| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে কীবোর্ড হাতে নিয়ে বসলাম । আমরা শান্তি চাই । শান্তি চাই । শান্তি চাই । আর কিছুই কাম্য নয় । আতংকের অবসান চাই । লাশের পর লাশ , রক্তের পর রক্ত , কান্নার পর কান্না । আমাদের বাড়িওয়ালার বউ মারা গেলেন আজ । স্বাভাবিক মৃত্যু । তার ছেলেমেয়েদের কান্না কানে আসছিল বারবার । তাতে আমার হৃদয়ও কম্পিত হয়নি আজ । লাশের খবর , মৃত্যুর খবর , আসছে আসছে ...... একের পর এক । ওরা আসবে চুপিচুপি ! না আর আসবে না , আসবে না , আসতে পারবে না । দেয়াল চিরতরের দেয়াল । ওই তো দেয়াল । মৃত্যুর দেয়াল কত কাছে , কত কাছে । হঠাৎ করেই দেখি দেয়ালটা ফুটো হয়ে গেছে । হিমশীতল বাতাসের পরশ পেলাম । ভয় , বড্ড ভয় করছে আমার । এ কি হল আমার ! এত গন্ধ কেন বাতাসে ! চোখ মেললাম । দেহ , দেহ দেহ ! সারি সারি সাজানো শত শত প্রাণহীন দেহ পড়ে রয়েছে ওই ওখানে ! আমার স্বপ্নেরই কথা বলতে চাই , আমার অন্তরের কথা বলতে চাই । নাআআআ ! আমাকে বলতে দেয় না ওরা । না ওরা নয় ওই লাশগুলো । আমার টুটি চেপে আছে যেন হায়েনার দল । মাংস নেবে মাংস ! এতো মানুষের মাংস । নেবেএএএ । হা হা হা হা ! হাসি , এত হাসি কেন !
“কে কোথায় আছ , দেখে যাও , দেখে যাও , মানুষের মাংস কি করে খেতে হয় দেখে যাও এসে একটিবার । স্বর নেই কোন । আমার টুটি চেপে ধরে আছে তো । স্বর বেরুবে কোনদিক দিয়ে । আমি স্তব্ধ , আমি হতাশ , আমি ভীত , আমি শংকিত , আমি শোকাহত ।
এই যে তুমি , মনে আছে আমার কথা । সেদিন না দেখলাম তোমায় । কথা বলার বড্ড ইচ্ছা ছিল । সাহস হয়নি , তাই বলতে পারিনি । এই দেখ আজ তোমার সাথে কথা বলতে এসেছি । বলবে না । বলবে না তুমি কথা । তুমি এত শান্ত কেন আজ ? সেদিন না কত উত্তাল ছিলে তুমি । শ্লোগানে শ্লোগানে মুখরিত ছিল তোমার কণ্ঠস্বর । আজ তবে কেন তুমি অভিমান করে আছ ? তুমি নিথর কেন আজ ? জবাব দাও । আমি জবাব চাইতে এসেছি । দিতে নয় । তুমি আজ কেন আমায় কাঁদালে ? কখনোই তো কাদাওনি । আজ কেন তার ব্যতিক্রম হল ? তোমার সারা শরীরে এত ক্ষতচিহ্ন কেন ? তুমি লাশ , তুমি লাশ হয়ে গেছ , তুমি লাশ হয়ে গেছ , তুমি একটা দুর্গন্ধময় লাশ হয়ে গেছ ।
আমি স্তব্ধ , আমি স্তব্ধ , আমি হতাশ , আমি ভীত , আমি শংকিত , আমি শোকাহত ।
এই কয়দিনে , মাত্র কয়েকটা দিনে এত লাশ গুনতে হল আমাদেরকে ! কেন ? কোথায় খুঁজব আমি এ প্রশ্নের জবাব । আপনারাই আমাকে বলে দিন । কাকে দুষব আমি ? কাদেরকে দায়ী করব আমি ? এইজন্যই কি এদেশ স্বাধীন হয়েছিল ? এজন্যই কি বাংলার মানুষ অস্ত্র হাতে চিৎকার করে উঠেছিল আর বলেছিল , “ জয় বাংলা ” ? স্বাধীন দেশে পরাধীনের মত চলার জন্যই কি স্বাধীনতা এসেছিল ?
