| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাফী হাসান
নিজেকে নিজে চিনি নাই... অবরত নিজেকেই খুজে যাই...

শরীর জুরে রাজ্যের আলস্য ভর করেছে
কবিতার খাতায় ভীষণ খরা, কবিতার হাহাকার ।
চারিদিকে হাজারো সমস্যা, কেন বৃষ্টি হয়নি, ঘাসের বুকে
কেন শিশির জমেনা, কাশফুল ফুটতে কেন এতো দেরি ?
হাজারো প্রশ্ন সমাধান খুঁজতে সময় কোথা দিয়ে যেন পালিয়ে যায়
তুমিই বল, আমি কি আর অন্ধ কবি ?
আমার তৃষ্ণার্ত নয়ন খুঁজে ফেরে অকৃত্তিম সৌন্দর্য, খোঁজে উন্মাদ ভালোবাসা ।
সৌন্দর্যের আঁধার পালিয়ে বাঁচে আর উন্মাদ ভালোবাসা, সেতো
আজও পাওয়া হয়নি । প্রতিনিয়ত খুঁজে চলি ।
একদণ্ড ছায়ায় দাঁড়াবো বলে অনেকদূর হেঁটেছি অথচ
কোথাও একখণ্ড মেঘ অথবা তরুছায়া পাইনি
ক্লান্ত হয়ে দ্বারে দ্বারে ফিরেছি, তবুও কোন রমণী একগ্লাস জল সাধেনি ।
আমার কি আত্নসম্মান বোধ নেই, কেন আমার প্রয়োজন কেউ বুঝে না !
আমি কি অভিমান করতে ভুলে গেছি !
আজকাল অভিমান করিনা, এম্নিতেই দূর্বোধ্য ।
চারিদিকে ভেজাল এবং কৃত্তিমতা, এরি মাঝে নির্ভেজাল আমাকে
দূর্বোধ্য ঠেকবে সেতো অতি স্বাভাবিক ।
এতে অবশ্য আমার কোন ক্ষয়বৃদ্ধি হয়না,
ভাববার যে ঢের বিষয় আছে
আকাশ কেন কাঁদে, কেন বিষন্ন থাকে, প্রকৃতি হঠাৎ
কেন খেপে উঠে ঝড় তোলে ?
এছাড়াও চাঁদ কেন রাতে আসে দিনে তার কিসের এতো লাজ !
এমনি আগডুম-বাগডুম আরও কত কি...
হঠাৎ হঠাৎ শুন্য লাগে, বিশাল পৃথিবীর বুকে নির্জন কোন
দ্বীপে নির্বাসিত মনে হয় ।
ক্ষুদ্রত্বের মাঝে নিঃসঙ্গতা টের পাওয়া যায়না অথচ
বিশালত্বের শূন্যতাও বিশাল ।
অথচ এসব নিয়ে কার এতো মাথাব্যথা আমার মতো
সবাইত ভীষণ ব্যাস্ত নিজেকে নিয়ে ।
আমার চিন্তা আমিই করতে পারি,
হয়তো খুঁজে পাবো মনের মতো আবাস, জিরিয়ে নিব তরুতলে
আবার লিখবো, কলম এবং কবিতা মিলেমিশে হবে একাকার ।
আমিও অনেক কিছুই পারি..
০৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:২৫
কাফী হাসান বলেছেন: সুচিন্তিত মতামতের জন্য ধন্যবাদ । শুভেচ্ছা নিবেন ![]()
২|
০৫ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৪
সুমন কর বলেছেন: ভাল লাগল।
০৬ ই নভেম্বর, ২০১৪ রাত ২:৫৫
কাফী হাসান বলেছেন: মতামতের জন্য ধন্যবাদ । শুভেচ্ছা নিবেন ।
৩|
০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:২৭
অপূর্ণ রায়হান বলেছেন: চমৎকার লিখেছেন +
শুভেচ্ছা রইল
০৬ ই নভেম্বর, ২০১৪ রাত ৩:০১
কাফী হাসান বলেছেন: প্লাস এর জন্য ধন্যবাদ । ভালো লাগলো শুনে আরও ভালো লিখার জন্য অনুপ্রাণিত হলাম ।
ভালো থাকবেন ।
©somewhere in net ltd.
১|
০৫ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:১৪
লেখোয়াড় বলেছেন:
কবিতা খুব ভাল লাগল। নামটিও সুন্দর।
কবিতার বিষয় ও বক্তব্য মনে রাখার মতো।
কিছু বানান ঠিক করে দিবেন।
ধন্যবাদ, শুভসকাল।