নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বড় বেরঙিন আজকাল...

অক্রুর মাঝি

৩০ বছর লেগেছে বুঝতে আমি কি নই, কি হতে পারবো না ! আরো কিছুদিন সময় পেলেই হয়তো এটাও জেনে যাব আমি কে, আমি কি ! আপাতত একটা অনলাইন মুদি দোকান (www.iFeri.com) দাঁড় করাবার চেষ্টা করছি । দাঁড়িয়ে গেলেই বেরিয়ে পড়ব দিগ্বিজয়ে !

অক্রুর মাঝি › বিস্তারিত পোস্টঃ

গণতন্ত্রের গিনিপিগ - গিনিপিগের গণতন্ত্র (আমরা কিরকম ভাবে বেঁচে আছি-১)

০২ রা নভেম্বর, ২০০৯ দুপুর ১২:৩২

সোভিয়েত ইউনিয়ন। মসনদে গর্বাচেভ। হঠাৎ মড়ক লাগলো মুরগির খামারগুলোয়। একের একের পর এক উজাড় হয়ে যাচ্ছে রাষ্ট্রনিয়ন্ত্রিত ফার্ম। জরুরি বৈঠক বসল মন্ত্রিসভার। গর্বাচেভ সিদ্ধান্ত দিলেন মুরগির ঘরগুলোর প্রত্যেকটিতে দেয়ালে সাদা রং করে তাতে হলুদ চৌকোণা রং করে দিতে। দিন পনের পর আবারো জরুরি সভা। কিছুতেই রোধ করা যাচ্ছেনা মড়ক। সদ্য পশ্চিম ইয়ুরোপ সফর করে আসা চনমনে গর্বাচেভ বাতলে দিলেন মহৌষধ। এবার দেয়ালগুলোর হলুদ চৌকোণার ভেতর লাল ত্রিভুজ এঁকে দেয়া হল। সাতদিন পার হলনা, প্রধান উপদেষ্টা জরুরি নম্বরে ধরলেন গর্বাচেভকে। মার্কিন মুলুকে এক সংবর্ধনা সভার বক্তৃতার মুসাবিদায় মগ্ন গর্বাচেভ ফোন ধরেই বল্লেন, 'কাজ হয়নি? এবার তাহলে হলুদ চৌকোণার বাইরে সবুজ বৃত্ত এঁকে দাও।' ওপাশ থেকে ভেসে আসা কথাগুলো চুপ করে শুনে হতাশ সুরে গর্বাচেভ বল্ল, 'সব শেষ? ওহ্, আমার আরো কিছু ভাল আইডিয়া ছিল!'



অতিরিক্ত সন্তানের ভারে ন্ব্যুজ আমার এই দেশ এমনিতেই নানা সমস্যায় পর্যুদস্ত। অত্যুৎসাহী, অতি-উদ্ভাবনী সরকার এখানে যেন icing on the cake. ঘড়ির কাঁটা এগোনো হল, পেছানো হল আপিস-কাছারি? লাভ কি হল? What's next, my royal Highness? কাল রাত দশটায় যখন আমি বাংলা মোটরের জ্যামে পড়ে আছি আর পাশের ফাঁকা সরণি (It's been arranged) দিয়ে আমাদের দণ্ডমুণ্ডের কর্তা তার গাড়িবহর নিয়ে হুশ করে বেরিয়ে গেলেন তখন মনে হল চিৎকার করে বলি, 'Archers,ignite!!!'

মন্তব্য ২০ টি রেটিং +৮/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৩ রা নভেম্বর, ২০০৯ সকাল ১১:৩৭

শ।মসীর বলেছেন: আমরা বাইচা আছি এই বা কম কি :):)

লেখা চলুক ভাইজান । স্বাগতম।

২| ০৩ রা নভেম্বর, ২০০৯ দুপুর ১২:৪৫

মারূফ মনিরুজ্জামান বলেছেন: সব সমস্যা থেকে দূরে থেকে কিছু লিখলে খুব খেলো শোনাবে- তাই কিছু লিখলাম না- পছন্দ বাটনে ক্লিক করে গেলাম-

Go ahead-

৩| ০৩ রা নভেম্বর, ২০০৯ দুপুর ১২:৪৭

মারূফ মনিরুজ্জামান বলেছেন: অফ টপিকঃ প্রথম প্লাসটা আমি দিলাম- এখানে প্লাস মাইনাস নিয়ে পাবলিক যা করে :) - সেই হিসাবে একটা খানা পাওনা হইছে মনে হয়

৪| ০৩ রা নভেম্বর, ২০০৯ রাত ১০:৩৩

সাদী বলেছেন: সংঘাতের রাজনীতি পরিহার না করার অর্থ হবে, রাষ্ট্রক্ষমতা দখলে
অসাংবিধানিক বা অগনতান্ত্রিক শক্তিকে প্ররোচিত করা।। আপনি ক্রোধান্বিত। এই ক্রোধকে শক্তিতে পরিনত করাই কাম্য।।

৫| ০৪ ঠা নভেম্বর, ২০০৯ রাত ১:৫৫

রাজিব মোস্তাফিজ বলেছেন: মনির ভাইয়ের মন্তব্যটাকে আমারও মনের কথা মনে হল এবং আমিও একই কাজ করলাম। গর্বাচেভ-এর উদাহরণটায় মজা পেলাম অনেক।

অতিরিক্ত সন্তানের ভারে ন্যুব্জ আমার এই দেশ-- এই লাইনটাও অনেক ভাল লাগল। আর এই লাইনটা উল্লেখ করার আর একটা কারণও আছে-এটা আশা করি আপনি ধরতে পারবেন অক্রুর মাঝি(হা হা)।

শুভ ব্লগিং। আপনাকে যেহেতু অনেক মিস করি , এইভাবে চিন্তাভাবনা আদান-প্রদান করলে মিস করাটা হয়ত একটু কমবে অথবা কে জানে হয়ত আরও বেশি মিস করতে শুরু করব!

