| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিঙ্গুইস্ট
ভিনদেশী ভাষা ও সংস্কৃতির প্রতি আমার রয়েছে ব্যাপক আগ্রহ, বিভিন্ন ভাষা ও সংস্কৃতির ইতিবাচক দিকগুলো বাংলা ভাষায় অনুদিত করে বাঙ্গালী জনগণের প্রাত্যহিক জীবনকে আরো সহজ-সাবলিল ও বৈচিত্রময় করে তুলতে চাই
আবহমান কাল ধরে বাঙ্গালী জাতি পিঠা-পুলির ভক্ত। গ্রামাঞ্চলে অতিথি আপ্যায়নে পিঠা-পুলির জুড়ি মেলা ভার। শহুরে জীবনের ইট পাথরের খাঁচায় বন্দি অবস্থাতেও আমাদের মা-খালারা পিঠা-পুলির স্বাদ থেকে আমাদের বঞ্চিত করতে চাননা। তাই তারা নানা আয়োজনে আমাদের এই অমৃতের স্বাদ আস্বাদন করান। বিশেষ করে শীতের সকালে ডাইনিং টেবিলে ভাপ ওঠা গরম গরম ভাপা পিঠা সত্যিই খুব উপাদেয়। এই সব সুস্বাদু পিঠার এক অবিচ্ছেদ্য উপকরণ হচ্ছে নারকেল। নারকেল ভেঙ্গে পানি খাওয়াটা যত সহজ, এর শাস প্রচলিত কুরুনি দিয়ে কোরানো তত কঠিন ও সময় সাপেক্ষ ব্যাপার। তাই আজ আমি আপনাদের অতি সহজে নারকেলের শাস কোরানোর কৌশল বাতলে দিচ্ছি। কৌশল বললে ভুল হবে বরং বলা যায় আপনাদেরকে একটি গ্যাজেটের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি যা এ কাজটিকে আরো সহজ করে দেবে। 
হস্ত চালিত এই যন্ত্রটি ঢাকার নিউ মার্কেটসহ অন্যান্য বড় ক্রোকারিজের মার্কেটে কিনতে পা্ওয়া যায়। দাম পড়বে ৪৫০ - ৫০০ টাকা। তবে আমি ব্যাপারটাকে আরো যান্ত্রিক করে নিয়েছি। মানে আমি এ যন্ত্রটির সম্মুখস্ত ধারালো অংশটিকে খুলে নিয়ে (স্ক্রুর মত প্যাচ দিয়ে আটকানো) ডমেস্টিক হ্যান্ড ড্রিলের মাথায় লাগিয়ে নেই ফলে আমাকে আর হাত দিয়ে মেশিনটি ঘুরাতে হয় না ।
(কুরুনি অংশটুকু খুবই ধারালো তাই সাবধানে কাজ করবেন)

২|
২৩ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:০৭
ময়নামতি বলেছেন: ভাল লাগল তবে হাত ফুটো না হলেই হয়।+++++++
৩|
২৩ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:৩৩
বিতর্কিত বিতার্কিক বলেছেন: দুর্দান্ত ইনোভেশন। মুগ্ধ।
৪|
২৩ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:৫১
সুফিয়া বলেছেন: দারুণ একটা কাজের পোস্ট। আজকাল তো এমনটাই চাই আমরা।
ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।
৫|
২৩ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৩৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: সারছে.. পুরাই পাঙ্খা গেজেট ![]()
তবে বানিজ্যিক প্রতিষ্ঠােনর জন্য এই আইডিয়া বেশী উপকারী হবে।
আর সাবধানতো অবশ্যই! খুবই সাবধান।
৬|
২৩ শে আগস্ট, ২০১৪ রাত ৯:১১
ডি মুন বলেছেন: হা হা হা অস্থির আইডিয়া।
খুব ভালো লাগলো।
©somewhere in net ltd.
১|
২৩ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:৫৮
শরৎ চৌধুরী বলেছেন: হা হাহাহাহাহা।