নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যের সন্ধানে

বুমকেশ

ভালবাসি , শুধুই ভালবাসি , তাই তো বেঁচে আছি ।

বুমকেশ › বিস্তারিত পোস্টঃ

আগামীকাল ১৪ই মার্চ পাই দিবস

১৩ ই মার্চ, ২০১৩ ভোর ৬:২২



পাই একটি সংখ্যা । একটি সৌন্দর্যের নাম । গণিতকে যারা ভালবাসেন এবং গণিত নিয়ে যারা চর্চা করেন তাদের কাছে পৃথিবীর সুন্দরতম সংখ্যার একটি হচ্ছে ৩.১৪১৫৯২৬৫৩৫৯............... এটি একটি অসীম অনাবৃত সংখ্যা । এই সংখ্যার শুরু আছে কিন্তু কোন শেষ নেই । প্রশ্ন হল পাই আমরা কি করে পাই ? উত্তরটা আপনারা সবাই জানেন যে , কোন বৃত্তের পরিধিকে তার ব্যাস দিয়ে ভাগ করলে আমরা “পাই” পাই । পাই গনিতবিদদের নিকট খুবই প্রিয় । কারণ এই পাইয়ের মান দিয়ে অনেক কিছুই বের করা হয় । যেমন ধরুন আপনি গোলকের আয়তন বের করতে চান । প্রথমে গোলকের ব্যাস বের করুন । আপনার কাজ শেষ । এবার শুধু এর ঘন নিয়ে এর এক ষষ্ঠমাংশের মান বের করে ফেলুন । এবার একে গুণ করে দিন পাই এর মান দিয়ে । আপনি নিশ্চিতভাবেই আপনার গোলকটির আয়তন জেনে যাবেন । এছাড়াও সিলিন্ডারের ক্ষেত্রফল ও আয়তন , বৃত্তের ক্ষেত্রফল , কোনকের আয়তন ও ক্ষেত্রফল ইত্যাদি জানতে হলে আপনাকে পাইয়ের সাহায্য নিতেই হবে । এছাড়াও ত্রিকোনমিতি , কসমোলজি , পরিসংখ্যান , তাপগতিবিদ্যা , বলবিদ্যা , তড়িৎচুম্বকত্ব ইত্যাদির নানা সূত্রের প্রয়োগে পাইয়ের অবদান অনস্বীকার্য ।

পাইয়ের রয়েছে একটি মজার ইতিহাস । আজ থেকে প্রায় ৪০০০ বছর আগে থেকেই মানুষ পাইয়ের কথা জানত । কিন্তু আপনি যদি এই ৪০০০ বছরে কত সেকেন্ড আছে তা হিসেব করেন এবং তত সংখ্যক স্থান পর্যন্ত পাইয়ের মান বের করেন তবুও আপনি শুধু পাইয়ের সঠিক মানের কাছাকাছি যেতে পারবেন কিন্তু এর সঠিক মানটি জানতে পারবেন না । পাইয়ের ইতিহাস নিয়ে কিছু কথা বলি । প্রাচীন ব্যাবিলিয়নরা বৃত্তের ব্যাসার্ধের বর্গকে ৩ দ্বারা গুণ করে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করত । তাদের গণনা থেকে পাইয়ের মান পাওয়া যায় ৩ । এটা প্রায় ৪০০০ বছর আগের কথা । খ্রিষ্টপূর্ব ১৭০০ সালের দিকের ব্যাবিলিয়নদের একটি ট্যাবলেটে পাইয়ের মান পাওয়া যায় ৩.১২৫ । যা সত্যই অসাধারণ । ট্যাবলেট হল প্রস্তর দ্বারা নির্মিত এক ধরণের ফলক যাতে নানা নকশা ও লেখা খোদাই করা থাকে ।

খ্রিষ্টপূর্ব ১৬৫০ সালের দিকের রাইন্ড প্যাপিরাসের মাধ্যমে প্রাচীন ইজিপ্টের গণিত সম্পর্কে জানা যায় । ইজিপশিয়ানরা বৃত্তের ক্ষেত্রফল মাপার জন্য পাইয়ের যে মান ব্যবহার করত তা হল ৩.১৬০৫ যা বর্তমান পাইয়ের মানের অনেক কাছাকাছি ।

