নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কষ্ট নেবে কষ্ট...হরেক রকম কষ্ট আছে...কষ্ট নেবে কষ্ট...

ভালোবাসার ডালি সাজিয়ে বসে ছিলাম... পিঁপড়া - মাছি এসে ভীর জমাল... শুধু তোমারই দেখা পেলাম না...!

কাফী হাসান

নিজেকে নিজে চিনি নাই... অবরত নিজেকেই খুজে যাই...

কাফী হাসান › বিস্তারিত পোস্টঃ

স্বপ্ন কথন (কবিতা)

১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:১৯



- এভাবে একদৃষ্টিতে কি দেখছ ?

- তোমার চোখ দুটো ।

- কেন, আমার চোখ দুটো কি কোন সপ্তাশ্চর্য নাকি !

- সপ্তাশ্চর্যের চেয়েও বেশি আশ্চর্যজনক । কি সুনিপুণ কারুকার্যে মোটা কাজলের রেখায় আটকে রেখেছ পৃথিবীর সকল স্বপ্ন !

- যদি চোখ বন্ধ করি ?

- তখন আমার খুব কষ্ট হয় ।

- কেন ?

- প্রথম যখন মুখোমুখি দাড়িয়ে তোমার চোখে আমার সমস্ত স্বপ্নগুলো দেখেছিলাম সেই থেকে নিজের কাছে আর কিছুই অবশিষ্ট রাখিনি । তুমি চোখ বন্ধ করলে আমি স্বপ্নহীন হয়ে যাওয়ার কষ্টে কাতর হয়ে যাই ।



- একি ! কাঁদছ কেন ! কাজল ধুয়ে যাবে তো !

- আজ থেকে শুধুমাত্র তোমার স্বপ্নটুকু দুচোখের কোলে সযত্নে রাখবো বলে চোখের জলের সাথে বাকি সব স্বপ্ন বের করে দিচ্ছি ...



(১১/০৯/১৪)

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৪২

আবু শাকিল বলেছেন: সুন্দর :)

২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৪৪

কাফী হাসান বলেছেন: ধন্যবাদ :)

৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৬:৪২

দুখাই রাজ বলেছেন: সুন্দর । শুভ সকাল ভাই ।

২৪ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:২২

কাফী হাসান বলেছেন: ধন্যবাদ ভাই ।

৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:১৮

বাংলার পাই বলেছেন: সপ্তাশ্চর্যের চেয়েও বেশি আশ্চর্যজনক । কি সুনিপুণ কারুকার্যে মোটা কাজলের রেখায় আটকে রেখেছ পৃথিবীর সকল স্বপ্ন --------------সুন্দর।

২৪ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:২৩

কাফী হাসান বলেছেন: মতামতের জন্য ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.