আর একটা লাশও আমি দেখতে চাই না । আর একটা লাশের কষ্টও আমি পেতে চাই না । আমি শান্তি চাই । শুধুই শান্তি ।
আমার এই লিখাটি আজ অবধি সকল অকালে লাশ হয়ে যাওয়া বাঙালীকে উৎসর্গ করলাম ।
০৪ ঠা মার্চ, ২০১৩ ভোর ৪:৫৩
বুমকেশ বলেছেন: ভাই আর কোন লাশ চাই না । লাশের রাজনীতির কবর চাই ।
২|
০৪ ঠা মার্চ, ২০১৩ ভোর ৫:৪৮
মাগুর বলেছেন: যারা লাশ হচ্ছে তারা সবাই বাঙালী, এদেশে জন্ম, এদেশেরই আলো-বাতাসে বড় হয়েছে তারা। কিন্তু তারা কেন দেশ বিরোধী দেশ বিরোধী রাজাকারদের বাঁচানোর জন্য জীবন দিচ্ছে? কেন পুলিশের উপর প্রাণঘাতী হামলা করছে? আপনার উপর যদি কেউ হামলা করে আপনি কি চুপ করে মার খাবেন, মরে যাবেন? নাকি প্রতিরোধ করবেন? লাশের মিছিল ততদিন থামবে না যতদিন এই মানুষ গুলা জামায়াতে ইসলাম ছেড়ে ইসলাম গ্রহণ করবে। লাশের মিছিল থামবে না যতদিন ধর্ম নিয়ে রাজনীতি চলবে। লাশের মিছিল থামবে না যতদিন রাজনীতি শুধু মাত্র ক্ষমতা দখলের হাতিয়ার হিসাবে ব্যবহৃত হবে। পরিবর্তন দরকার, পরিবর্তন। আল্লাহ....রক্ষা কর আমাদের। হেদায়েত কর তাদের যারা ভন্ড ইসলামের ভেকধারী নেতাদের চাঁদে দেখতে পাচ্ছে! হেদায়েত কর তাদের যারা না বুঝে অকাতরে নিজের প্রাণ বিলিয়ে দিচ্ছে!
০৪ ঠা মার্চ, ২০১৩ ভোর ৫:৫৯
বুমকেশ বলেছেন: আমি লাশ চাই না , শুধুমাত্র সংশোধন চাই । অনেকভাবেই হয়ত পরিবর্তন সম্ভব । কিন্তু আমি চাই না তা লাশের মাধ্যমে হোক । হোক সে লাশ শিবিরের কিংবা নাস্তিকের কিংবা পুলিশের কিংবা কোন হিন্দুর কিংবা কোন নিরস্ত্র গৃহবধূর কিংবা কোন আদিবাসীর কিংবা কোন পথচারীর কিংবা কোন নেতার কিংবা আমার । আমি শুধু শান্তি চাই । শান্তি ।
৩|
০৪ ঠা মার্চ, ২০১৩ ভোর ৫:৫২
শাহিনকম বলেছেন:
বাংলাদেশ সরকারের কাছে বার্তা টি পুঁছাইয়া দিবেন সবাই শিয়ার করে
৭১ রে ৩০ লাখ বাঙ্গালীর জীবন কেরে নিয়েছিল পাকিস্তানের বর্বর হানাদার বাহিনী ,
মণে কস্ট লাগা সত্ত্বেও একটু শান্তি পেয়েছিলাম ১ টি স্বাধীন বাংলা পেয়ে ( আমি ঐ জননেতা মূরহুম সেখ মজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করি । এবং সাতে সাতে তাঁর আদর্শ কে শ্রদ্দা করি ) ) কিন্তু এখন যে এত গোলা বাঙ্গালির জীবন কেরে নিতাচে
সরকার বাহিনী ,অবশেষে কি পেয়ে মন কে শান্তনা দিব ? জবাব চাই একজন মহান মুক্তি জুদ্দার কন্যা সেখ হাসিনার কাছে ।
পারবে কি প্রশ্নের জবাব দিতে ? আপনি যদি আপনার বাবার আদর্শের প্রতি শ্রদ্দা করেন , তাহলে আমি একজন বাংলাদেশের
নাগরিক হিসাবে আপনার কাছে অনুরুদ করব , আর হত্যা নই , রক্ত পাত নই স্বৈরাচারী নই , দেখতে চাই মা এর মত একটি
বাংলাদেশ ।
বিঃদ্রঃ // আমি কুনো অস্কানি মুলুক লেখা লেখিনা । দল বল নির্বিশেষে আমি বলতে চাই আমি এখুনু বাংলাদেশের পূর্ণ নাগরিক হতে পারিনাই
কারণ ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই জিবনের ত্যাগীতে ছলে যেতে হয়েছে দেশের বাহিরে । কিন্তু ইচ্চা ছিল দেশে ফিরব কিন্তু কেমন করে
