| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সম্মানিত অ্যাডমিন ও মডারেটর,
বিনীত অনুরোধ রইল পোস্টটা রেখে দেয়ার জন্য।
আওয়ামীলীগের কোন মুক্তিযোদ্ধা কাউকে রাজাকার বললে আমি তা সহজে বিশ্বাস করব না। কারণ, তারা কোন কোন ক্ষেত্রে রাজনৈতিক কারণে এরকম করতে পারে। যেমনটা ঘটে থাকে বিভিন্ন অপরাধীর ক্ষেত্রে। রাজনৈতিক কারণে ক্ষমতার স্বার্থে অনেকেই অপরাধীদের রক্ষার চেষ্টা করে এবং করেও। আমি একজন মুক্তিযোদ্ধাকে চিনি যিনি কোন দল করেন না এবং এখনো তার সার্টিফিকেটও সংগ্রহ করেননি। তিনি মনে করেন যে তিনি যুদ্ধ করেছেন দেশের জন্য, সার্টিফিকেটের জন্য নয়। তার লেখা একটি বই আছে যা ৫০০-৭০০ পৃষ্ঠার হবে এবং বইটিকে মুক্তিযুদ্ধের উপর একটি প্রামাণ্য বই হিসেবে অনেকেই স্বীকার করেন। তার এক পরিচিত লোকের কাছ থেকে এবং বইটা থেকে জানা যায় জামাতের বর্তমান নেতাদের কুকীর্তির ঘটনা।সেই থেকে জামাতকে ঘৃণা করি। এরা যুদ্ধের সময় ধর্মকে ব্যবহার করেছে বর্ম হিসেবে এবং পরেও করেছে। নবীজীকে (সাঃ) কটুক্তি করে ব্লগে লেখার ঘটনা নতুন নয়। জামাত এতদিন কিছু না বলে এখন এই ঘটনাকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে। কিন্তু এরজন্য ইসলাম কোনক্রমেই এর জন্য দোষী নয়।
আমাদের দেশের বেশিরভাগ মানুষ হুজুগে চলে। যারা নাস্তিক হয় তারা শুনে এবং কম লেখাপড়া করে নাস্তিক হয় এবং সাধারণ মুসলমানরাও মোল্লাদের কাছ থেকে শুনে এবং কম লেখাপড়া করে আমল করে। আমাদের দেশের নাস্তিকরা বাংলা অনুবাদের আলোকে কোরান-হাদীসের ভুল ধরে এবং নাস্তিক হয় যা বড়ই হাস্যকর। নাস্তিক হতে চাইলে লেখাপড়া করে আরবির অর্থ ভালোভাবে বুঝে নাস্তিক হন।
আপনি যত বড় নাস্তিক হন আপনার কোন অধিকার নেই কোন ধর্মের বিষয়ে বা ধর্মীয় ব্যক্তির বিরুদ্ধে কুকথা বা আপত্তিকর কথা বলা। খারাপ কিছু দেখলে যুক্তিসংগতভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন। যেমন সম্রাট আওরংগজেব একদিন দেখলেন যে কিছু লোক একটা মেয়েকে ধাওয়া করছে। একসময় একজন মেয়েটার কাছাকাছি পৌছালে একটা মুগুর ছুড়ে মারলে মেয়েটা আহত হয় এবং লোকগুলো মেয়েটাকে নিয়ে গেল। পরে তিনি জানতে পারলেন যে মেয়েটার স্বামী মারা যাওয়ায় তাকে তার স্বামীর সাথে পোড়ানো হবে। পরে তিনি আইন করলেন যে কোন মেয়ে সহমরণে যেতে রাজী নাহলে তাকে পোড়ানো যাবেনা। কারণ তার অধিকার নেই ঐ ধর্মের আইন সরাসরি নিষিদ্ধ করা।
এবার আসি শেষ কথায়: বাড়ি ফেরার সময় নিজ কানে শুনলাম "ই-তে ইসলামী দল, তুই রাজাকার, তুই রাজাকার।" ব্যস্ততা থাকার জন্য রেকর্ড করার কথা মাথায় আসেনি। আর রেকর্ড করতে পারলেও কেউ বিশ্বাস করত কিনা সন্দেহ। খানিক অপেক্ষা করেছিলাম আর ভাবছিলাম এটা কি বলল। পরে চলে আসলাম।
