষেপ করিনা।
যার ফলে সর্বত্র অস্থিরতা, হানাহানি, মারামারি এবং সকলে একে অপরের হক নষ্ট করার ব্যপারে প্রতিযোগিতা আরম্ভ করে দিয়েছি। কিছু মানুষের জন্য সমস্ত মানুষ কষ্ট পেতে পারেনা।
এখনই সময় এদেরকে বোঝানোর আর যদি একান্তই বুঝতে না চায় প্রয়োজন সুষ্ঠ পদক্ষেপ। পরিনাম কারও জন্যই মংগলজনক হবে না এটা সকলেরই অনুধাবন করা উচিৎ।
আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন। আমীন।
২|
২২ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:০৭
আমিনুর রহমান বলেছেন:
চমৎকার পোষ্ট +++
আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন। আমীন।
৩|
২২ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:১৯
ইখতামিন বলেছেন: +++
৪|
২২ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:২৩
অলওয়েজ ড্রিম বলেছেন: চমৎকার একটি পোস্ট।
লেখকের প্রতি শুভেচ্ছা।
৫|
২২ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:৫৯
হুমায়ুন তোরাব বলেছেন: আমি একজন সাধারন মুসলমান
মুসলমানের মধ্যে সাধারন কিংবা অসাধারন নাই ।
আপনি বরং মুসলিম হওয়ার চেস্টা করেন ।
৬|
২২ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:২১
ড. জেকিল বলেছেন: সুন্দর হয়েছে।
৭|
২২ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৫৮
খেয়া ঘাট বলেছেন: আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন। আমীন।
৮|
২২ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৫৭
কামাল শরীফ বলেছেন: জাযাকাল্লাহু খাইরান
৯|
২২ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৩৯
আদু চাচা বলেছেন: يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا بِطَانَةً مِّن دُونِكُمْ لَا يَأْلُونَكُمْ خَبَالًا وَدُّوا مَا عَنِتُّمْ قَدْ بَدَتِ الْبَغْضَاءُ مِنْ أَفْوَاهِهِمْ وَمَا تُخْفِي صُدُورُهُمْ أَكْبَرُ ۚ قَدْ بَيَّنَّا لَكُمُ الْآيَاتِ ۖ إِن كُنتُمْ تَعْقِلُونَ
O you who have believed, do not take as intimates those other than yourselves, for they will not spare you [any] ruin. They wish you would have hardship. Hatred has already appeared from their mouths, and what their breasts conceal is greater. We have certainly made clear to you the signs, if you will use reason.
হে ঈমানদারগণ! তোমরা মুমিন ব্যতীত অন্য কাউকে অন্তরঙ্গরূপে গ্রহণ করো না, তারা তোমাদের অমঙ্গল সাধনে কোন ক্রটি করে না-তোমরা কষ্টে থাক, তাতেই তাদের আনন্দ। শত্রুতাপ্রসুত বিদ্বেষ তাদের মুখেই ফুটে বেরোয়। আর যা কিছু তাদের মনে লুকিয়ে রয়েছে, তা আরো অনেকগুণ বেশী জঘন্য। তোমাদের জন্যে নিদর্শন বিশদভাবে বর্ণনা করে দেয়া হলো, যদি তোমরা তা অনুধাবন করতে সমর্থ হও।
quran/3/118
১০|
২২ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৪৫
ফারহান ফারদিন বলেছেন: আপনি তো খারাপ কিছু বলেন নি। তাহলে গালি কিংবা অশোভন মন্তব্যের আশা করে অগ্রিম ডিফেন্স নিলেন কেন। এত ছোট কলিজা নিয়ে ব্লগিং না করাই ভাল।
১১|
২৩ শে আগস্ট, ২০১৩ ভোর ৫:৫৭
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ভাল কথা। সম্মান প্রদর্শণ সম্মান প্রাপ্তিরও পথ।
কিন্তু দেখেন আমি যদি আজকে অন্যের ধর্ম আর ধর্মীয় প্রতিষ্ঠানে আঘাত করি কাল আমার ধর্ম আর ধর্মীয় প্রতিষ্ঠান আক্রান্ত হবে, এ কথা আমাদের দেশের মানুষগুলো কবে অনুধাবন করতে পারবে সেই প্রতীক্ষায় আছি।
©somewhere in net ltd.
১|
২২ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:২৭
sowkat_a বলেছেন: আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন। আমীন।