ফিরি মনে সাহস পাইনা । বাংলাদেশের শাসন ভিবাগ এবং সরকারের বর্তমান অবস্তা দেখে ভই লাগে দেশে গেলে কি
ফিরে আসতে পারব এই দেহ টা নিয়ে ? অপেক্কাই আঁচি যদি দেশের অবস্তার অবনিতি গঠে সাহস করে যাই তেও পারি ।
০৪ ঠা মার্চ, ২০১৩ ভোর ৬:০৪
বুমকেশ বলেছেন: ভাই লাশের মিছিলের সমাপ্তি ঘটুক এখানেই । আপনাকে কি করে দেশে ফিরতে বলি । বাঙ্গালী তুমি দূরে থেকেও যদি সুখে থাক তবে তাই থাক । শুধু একটাই আকুতি এদেশটাকে ভুলে যেওনা । সকল প্রবাসী বাঙ্গালীর প্রতি ভালবাসা । আপনাকে ধন্যবাদ ।
৪|
০৪ ঠা মার্চ, ২০১৩ সকাল ৭:০২
তৌফিক "সত্য-পথযাত্রী" হাসান বলেছেন: ধন্যবাদ আপনাকে। একই সাথে একটা অনুরোধ,
একটু কষ্ট করে যদি মতামত দেন, বাধিত হবঃ
শত্রুরা এখন এক এক করে আসবে (প্রসঙ্গঃ বিভক্ত জাতি, পথচ্যুত শাহবাগ, বেপরোয়া জামাত, ভারতের রাষ্ট্রপতি)
লিঙ্কঃ Click This Link
০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ১২:২৬
বুমকেশ বলেছেন: ধন্যবাদ আপনাকে ।
৫|
০৪ ঠা মার্চ, ২০১৩ সকাল ৭:২১
রাফা বলেছেন: আপনি সাপের সাথে এক ঘরে বসবাস করে শান্তি আশা করেন কিভাবে?
০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ১২:৩০
বুমকেশ বলেছেন: আমি সাপের সাথে বাস করি না । মানুষকে নিয়ে বাস করি । যে মানুষগুলো আজ সাপের মত আচরণ করছে তারাও হয়ত একদিন ফিরে আসবে । সাপ হয়ে নয় , একজন প্রকৃত মানুষ হিসেবে ।
৬|
০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ১২:১৬
সোহানী বলেছেন: ভাই আর কোন লাশ চাই না ........
০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৪
বুমকেশ বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার সাথে একমত হবার জন্য । রক্তের রঙ অনেক দেখেছি । আর নয় ।
৭|
০৪ ঠা মার্চ, ২০১৩ বিকাল ৩:১২
আমিনুর রহমান বলেছেন: আর একটা লাশও আমি দেখতে চাই না । আর একটা লাশের কষ্টও আমি পেতে চাই না । আমি শান্তি চাই । শুধুই শান্তি ।
![]()
০৪ ঠা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৫
বুমকেশ বলেছেন: লাশ পড়েছে আজকেও । শান্তি তুমি কোথায়? এদেশে কি আর আসবে না । আমি তোমাকে চাই । শুধু তোমাকে ।
৮|
০৪ ঠা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২০
অচেনা আগন্তুক বলেছেন: আমি স্তব্ধ , আমি স্তব্ধ , আমি হতাশ , আমি ভীত , আমি শংকিত , আমি শোকাহত ।
যে মানুষগুলো আজ সাপের মত আচরণ করছে তারাও হয়ত একদিন ফিরে আসবে । সাপ হয়ে নয় , একজন প্রকৃত মানুষ হিসেবে ।
++
০৪ ঠা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৫
বুমকেশ বলেছেন: এই আশাই করি ভাই । আমি আশাবাদী । আজও আমার আশা এ সবুজ শ্যামল বাংলাদেশ আবার সুখে শান্তিতে ভরে উঠবে ।
" স্বাধীনতা তুমি ফসলের মাঠে কৃষকের হাসি "
©somewhere in net ltd.
১|
০৪ ঠা মার্চ, ২০১৩ ভোর ৪:৫০
তিতুন বলেছেন: আমার মানসিকতাও অনেকটা এখন অনেকটা আপনার মত। তবে আরো লাশ না ফেলে বুঝি যুদ্ধাপরাধীদের বিচার করা সম্ভব হবে না। আমরা যারা শান্তিপ্রিয় তারাই পড়েছি বিপাকে।