| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশের বিশিষ্ট বিজ্ঞানী অধ্যাপক জামাল নজরুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি......রাজিউন)। গতকাল শুক্রবার রাত একটার দিকে নগরের মেট্রোপলিটান হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
জামাল নজরুল ইসলাম আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভৌত-বিজ্ঞানী, পদার্থবিজ্ঞানী, গণিতবিদ, জ্যোতির্বিজ্ঞানী, বিশ্বতত্ত্ববিদ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি ফুসফুসের সংক্রমণ ও হূদরোগের কারণে কয়েকদিন আগে ওই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। অধ্যাপক জামাল নজরুল ইসলাম মৃত্যুকালে স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন। তাঁর মৃত্যুতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে। আজ শনিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ( তথ্যসূত্র ঃ প্রথম আলো)
জামাল নজরুল ইসলাম ২৪ শে ফেব্রুয়ারী ১৯৩৯ সালে ঝিনাইদহ শহরে জন্মগ্রহন করেন । তিনি চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে পড়াশোনা করেন । তিনি তদানিন্দন পশ্চিম পাকিস্তানের লরেন্স কলেজে কলেজ জীবন সমাপ্ত করেন । তিনি কলকাতা বিশববিদ্যালয়ের সেন্ট জাভিয়ার কলেজ থেকে বিএসসি ডিগ্রী অর্জন করেন । তিনি কেম্ব্রিজের ট্রিনিটি কলেজ থেকে বিএ এবং এমএ অর্জন করেন । তিনি অতঃপর কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ফলিত গণিত এবং তত্ত্বীয় পদার্থবিজ্ঞানে পিএইচডি অর্জন করেন এবং ১৯৮২ সালে ডিএসসি লাভ করেন । (তথ্যসূত্র ঃ উইকিপিডিয়া)
অধ্যাপক জামাল নজরুল ইসলাম ১৯৬৩-১৯৬৫ সালে মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ে পদার্থ ও জ্যোতির্বিজ্ঞান বিভাগের পোস্টডক্টরাল ফেলো ছিলেন । তিনি ১৯৬৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব থিওরটিক্যাল অ্যাস্ট্রোনমির স্টাফ মেম্বার ছিলেন । তিনি ১৯৭১-১৯৭২ সালে ক্যালিফোর্নিয়া ইন্সটিটিউট অব টেকনোলজিতে পদার্থবিজ্ঞান বিভাগের ভিজিটিং এসোসিয়েট ছিলেন । অতঃপর তিনি ১৯৭২ থেকে ১৯৭৩ সাল পর্যন্ত ওয়ািশংটন বিশ্ববিদ্যালয়ের অ্যাস্ট্রোনমি বিভাগের সিনিয়র রিসার্চ এসোসিয়েট ছিলেন । তিনি লন্ডনের কিংস কলেজে ১৯৭৩-১৯৭৪ সালে ফলিত গণিত বিভাগের প্রভাষক ছিলেন । ১৯৭৫-১৯৭৮ সালে তিনি কার্ডিফের বিশ্ববিদ্যালয় কলেজে বিজ্ঞান গবেষণা কেন্দ্রের ফেলো ছিলেন । অতঃপর তিনি লন্ডনের সিটি কলেজে ১৯৭৮ সাল থেকে ১৯৮৪ সাল পর্যন্ত গণিত বিষয়ে অধ্যাপনা করেন । তিনি ১৯৮৪ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে অধ্যাপক হিসেবে যোগদান করেন । এই ছিল তার কর্মজীবন ।
অধ্যাপক জামাল নজরুল ইসলাম ১৯৮৩ সালে Classical General Relativity: Proceedings of the Conference on Classical (Non-Quantum) General Relativity নামে একটি বই প্রকাশ করেন । একই সালে তার আরেকটি বই The Ultimate Fate of the Universe প্রকাশিত হয় । বইটির নাম অনেকেই জেনে থাকবেন । বইটি দেশ বিদেশের নানা বিশ্ববিদ্যালয়ে পাঠ্যবই হিসেবে পঠিত হয় । এরপর ১৯৮৫ সালে Rotating Fields in General Relativity নামক তার আরেকটি বই প্রকাশিত হয় । আর ১৯৯২ সালে প্রকাশিত হয় An Introduction to Mathematical Cosmology । এই চারটি বইই কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হয় । এছাড়াও তিনি তার জীবনে গণিত , ফলিত গণিত , পদার্থবিদ্যা এবং জ্যোতির্বিজ্ঞান বিষয়ে বহু গবেষণাপত্র প্রকাশ করেন ।
