নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জাম্পিং শ্রাইম্প

ভালোর সাথে আছি, সবসময়।

জাম্পিং শ্রাইম্প › বিস্তারিত পোস্টঃ

আবারও ১১০০ কোটি টাকার কেলেঙ্কারি ! বাংলাদেশ আর কত সহ্য করবে?

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৭

কেলেঙ্কারির স্বরুপ:

বাংকিং খাতে বাংলাদেশের ইতিহাসে সবচে ভয়াবহ পেরেকটি গেঁথে দেয় হলমার্ক। যার আর্থিক পরিমান ৩৫৪৭ কোটি টাকা। ৩৫৪৭০০০০০০০ টাকা। হলমার্ক কেলেঙ্কারির মতোই অভিনব ও চাঞ্চল্যকর কেলেংকারির অতি সম্প্রিতি সংস্করণ নিয়ে এসেছেন টেরিটাওয়েল (তোয়ালেজাতীয় পণ্য) উৎপাদক বিসমিল্লাহ গ্রুপের মালিক খাজা সোলায়মান আনোয়ার চৌধুরী। দেশের ৫ টি ব্যাংক থেকে জালিয়াতি করে প্রায় ১১০০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে গ্রুপটি। অর্থ হাতাতে হল-মার্কের মতোই কৌশল নেওয়া হয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে আরও নতুন ফন্দিফিকির। ব্যাংক খাতে এই নতুন কেলেঙ্কারির আলোচনা এখন সর্বত্রই।

কীভাবে:

ক. ভুয়া রপ্তানি দেখানো,

খ. বিদেশে প্রতিষ্ঠান তৈরি করে তার মাধ্যমে অতিমূল্যায়ন করে বাংলাদেশ থেকে আমদানি এবং

গ. এর মাধ্যমে রপ্তানিকে উৎসাহিত করতে সরকারের দেওয়া নগদ সহায়তা হাতিয়ে নেওয়ার মতো পন্থা অবলম্বন

ঘ. হল-মার্কের মতোই নিজস্ব প্রতিষ্ঠানের খোলা স্থানীয় এলসি (ঋণপত্র) দিয়ে আরেক (এটাও নিজস্ব) প্রতিষ্ঠানের স্বীকৃতি নিয়ে বিল তৈরি করে (অ্যাকোমুডেশন বিল) তা ব্যাংকে জমার মাধ্যমে অর্থ বের করে নেওয়া হয়েছে।

জড়িত বাংক সমূহ

সর্বশেষ তথ্য অনুসারে এই ঋণ কেলেঙ্কারির সঙ্গে জড়িয়ে রয়েছে রাষ্ট্রমালিকানাধীন জনতা, বেসরকারি প্রাইম, শাহজালাল, প্রিমিয়ার, যমুনা ও সাউথইস্ট ব্যাংক। প্রথমআলোয় প্রকাশিত একটি নিন্মোক্ত ইমেজ এ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করে।



যে ভাবে ঘটনা উদঘাটন হলো:

হলমার্ক কেলেংকারী উদঘাটনের মত এবারও বাংলাদেশ ব্যাংকের বিশেষ পরিদর্শনে অনিয়ম ও জালিয়াতির সব চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে।

আপডেট:

বিসমিল্লাহ গ্রুপের মালিক খাজা সোলেমান আনোয়ার চৌধুরী আছেন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে। চেয়ারম্যান বানিয়েছেন স্ত্রী নওরীন হাসিবকে। তাঁরা দুজনই এখন দেশের বাইরে। দেশে বসে বাংকিং খাত গুলো ধুঁকছে প্রায় ১১০০ কোটি টাকা টাকার ক্ষত নিয়ে। ধুঁকছে বাংলাদেশ। মানুষ আজ পরাজিত।

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৯

পাইলট ভয়েচ বলেছেন: ভাই আমি শিখব

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৭

জাম্পিং শ্রাইম্প বলেছেন: ব্যাংক থেকে টাকা নেয়া? নাকি প্রতিরোধ করা?

