নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খোলা কলম

মোটামুটি

জালাল উদ্দিন ফরিদী

যে নিজের মনকে জয় করেছে, সেই প্রকৃত জয়ী।

জালাল উদ্দিন ফরিদী › বিস্তারিত পোস্টঃ

কে তুমি নীরব থাক, কওনা কথা; আমি যে প্রাণে মরি, তুমি তো নও বোবা?

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩৫

আমাদের রাজনীতি চরমভাবে বিষাক্ত হয়ে গেছে (অধিকাংশ ক্ষেত্রে)। এর আজ বিভিন্ন রুপ। সাপ, বিচ্ছু, চ্যালা ইত্যাদি ইত্যাদি। আমরা সাধারন জনগণ রাজনীতিবিদদের কাছে ব্যবসার মত। জীবিত থাকতে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোট নিয়ে ক্ষমতায় যাবে। তারপরে প্রায়ই সব ভুলে যাবে। মারা গেলে একদল বলবে তাদের লোক আর অন্যদল বলবে তাদের। নিজেদের ভুলের দিকে কম মনযোগী হয়ে অন্যের ভুল নিয়ে আস্ফালন। রাজনীতিবিদগণ নিজেদের ভুলের দিকে বেশি মনযোগী হলে আজ আমাদের আরো উন্নতি হত।



আন্দোলন শুরুর বেশকিছু দিন পরে ঘোষণা আসলো যে আইন সংশোধনের পদক্ষেপ নেয়া হয়েছে কিন্তু কেউ প্রকাশ্যে এখনো বলল না যে আপনারা বাড়ি ফিরে যান, আমরা কার্যকর ব্যবস্থা নিয়েছি বা নিচ্ছি। এতে কাদের লাভ বুঝলাম না। এখন আহমেদ রাজীবের মৃত্যুর দায় কে নেবে? যার চলে যায় সেই বোঝে বিয়োগের মর্মবেদনা। যার সব হারায় তার আর হারানোর ভয় থাকেনা কিন্তু যার অল্প হারায় তার আরো হারানোর ভয় থাকে।



জ্ঞান-কে যারা শ্রদ্ধা করে না তারাই চরমপন্থা বেছে নেয়। কেউ যদি ভুল বুঝে থাকে বা ভুল বলে তবে তাকে জ্ঞান দিয়ে বোঝানো উচিৎ। চরমপন্থা প্রতিক্রিয়ায় চরমপন্থাই আনে। তীব্র ঘৃণা ও ক্ষোভ প্রকাশ করছি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.