বাংলাদেশ বিজ্ঞান একাডেমী তাকে ১৯৮৫ সালে স্বর্ণপদকে ভূষিত করে। ১৯৯৪ সালে তিনি ন্যাশনাল সায়েন্স এন্ড টেকনোলজি মেডেল পান। ২০০১ সালে তিনি একুশে পদক লাভ করেন। পদার্থবিজ্ঞানে বিশেষ অবদান রাখার জন্য ২০১১ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এর রাজ্জাক-শামসুন আজীবন সম্মাননা পদক লাভ করেন।
গতকাল রাতে এই খ্যাতনামা অধ্যাপক এবং বিজ্ঞানীর মৃত্যুতে জাতি এক অসাধারণ মেধাবী মানুষকে হারাল । তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত । সৃষ্টিকর্তার নিকট তার বিদেহী আত্নার শান্তি এবং মাগফেরাত কামনা করছি ।
১৬ ই মার্চ, ২০১৩ সকাল ১১:১৬
বুমকেশ বলেছেন: আল্লাহ্ তায়ালা যেন তাকে বেহেশত নসিব করেন । আমিন ।
২|
১৬ ই মার্চ, ২০১৩ সকাল ১১:২০
আলফা-কণা বলেছেন: কেন জানি কয়েক দিন যাবত সার কে খুব mone porlo. উনি আমার class teacher না . উনার সাথে আমার math কনফারেন্স এ পরিচয়, উনার মত এতু বড় মাপের একজন নিরহংকার লোক জীবনে দেখতে পাওয়া যে কতটা ভাগ্যের বাপার. বলে বুঝানো যাবেনা. সি ২০০৮ এ উনার সাথে এক সাথে কনফারেন্স করা, দেন ডিনার করা, ডিনার এর পর, উনার মুখে গজাল শুনা. আহ, এতু গুনি মানুষ, এতু গুনি মানুষ এর জন্ম আবার কবে হবে. আল্লাহপাক উনাকে তুমি বেহ্স্তনাসিব দান কর. আমিন. উনি আসলে, এস ইউজুয়াল ইন্তেলেচ্তুয়াল দের মত সব সময় মিডিয়া তে কথা বলতেন না, কিন্তু কতটা যে, বড় মাপের মানুষ ছিলেন, উনার সাথে না সময় কাটালে, বুঝা যাবেনা. অনেক ইচ্চাহ ছিল, উনার একটা ইন্টারভিউ নেই , নেয়া হয় নাই. খুব কস্ট লাগছে,
১৬ ই মার্চ, ২০১৩ সকাল ১১:২৫
বুমকেশ বলেছেন: আমি তার সম্পর্কে যতটুকু জেনেছি তার সবই ইন্টারনেট থেকে । ইচ্ছা ছিল সুযোগ যদি কখনও পাই তাহলে দেখা করব । কিন্তু তার আগেই তিনি ইহলোক ত্যাগ করে পরলোকে যাত্রা করলেন ।
৩|
১৬ ই মার্চ, ২০১৩ সকাল ১১:২২
বিদ্রোহী ভৃগু বলেছেন: ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন........................
আমরা হারানোর আগে কাউকেই কেন যেন চিনতে পারিনা!!! মূল্য দিতে পারি না!!!!!
১৬ ই মার্চ, ২০১৩ সকাল ১১:২৬
বুমকেশ বলেছেন: ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন........................
কথা সত্য ।
৪|
১৬ ই মার্চ, ২০১৩ সকাল ১১:২৭
মিজানবিজ২প্লিজ বলেছেন: খুব কষ্ট লাগলো খবর টা শুনে...
আমি যখন বিশ্ববিদ্যালয় প্রথম বর্ষের (কম্পিউটার কৌশল, শাবিপ্রবি) ছাত্র, সময় টা ছিল খুব সম্ভবত ২০০৫ তখন উনি একটি গণিত বিষয়ক আন্তর্জাতিক সেমিনার এ অংশ নিতে আমাদের ক্যাম্পাস এ এসেছিলেন।
তার কথা সামনাসামনি শোনার সৌভাগ্য হয়েছিল তখন, মন্ত্রমুগ্ধ হয়ে শুনেছিলাম এটা খুব ভালো করে মনে আছে।
১৬ ই মার্চ, ২০১৩ সকাল ১১:২৯
বুমকেশ বলেছেন: আমার ভাগ্য খারাপ । তখন আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই নি । না হলে হয়ত তাকে দেখতে পেতাম ।
৫|
১৬ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৩৩
আলফা-কণা বলেছেন: উনি সিলনে বিরাট গজোল গায়ক, সীতার বাদক, ata কি জানেন আপনেরা? আহ, কি যে হারালাম.