২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৬

সাদা রং- বলেছেন: গত বছর জনতা আর প্রাইম ব্যাংক তো ব্যাংকিং খাতে অবদানের জন্য কিসের যেন পুরষ্কার পাইছে।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৯

জাম্পিং শ্রাইম্প বলেছেন: পরিতাপের বিষয় হল, এসব ব্যাংকের উচ্চ পর্যায়ের লোকদের যোগসাজশে এসব জালিয়াতি হয়

৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০১

ডি না মা ই ট বলেছেন: এই যদি হয় অবস্থা ???????????? আমরা কই যাব ??????


বলেছেন: ভাই আমি শিখব

৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০১

আবু তাশফীন বলেছেন: সরকারের উচিত আইনগতভাবে এসব ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্হা নেয়া।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৫

জাম্পিং শ্রাইম্প বলেছেন: বাংলাদেশ বাংক এবং অর্থ মন্ত্রনালয়ের বাংকিং বিভাগের মধ্যে সমন্বয় থাকা উচিত। অনেকে অবশ্য বাংকিং বিভাগ বিলুপ্ত করতে বলছেন।

৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৯

চয়ন ০৬ বলেছেন: বিসমিল্লাহ গ্রুপের মালিক খাজা সোলেমান আনোয়ার চৌধুরী ও তার স্ত্রী নওরীন হাসিব সম্পর্কে কেঊ কোন তথ্য দিতে পারেন?

৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৪

হ্যারিয়ার টু বলেছেন: কেলেংকারী না বলে কেলেংকারী উদ্ঘাটন বলা ভাল। সরকার অনুসন্ধান করে ডাকাত ও দুষ্কৃতিকারী ব্যাংকারদের জেলে ভরছে। সাধারণত এইসব দুর্নীতির ঘটনা জানা যায় সরকার পতনের পর, এই সরকার তাতক্ষণিক ভাবেই ধরছে। আমি সন্তুষ্ট

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৪

জাম্পিং শ্রাইম্প বলেছেন: আসলে ব্যাংকিং খাতে প্রযুক্তির ব্যাবহার এত বেশী যে এসব দুর্নীতি উদঘাটন করতে সময় লাগেনা। হাজার হাজার কোটি টাকা বেহাত হবার পর টের পাওয়ার প্রধান কারন হল এতে প্রভাবশালী মহলের যোগসাজশ থাকে।

৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৬

তাওহীদ বলেছেন: এদেরকেই তো দিবে... আপনি যান না ২/৪ লাখ টাকা লোণের জন্য, সাফ না বলে দিবে নয়ত এমন ভাবে ঠিকুজী চাইবে যেন আপনি আমি একেকটা চোর।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৩

জাম্পিং শ্রাইম্প বলেছেন: সহি কথা

৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৩

২০১৩ বলেছেন: ইসলামী ব্যাংক বাদে আর প্রায় সকল ব্যাংকে বড় বড় অনিয়ম হয়, সরকারী ব্যাংকের তো কথাই নেই। কিন্তু দেশ বাসী জিহাদি জোশে ইসলামী ব্যাংকে হামলে পড়ছে বুনো সুয়রের মত, যেমন হামলে পড়েছিল বিডিয়ার বিদ্রোহের সময় নিজ ভাই কে হত্যা করতে।

৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৫

জিললুর রহমান বলেছেন: শাহবাগীরা এখন কোথায় ?

১০| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০১

ধৈঞ্চা বলেছেন: একটু গভীরভাবে তদন্ত করলে দেখা যাবে সরকারী দলের কেউ এই কেলেন্কারীর মূল হোতা।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩২

জাম্পিং শ্রাইম্প বলেছেন: অনেক সময় ব্যাংকের ঊর্ধত্তন কর্তারাও জড়িত থাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.