নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিদেশী ভাষা চর্চায় মাতৃভাষা সমৃদ্ধ হয়

আমি ক্ষুদ্রের মাঝে অসীমের অস্তিত্ব খুঁজে পাই

লিঙ্গুইস্ট

ভিনদেশী ভাষা ও সংস্কৃতির প্রতি আমার রয়েছে ব্যাপক আগ্রহ, বিভিন্ন ভাষা ও সংস্কৃতির ইতিবাচক দিকগুলো বাংলা ভাষায় অনুদিত করে বাঙ্গালী জনগণের প্রাত্যহিক জীবনকে আরো সহজ-সাবলিল ও বৈচিত্রময় করে তুলতে চাই

লিঙ্গুইস্ট › বিস্তারিত পোস্টঃ

রুম অটোমেশন

২৩ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:১১

প্রিয় বন্ধুরা আজ আমি আপনাদের সাথে খুব মজার একটি বিষয় শেয়ার করব। বিষয়টি হল রুম অটোমেশন নিয়ে। অনেকেই ভেবে থাকেন রুম অটোমেশন খুবই ব্যয়বহুল একটি কাজ কিন্তু প্রযুক্তির উৎর্ষতায় আজ তা সকলের হাতের নাগালে। আপনি রুম অটোমেশন বলতে যদি শুধু কম্টিউটার নিয়ন্ত্রিত কক্ষ বুঝেন তাহলে সেটি কিছুটা ব্যয়বহুলই বটে, তবে আমি এখানে পদদুটি দিয়ে দূর নিয়ন্ত্রিত কক্ষ বুঝিয়েছি। মানে আপনি আপনার জায়গাতে বসে কিংবা শুয়ে আপনার কক্ষের যাবতীয় বৈত্যূতিক সরঞ্জামাদি নিয়ন্ত্রণ করতে পারবেন। এ ক্ষেত্রে একটি ফ্যান ও একটি লাইট নিয়ন্ত্রণে মাত্র ৪৫০ টাকা এবং একটি ফ্যান ও দুটি লাইট নিয়ন্ত্রণে ৭৫০ টাকার মত খরচ হবে। সার্কিটটি স্থাপন খুবই সহজ, ইলেকট্রিক সরঞ্জামাদি স্থাপনে প্রাথমিক জ্ঞানসম্পন্ন যে কেউ এটি স্থাপন করতে পারবে। এটি স্থাপনের পর আপনি আপনার সরঞ্জামাদি প্রচলিত সুইচ ও রিমোট উভয়টি দিয়েই নিয়ন্ত্রণ করতে পারবেন। :)



আমি এ ধরণের রিমােটের প্রয়োজনীয়তা খুব বেশী অনুভব করতাম রাতে শোবার সময়। বিশেষ করে যখন কোন একটা বই পড়তে পড়তে দুচোখ জুড়ে রাজ্যের ঘুম নেমে আসে তখন ঠিক সেই মুহুর্তে উঠে গিয়ে সুইচ অফ করা ছিল খুবই বিরক্তকর। শেষ রাতে যখন আবহাওয়া ক্রমেই শীতল হয়ে আসে সেই মুহুর্তে আধ বোজা চোখে এই রিমোট দিয়ে যখন আমি ফ্যানের স্পিড কমিয়ে দেই কিংবা বন্ধ করে দেই তখন খুবই ভাল লাগে। B-)



বাজারে বিভিন্ন ব্রান্ডের রিমোট সুইচ পাওয়া যার প্রায় সবগুলোই এক বৎসরের ওয়ারেন্টি দেয়। এক্ষেত্রে সঠিক পণ্য পেতে গুগলের সহযোগিতা নিতে পারেন। নিচে আপনাদের সুবিধার্তে একটি রিমোট সুইচের ছবি দিলাম।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৩ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:২৪

ঢাকাবাসী বলেছেন: এটা কি বানাতে হবে না রেডিমেড পাওয়া যায়, কোথায় কি পাওয়া যায় কিভাবে পাওয়া যায়? পরিষ্কার না। ধন্যবাদ।

২| ২৩ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:৪৯

বাঙ্গাল অ্যানোনিমাস বলেছেন: ঢাকাবাসী বলেছেন, এটা কি বানাতে হবে না রেডিমেড পাওয়া যায়, কোথায় কি পাওয়া যায় কিভাবে পাওয়া যায়? পরিষ্কার না।

৩| ২৩ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:০০

লিঙ্গুইস্ট বলেছেন: একেবারে রেডিমেড কিনতে পাওয়া যায় এবং লাগানো খুবই সহজ। ক্লিক বিডি বা এখানেই ডট কমে ‍খুঁজে দেখতে পারেন। আমি উত্তরার এবি সুপার মার্কেট থেকে কিনেছি ৮০০ টাকা দিয়ে। তবে ক্নিক বিডিতে কয়েকটি কোম্পানী ৬০০ টাকাতেই দিচ্ছে, আপনি কল করে দেখতে পারেন । আমি দুটি রুমে প্রায় ৪ মাস ধরে ব্যবহার করছি এখন পর্যন্ত কোন সমস্যা হয়নি। তবে কনসিল সুইচ বোর্ডে স্থাপন করতে হলে ওদের দেওয়া বক্স থেকে সার্কিট খুলে এমনভাবে লাগাতে হবে যাতে দেয়ালের অভ্যন্তরের মেটাল বক্সের সাথে সার্কিটের পার্টসের পা না লেগে যায়। অন্যথায় সর্ট সার্কিটের ঝুঁকি রয়েছে। ইলেকট্রিক কাজের অভিজ্ঞতা না থাকলে অভিজ্ঞ কারো সাহায্য নেওয়া উচিত। আমি আমারটা নিজেই স্থাপন করেছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.