আর্কিমিডিসের নাম সবাই আপনারা সবাই শুনেছেন । প্রাচীন বিশ্বের এই মহান গণিতবিদ যীশু খ্রিস্ট বা ঈসা (আ) এর জন্মেরও প্রায় আড়াইশ বছর পূর্বে প্রথম পাইয়ের মান হিসাব করে বের করে ফেলেন । তিনি একাজের জন্য একটি বৃত্তের ভেতর এবং বাহিরে দুটি বহুভুজ আঁকেন যেন এদের বাহুগুলো পরিধিকে স্পর্শ করে থাকে । প্রথমে বহুভুজের বাহুর সংখ্যা ছিল ছয় । এর ফলে একটি অসুবিধা দেখা যায় যে ষড়ভুজের পরিধি এবং তার ব্যাসের অনুপাত কম বেশী হয় । ফলে পাই এর সঠিক মান পাওয়া যায় না । তিনি তখন বৃত্তটির ভেতরে ১২, ২৪, ৪৮, ৯৬ ইত্যাদি সংখ্যক বাহুবিশিস্ট বহুভুজ অংকন করেন । যত বেশী বাহুবিশিস্ট বহুভুজ নেয়া যায় ততই তার পরিধি বৃত্তের পরিধির কাছাকাছি আসতে থাকে । আর্কিমিডিস জানতেন যে তিনি কখনও পাইয়ের সঠিক মান বের করতে পারবেন না । শেষ পর্যন্ত তিনি দেখান যে পাইয়ের মান ৩ ১/৭ এবং ৩ ১০/৭১ এর মাঝামাঝি ।

৫০০ খ্রিস্টাব্দের কাছাকাছি সময়ে জু চংঝি নামে একজন অসাধারণ মেধাবী চীনা গণিতবিদ এবং এস্ট্রোনমার ছিলেন । তিনি যদিও আর্কিমিডিসের পদ্ধতি সম্পর্কে জানতেন না তারপরও তিনি পাইয়ের একটি মান বের করেন । তা হল ৩৫৫/১১৩ । পাইয়ের এতটা নিখুঁত মান বের করার জন্য তিনি ২৪,৫৭৬ টি বাহুবিশিস্ট বহুভুজ ব্যবহার করেন একটি বৃত্তের ভেতরে । অনেক দীর্ঘ এবং শ্রমসাধ্য গণনা ছিল এটি ।

আজ কম্পিউটারের মাধ্যমে পাইয়ের ১০ ট্রিলিয়ন স্থান পর্যন্ত মান বের করা সম্ভব হয়েছে । তবে কোন পরীক্ষাতেই পাইয়ের ২০ দশমিক স্থানের বেশী মান ব্যবহার করা হয় না ।

খ্রিস্টাব্দ ১৭০০ সালের দিকে গণিতবিদরা পাই এর মান বোঝাতে গ্রিক অক্ষর “π” ব্যবহার শুরু করেন । এটি উইলিয়াম জোন্স কর্তৃক ১৭০৬ সালে এটি ব্যবহার করা শুরু হয় । এই প্রতিকটি লিওনারড অয়লার কর্তৃক বহুলভাবে প্রচলিত হয় ।

পাইয়ের মান মুখস্থ করা নিয়ে অনেক প্রতিযোগিতা হয় । অনেকেই অনেক বেশী সংখ্যক স্থান পর্যন্ত পাইয়ের মান মুখস্থ বলতে পারেন । এখন পর্যন্ত সর্বাধিক সংখ্যক ডিজিটের পাইয়ের মান যার মুখস্থ তিনি কতগুলো বলতে পারেন জানেন ? ৬৭০০০ ডিজিট পর্যন্ত ! অবাক হলেন , হবারই তো কথা !

আগামীকাল ১৪ই মার্চ পাই দিবস । সারাবিশ্বে এই দিবসটি পালিত হবে । আপনিও এ দিবস পালনে যোগ দিতে পারেন । পাই দিবস কখনও কখনও ১৪ই মার্চ দুপুর ১টা ৫৯ মিনিটে উদযাপন করা হয়। ঐ দিন দুপুর ১টা ৫৯ মিনিটকে পাই মিনিট নামে আখ্যায়িত করা হয়। দুপুর ১টা ৫৯ মিনিট ২৬ সেকেন্ডকে পাই সেকেন্ড বলা হয়। পাই সেকেন্ডে পাই দিবস পালনের মধ্য দিয়ে পাইয়ের মানের (৩.১৪১৫৯২৬) কাছাকাছি সময়ে দিবসটি উদযাপন করা সম্ভব হয়। যেখানে গণিত আছে , সেখানেই পাই থাকবেই ।

সবশেষে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বৈজ্ঞানিক আলবার্ট আইনস্টাইনকে জানাই শুভ জন্মদিন ।

মন্তব্য ৪০ টি রেটিং +১০/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ১৩ ই মার্চ, ২০১৩ ভোর ৬:২৩

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
থ্যাংক্স ফর রিমাইন্ডিং :)

১৩ ই মার্চ, ২০১৩ সকাল ৭:১৫

বুমকেশ বলেছেন: আপনাকেও ধন্যবাদ

২| ১৩ ই মার্চ, ২০১৩ ভোর ৬:২৪

যোগী বলেছেন: পাই বড়ই রহস্যময় !!!!!