এই কথা কোন সুবিবেচনার পরিচায়ক নয়। আপনাদের কাছে আহবান এরকম কথা বলবেন না। রাজাকার, যুদ্ধাপরাধীদের ঘৃণা করুন কিন্তু ইসলামকে নয়। আর নাস্তিক হতে চাইলে বা ভালো মুসলমান হতে চাইলে বেশি বেশি পড়ুন।
সঠিক ধারণার জন্যই পড়া জরুরী।
আমাদের জেলাতে হওয়া গণজাগরণের সমাবেশ থেকে উপোরক্ত কথা শুনেছিলাম, ঢাকারটার থেকে নয়।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৪
জালাল উদ্দিন ফরিদী বলেছেন: কিছু সত্য অপ্রিয় হয় আর উচিৎ কথা বললে মাঝে মাঝে চাচাকে নাও থেকে নামিয়ে দেয় অনেকে।
আপনাকে ধন্যবাদ সময় নিয়ে পড়ার জন্য।
২|
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০০
জালাল উদ্দিন ফরিদী বলেছেন: আমি এখানে ধরে নিচ্ছি যে তারা ইসলামী দল বলতে জামাত আর সন্ত্রাসভিত্তিক ইসলামী দলগুলোর কথা বুঝিয়েছে। কিন্তু আরো কিছু ইসলামী দল আছে যারা জামাত বা সন্ত্রাসভিত্তিক ইসলামী নামধারী দলের মত নয়। তাই এরকম স্লোগান অবশ্যই এড়িয়ে যাওয়া কর্তব্য।
৩|
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১১
হ্যাকবাংলা বলেছেন: ফরেক্স ট্রেডার ভাইকে বলসি,
ভাই ভুল বললেন।শতকরা ৫% লোক হক ও নিরসারথ কথা বলে।
৪|
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৮
শাহ্রিয়ার খান বলেছেন: ইসলামকে ঘৃণা করার কথা আসলো কেন?জামাতের সাথে ইসলামের কি সম্পর্ক?
এখনো যদি জামাতের কথা লেখার সময় ইসলাম আসে তো সেটা দুঃখজনক।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৮
জালাল উদ্দিন ফরিদী বলেছেন: ইসলাম আর জামাত এক কথা নয়-একথা অনেকে জানেন। আর জামাত বা দেলোয়ার হসেন সাঈদী মৃত্যুদণ্ডে দণ্ডিত হলে বা সবাই নাস্তিক হয়ে গেলেও যে ইসলামের বিন্দুমাত্র ক্ষতি হবেনা একথাও অনেকেই জানেন। কিন্তু কেউ যখন সব ইসলামী দলকে একই দৃষ্টিতে দেখে তখন একথা বলতে হয়। "ই-তে ইসলামী দল, তুই রাজাকার, তুই রাজাকার"-একথা শুনলে কথাটা আবার চলে আসে।
৫|
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৩
অসীম মুহূর্ত বলেছেন: সেই মুক্তিযোদ্ধার নামটা এবং বই এর নামটা কি বলবেন দয়া করে ?
৬|
২৫ শে মার্চ, ২০১৩ রাত ১২:৪২
জালাল উদ্দিন ফরিদী বলেছেন: এটা ঝুঁকিপূর্ণ। দেখা গেল জামাত-শিবিরেরে কেউ লেখকের নাম দেখে কোন মতলব আঁটল। লেখক ব্যক্তিগত জীবনে খুবই সাধারণ জীবনযাপন করেন এবং অনেক বিনয়ী। আপনাকে ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৪
ফরেক্স ট্রেডার বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
আমরা যারা অনলাইেন গেজাই নিজেদের শিক্ষিত ও চালাক দাবী করি অথছ আমরা চিলের পিছনে দৌড়াই কান নিয়ে গেলো বলে একবারও যাচাই করি না কান সঠিক জায়গায় আছে কিনা।
আমি ব্লগিং ছেড়ে দিয়েছি অনেক দিন, কিন্তু ২ দিন যাবৎ লগইন করতেছি শুধু একটা ইচ্ছা নিয়ে-ই কিছু হক কথা বলার জন্য। ঢুকে দেখি ২-১ জন আছেন যারা হক কথা বলছেন।