১৬ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৪৩
বুমকেশ বলেছেন: না ভাই । এটা জানতাম না । ধন্যবাদ আপনাকে তথ্যটি দেবার জন্য । তার গান বা সীতার বাজানোর কোন লিঙ্ক দিলে ভাল হত ।
৬|
১৬ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৪৭
মৃন্ময় বলেছেন: greatest bad news for the time............so sad.
১৬ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৫১
বুমকেশ বলেছেন: হুম্ম । এমন মানুষ এদেশে খুব কমই আছেন ।
৭|
১৬ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৪৯
প্রসন্ন প্রহর. বলেছেন: দেশ তার এক কৃতী সন্তানকে হারালো।
১৬ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৫৭
বুমকেশ বলেছেন: জি । দেশের জন্য তিনি অনেক কিছু করেছেন এবং তিনি বেঁচে থাকলে তিনি দেশকে আরও অনেক কিছুই উপহার দিতে পারতেন ।
৮|
১৬ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৫৩
আলফা-কণা বলেছেন: বাই লিংক তু নাই, আমি নিজে উনার গজাল গাওয়া উপভোগ করেসিলাম sai ২০০৮ এ ঢাকা ইউনিভার্সিটি ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট এ, উনি কোনো কমার্শিয়াল বেসিস এ গান গায়তু না, খুব রিকোয়েস্ট এ গান গায়তু, ফ্রান্স থেকে, কিছু দেলেগাতেস আসছিল থেন ঢাকা ভার্সিতির ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট এর হেড এর রিকোয়েস্ট অ গেস্ট দের সম্মানে গান গিয়াসিল সেদিন. আমার আরেক সদ্ধেও টিচার খোদাদাদ খান সিল উনার খুব একছের লোক.
১৬ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৫৮
বুমকেশ বলেছেন: ও আচ্ছা ঠিক আছে । আমি দেখি কিছু পাই কিনা । পেলে লিঙ্ক দিয়ে দিব ।
৯|
১৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৫
বুমকেশ বলেছেন: স্যারের একটি গানের লিঙ্ক
১০|
১৬ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫৪
আমি তুমি আমরা বলেছেন: তার আত্মার শান্তি এবং মাগফেরাত কামনা করছি।
১৬ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫৭
বুমকেশ বলেছেন: আমিন ।
১১|
১৬ ই মার্চ, ২০১৩ রাত ৮:১১
একজন ঘূণপোকা বলেছেন: আল্লাহ্ তায়ালা যেন তাকে বেহেশত নসিব করেন । আমিন ।
১৬ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪৩
বুমকেশ বলেছেন: আমিন
১২|
১৬ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩৭
টুকরো কাগজ বলেছেন: স্যার অনেক অমায়িক। স্যারকে খুব কাছ থেকে দেখেছি। গত ডিসেম্বরে আমাদের বিভাগে ICC-IT'12 কনফারেন্সে স্যার কিনোট স্পিকার ছিলেন। আমি আশ্চর্য হয়ে গিয়েছিলাম স্যার কিভাবে এই বয়সেও আনন্দের সাথে লেকচার দিচ্ছিলেন।উনার আত্মা শান্তিতে থাকুক।
১৬ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪৫
বুমকেশ বলেছেন: আপনি অনেক সৌভাগ্যবান । আমার এই ভাগ্য হয়নি । তার আত্নার শান্তি কামনা করছি ।
১৩|
১৭ ই মার্চ, ২০১৩ রাত ১:৪৫
আশফাক সুমন বলেছেন: ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।।
আল্লাহ জান্নাত বাসি করুন ওনাকে । (আ্মিন)
১৭ ই মার্চ, ২০১৩ সকাল ৮:১০
বুমকেশ বলেছেন: ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমিন
১৪|
১৭ ই মার্চ, ২০১৩ রাত ১:৪৯
কপোতাক্ষের তীরে এক অসামাজিক বলেছেন: ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।।
আল্লাহ জান্নাত বাসি করুন ওনাকে । (আ্মিন)
১৭ ই মার্চ, ২০১৩ সকাল ৮:১১
বুমকেশ বলেছেন: ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমিন
©somewhere in net ltd.
১|
১৬ ই মার্চ, ২০১৩ সকাল ১১:১০
আজ আমি কোথাও যাবো না বলেছেন: তার আত্মার শান্তি এবং মাগফেরাত কামনা করছি।