১৩ ই মার্চ, ২০১৩ সকাল ৭:১৬

বুমকেশ বলেছেন: যথার্থ বলেছেন । আপনাকে ধন্যবাদ ।

৩| ১৩ ই মার্চ, ২০১৩ ভোর ৬:২৫

এম হুসাইন বলেছেন: হায় রে পাই, আমি তোরে যদি একবার পাই, তো খবর আছে কইয়া দিলাম---- :P :)


পোস্টে ভাললাগা বুমকেশ।
ভালো থাকুন।

১৩ ই মার্চ, ২০১৩ সকাল ৭:১৭

বুমকেশ বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ । ভাই পাইরে পাইলে কি করবেন??

৪| ১৩ ই মার্চ, ২০১৩ ভোর ৬:৩৪

কলাবাগান১ বলেছেন: কম্পিউটারের মাধ্যমে পাইয়ের ১০ ট্রিলিয়ন স্থান পর্যন্ত মান বের করা সম্ভব হয়েছে

১৩ ই মার্চ, ২০১৩ সকাল ৭:১৮

বুমকেশ বলেছেন: ধন্যবাদ আপনাকে

৫| ১৩ ই মার্চ, ২০১৩ ভোর ৬:৫৪

কলাবাগান১ বলেছেন: আমেরিকান নিয়ম অনুযায়ী মার্চের ১৪ তারিখ লিখা হয় ৩/১৪ আর তার সাথে দুপুর ১:৫৯:২৬

৩.১৪১৫৯২৬

পাই ও আমেরিকান ধারায়.....

১৩ ই মার্চ, ২০১৩ সকাল ৭:১৯

বুমকেশ বলেছেন: হুম্ম । আমরাও এই সময়ে র‍্যালি বের করতে পারি ।

৬| ১৩ ই মার্চ, ২০১৩ সকাল ৭:২১

এম হুসাইন বলেছেন: আর কয়েন না গো ভাইডি, এই পাই আমার জীবন খানা পাই পাই করিয়া নিঃশেষ করিতেছে, কেন যে সায়েন্স পড়তে গেসিলাম আর এই পাই রে চিন্সিলাম------ আফসুস :( :)

১৩ ই মার্চ, ২০১৩ সকাল ৭:২৪

বুমকেশ বলেছেন: ভাই কি যে কন । পাই না থাকলে আরকিডিমিসের মত কইরা পাই এর মান বের কইরা বৃত্তের ক্ষেত্রফল বের করা লাগত । তখন তো আরও বিপদে পড়তেন । ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য ।

৭| ১৩ ই মার্চ, ২০১৩ সকাল ৭:৩৪

একলা চলো রে বলেছেন: গবেষণামূলক পোস্টগুলো খুবই ভাল লাগে| তবে একটা বিষয় না বলে পারছি না,আর্যভট্ট আর জন রেন্চের নাম বললেন না যে! তাদের গণনাটাও অনেক গুরুত্বপূর্ণ ছিল|
যাই হোক, পাই দিবসে আমরা কিন্তু পাই এর মান যাদের মুখস্থ নেই তারা দশ ঘর পর্যন্ত মুখস্থ করে নিতে পারি|

১৩ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৩২

বুমকেশ বলেছেন: ওহ , স্যরি ভাই । ভুল হয়ে গেছে । পাই দিবস উদযাপনে আপনার প্রস্তাবটা চমৎকার । আমিও করব ভাবছি । ধন্যবাদ আপনাকে ।

৮| ১৩ ই মার্চ, ২০১৩ সকাল ৭:৫৭

আশিক মাসুম বলেছেন: যোগী বলেছেন: পাই বড়ই রহস্যময় !!!!!