৬| ১১ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৫:৪৯

বিপ্লব৯৮৪২ বলেছেন: “না ভাবলেই তো ভাবনা থাকেনা, তাই মিছিমিছি ভাবি...”
না ভাবলে লেখা আসার কথা না । মিছিমিছি ভাবার কোন মানে হয় না ।
হাছা হাছা ভাবতে কোন ট্যাক্স লাগে না । খা-মা-খা ...।

১২ ই জানুয়ারি, ২০১০ রাত ১:৩১

অক্রুর মাঝি বলেছেন: তোরে কিন্তক খায়া ফালামু!

৭| ২৪ শে মার্চ, ২০১০ রাত ৮:০৫

এ. এস. এম. রাহাত খান বলেছেন: বৃষ্টি বিলাসঃ বৃষ্টি দিনের গানের অনলাইন সংগ্রহ। (প্রথম কিস্তিঃ৬০ টি গানের ডাউনলোড লিংক)

০৩ রা জুন, ২০১০ সকাল ১০:৪৫

অক্রুর মাঝি বলেছেন: ভাই, এভাবে ঋণী করে বিপদে ফেলবেন না।

৮| ৩১ শে মে, ২০১০ বিকাল ৫:৩৬

উদাসী স্বপ্ন বলেছেন: চুশীল, প্রিয়তে নিলাম। আর্চারস, ইগনাইট অথবা স্নাইপারস, লেটস রোল!



কিছুই করা হইলো না দেশটার লিগা! তোমাগো সবাইরে মিস করি, তবে তার আগে মিস করি আমার দেশটারে! কতগুলো শুয়রের হাতে দেশটা আমরা প্রতিবার ছাইড়া দেই, মনে হয় আর্চার আর স্নাইপার গুলারে তাক করতে হইবো আমাগো দিকেই, আমরা না শুধরাইলে এইসব গর্বাচেভ চাউসেস্কু যুগে যুগে আমাগো ফোপড়া বানাইবোই!

০৩ রা জুন, ২০১০ সকাল ১০:৩৫

অক্রুর মাঝি বলেছেন: তোকেও খুব মিস করি রে, রণ।

রাজনীতি নিয়ে খুব সিরিয়াসলি কিছু ভাববার সময় চলে এসেছে। চেষ্টা করব আমার ভাবনা গুলোকে দ্রুত প্রকাশযোগ্য রূপ দিতে।

৯| ০১ লা জুন, ২০১০ দুপুর ১২:৫৯

রঙ পেন্সিল বলেছেন: আপনার লেখাতো ভাই বেশ ভাল!

...যারা সিদ্ধান্ত নেয় আগে তারপর প্রমাণ করে। ভাষাটাও কিঞ্চিত অশ্লীল! ভয় হয়! ভীষন ভয়!! ওদের কাছে দেশ একটা অছিলা সৃষ্টির ভয়!

আপনার লেখায় সেই অছিলা (অজুহাত) নাই! আছে নিজস্ব চিন্তা আর বিবেক!

স্যালুট!!

০৩ রা জুন, ২০১০ সকাল ১০:৪৩

অক্রুর মাঝি বলেছেন: প্রতি-স্যালুট!

এমন কোন কিছু প্রকাশ থেকে বিরত থাকার চেষ্টা করি যাতে আমি নিজে কনভিন্সড নই।

১০| ১৮ ই জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:৫২

স্বদেশ হাসনাইন বলেছেন: লেখাটা ভাল লাগলো। +

২৭ শে জুলাই, ২০১০ সকাল ১০:০০

অক্রুর মাঝি বলেছেন: ধন্যবাদ আপনাকে।

১১| ২৬ শে অক্টোবর, ২০১০ বিকাল ৩:৩৬

সেজুতি_শিপু বলেছেন: ভালো লেগেছে ।

আমাদের সিষ্টেম/সিষ্টেমের আমরা..
---দিয়ে যায় চেনা ?

২৭ শে অক্টোবর, ২০১০ সকাল ৯:৩৭

অক্রুর মাঝি বলেছেন: ধন্যবাদ। (কবে যে নতুন আরেকটা পোস্ট লেখার মত ব্যক্তিগত যিরো আওয়ার বের করতে পারব!)

১২| ২২ শে ডিসেম্বর, ২০১০ দুপুর ২:২৭

শ।মসীর বলেছেন: আরো কত কি দেখার আছে বাকি..............অপেক্ষায় থাকলাম প্রিয় স্বদেশ-

১৩| ২২ শে ডিসেম্বর, ২০১০ দুপুর ২:৩৫

দি ফিউরিয়াস ওয়ান বলেছেন: ঢাকার জ্যামটা আসলেই, যাকে বলে, সবাইকে পেছনে টেনে ধরছে।

তবে ভয়ের কথাটা হইল, এই অবস্থাটা আরো খরাপ হইতে পারে, আর আরো খারাপ ট্রাফিক জ্যাম নিয়াও এশিয়ায় কিছু শহর টিকে আছে আর ফাংশন করতেছে, তাই ভয় হয়, আমরা হয়ত এখনো ব্রেকিং পয়েন্টে পৌঁছাইনাই!

২০ শে জুলাই, ২০১১ সকাল ১০:১০

অক্রুর মাঝি বলেছেন: এই তুই কে ? এখন তো দেখলাম ডিপার্টমেন্টও এক SUST CSE-98 ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.