হাহাহা

১৩ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৩২

বুমকেশ বলেছেন: হা হা হা । কথাটা মজার ছিল । ধন্যবাদ আপনাকে ।

৯| ১৩ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৩৩

জাওয়াদ তাহমিদ বলেছেন: দারুণ পোস্ট তো।

ধন্যবাদ নেন। :)

১৩ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৩৫

বুমকেশ বলেছেন: ধন্যবাদ নিলাম । আপনাকেও অসংখ্য ধন্যবাদ

১০| ১৩ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:২০

আতিয়ার রহমান বলেছেন: tnx

১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৫

বুমকেশ বলেছেন: থ্যাংকস আপনাকেও ।

১১| ১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৬

লেখোয়াড় বলেছেন:
ও কে
ধন্যবাদ।

১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:০১

বুমকেশ বলেছেন: ধন্যবাদ আপনাকেও ।

১২| ১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৭

আরজু পনি বলেছেন:

পাই এর সাথে সম্পর্ক ম্যালা দিন আগেই চুকাইয়া ফেলাইছি :|

১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:০২

বুমকেশ বলেছেন: কেন?? পাইয়ের সাথে আপনার কি নিয়ে ঝগড়া হল আবার ??

১৩| ১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:০২

নস্টালজিক বলেছেন: পাই নিয়ে একটা অসাধারণ মুভি আছে ড্যারেন এরোনফোস্কি-র! দেখতে পারেন!


পাই রহস্যময়! খুবই রহস্যময়...


শুভেচ্ছা নিরন্তর!

১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:০৬

বুমকেশ বলেছেন: ্জি । এখনও দেখিনি । তবে দেখব । পাই সত্যিই রহস্যময় । ধন্যবাদ আপনাকে ।

১৪| ১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:১১

এম এম হোসাইন বলেছেন: পাই রে ভালা পাই

১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:১৮

বুমকেশ বলেছেন: জি ভাই । আমিও ভালা পাই । ধন্যবাদ আপনাকে ।

১৫| ১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:২০

বোকামন বলেছেন: মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ ......

১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:২২

বুমকেশ বলেছেন: আপনাকেও ধন্যবাদ ।

১৬| ১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৫

পদ্মার ঢেউ বলেছেন: পাই পাই পাই
মামার বাড়ি যাই,
মামার বাড়ি ভারী মজা
পড়ালেখা নাই।
=p~ =p~

১৩ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৩

বুমকেশ বলেছেন: মামার বাড়ি ঝড়ের দিনে
আম কুড়াতে চাই
আম কুড়াতে গিয়ে আমি
তাহার দেখা পাই
বিজলীর আলোয় দেখলাম আমি
প্রথম তাহার মুখ
.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।
আর কিছু বললাম না । আপনাকে ধন্যবাদ ।

১৭| ১৩ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৬

পেন্সিল চোর বলেছেন: জটিল লাগলো পোস্ট খানা আপনার।
প্লাস ফরম পেন্সিল চোর।
হ্যাপি পাই ডে!! :) :)

১৩ ই মার্চ, ২০১৩ রাত ৯:০৫

বুমকেশ বলেছেন: এত কিছু রাইখ্যা পেন্সিল চুরি করতে গেলেন কেন? অসংখ্য ধন্যবাদ আপনাকে । হ্যাপি পাই ডে !!!

১৮| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪৫

কালীদাস বলেছেন: ইন্টারেস্টিং, ভুলে যাই প্রায়ই। কালকে আইনস্টাইনেরও বার্থডে :)

১৪ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫৫

বুমকেশ বলেছেন: হুম্ম । হ্যাপি বার্থডে আইনস্টাইন । ধন্যবাদ আপনাকে ।

১৯| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১২:১৪

এহসান সাবির বলেছেন: পাই দিবস উদযাপনে প্রস্তাবটা চমৎকার । আমিও করব ভাবছি.. দশ ঘর পর্যন্ত..

১৪ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫৭

বুমকেশ বলেছেন: জি অবশ্যই করবেন । পারলে কয়েক ঘর বেশি কইরেন । ধন্যবাদ আপনাকে ।

২০| ১৭ ই মার্চ, ২০১৩ সকাল ৮:২৮

শের শায়রী বলেছেন: খুব ইচ্ছে ছিল পাই নিয়ে একটি পোষ্ট দেব আপনার পোষ্ট দেখার পর সে ইচ্ছে উবে গেছে। পূর্নাঙ্গ পোষ্ট।

চমৎকার লিখছেন ভাল লাগার একটা ব্যাপার নিয়ে। অভিনন্দন।

১৭ ই মার্চ, ২০১৩ সকাল ৯:১২

বুমকেশ বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ । আপনিও একটা পোস্ট দেন । কিছু জিনিস আমার বাদ পড়ে গেছে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.