| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাফী হাসান
নিজেকে নিজে চিনি নাই... অবরত নিজেকেই খুজে যাই...

তোমার প্রতিটা শব্দেরই আলাদা একেকটি রূপ আছে
ইস ! শব্দটা শুনলেই চোখের সামনে ভেসে উঠে স্মিত হাসি মুখে চোখগুলো
ছোট হয়ে যাওয়া তোমার মুখখানি ।
আবার যখন অবহেলা করে “ইচ্ছা” কথাটা বল তখন তোমাকে কুচো চিংড়ি
মাছওয়ালার মতো মনে হয় “নিলে নিবেন না নিলে ফুটেন” ।
শোন মেয়ে, আমার যে আর কোথাও যাবার উপায় নেই,
তোমার কাজল টানা চোখে আমার জমানো স্বপ্নগুলো আটকে গেছে ।
এখন তুমি আমায় ভালোবাসো অথবা নাই বাসো
স্বপ্ন দেখার জন্য তোমাকে ভীষণ প্রয়োজন ।
তোমার মনে পড়ে, আহসান মঞ্জিলের খোলা ব্যালকনির নিচে
দাড়িয়ে যে স্বপ্ন দেখেছিলাম ?
শুধু একবার ভালোবেসে দেখ, মাননীয় সরকার মহোদয়ের কাছ থেকে
ভরা জ্যোৎস্নার কোন এক রাতের জন্য আহসান মঞ্জিল লিজ নিয়ে নেব ।
সেদিন তুমি একরঙা চিকন পাড়ের শাড়ির সাথে দু’হাত ভরে কাঁচের চুড়ি পড়ো ।
আমার নজর লাগা থেকে তোমার চোখদুটো বাঁচাতে মোটা কাজলের রেখায়
আলপনা আঁকতে ভুলে যেওনা ।
অতঃপর আহসান মঞ্জিলের ব্যালকনিতে টেবিলে মুখোমুখি চায়ের কাপ হাতে নিয়ে
জ্যোৎস্নার আলোতে সারারাত গল্প করবো ।
তুমি হয়তো কথার খেই হারিয়ে জ্যোৎস্নার সৌন্দর্যে মুগ্ধ হবে,
আমি সব সময়ের মত তৃষ্ণার্ত নয়ন হয়ে তোমাকেই দেখবো ।
আমি জানি তুমি চোখে চোখ রাখতে পারো না, একবার ভালোবেসে দেখো কিভাবে
চোখে চোখ রেখে সময়ের স্রোতে হারাতে হয় শিখে নিবে ।
বেশ হাসি পাচ্ছে, অবাক হচ্ছ তো !
স্বয়ং নবাব সলিমুল্লাহ সাহেব কোন পূর্ণিমার রাতে তার স্ত্রীর সৌন্দর্যে এভাবে
মেতে উঠেছিলেন কিনা জানি না,
অথচ আজ এতোগুলো বছর পর তারই প্রাসাদ নিয়ে কোন এক যুবক
তার প্রিয়তমাকে নিয়ে স্বপ্ন সাজাতে বিভোর !
হুহ ! আমিই বা কম কিসে !
যার হৃদয় সিংহাসনে তোমার মতো প্রেয়সী জায়গা জুড়ে থাকে
সেও তো রাজা – বাদশাহ’ই বটে !
পদ্মা পাড়ের মেয়ে, আর কতটা ভালবাসলে তোমার হৃদয় জয় করা যায়,
পরিসংখ্যানটা জানলে বড্ড ভালো হতো...
(০৬/১১/২০১৪)
০৬ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:৩১
কাফী হাসান বলেছেন: প্লাস ও মতামতের জন্য ধন্যবাদ । শুভ সকাল ।
২|
০৬ ই নভেম্বর, ২০১৪ সকাল ৭:১১
বেবিফেস বলেছেন: আমার ও ভাল লাগল।
০৬ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:৩২
কাফী হাসান বলেছেন: ভালো লাগলো জেনে খুশি হলাম । শুভ সকাল ।
৩|
০৬ ই নভেম্বর, ২০১৪ সকাল ৮:৪২
লেখোয়াড় বলেছেন:
কবিতাটির ভাব ভাল লাগল।
কিন্তু শেষের এই দুটি লাইন কবিতার আভিজাত্য নষ্ট করেছে।
"পদ্মা পাড়ের মেয়ে, আর কতটা ভালবাসলে তোমার হৃদয় জয় করা যায়,
পরিসংখ্যানটা জানলে বড্ড ভালো হতো..."
শুভসকাল. ধন্যবাদ।
০৬ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:৪৩
কাফী হাসান বলেছেন: দাদা আপনার বিশ্লেষিত মতামতের ভক্ত হয়ে গেলাম ।
আপনার মতামত পড়ে এখন মনে হচ্ছে শেষ লাইন দুটি বাদ দিলেই হয়তো আরও ভালো হতো । শেষ দুটি লাইন এর হাহাকার উপজীব্য করেই লেখা শুরু করেছিলাম । শেষটায় তাই লাইন দুটি আর বাদ দেয়া হয়নি ।
শুভেছা ও ধন্যবাদ নিবেন । শুভসকাল ।
৪|
০৬ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:০৪
তুষার কাব্য বলেছেন: ভালো লাগলো পড়তে...
০৬ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:৪৪
কাফী হাসান বলেছেন: ভালো লাগলো জেনে খুশি হলাম । শুভ সকাল ।
৫|
০৬ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:৩৮
অপূর্ণ রায়হান বলেছেন: শুধু ভালবাসলে আর কবিতায় এখন আর হয় না ভ্রাতা
কবিতায় ভালোলাগা +
ভালো থাকবেন
০৬ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৯
কাফী হাসান বলেছেন: ভ্রাতা, আমাদের মতো চালচুলোহীন মানুষগুলোর ভালোবেসে শব্দ নিয়ে খেলাই যে শেষ হাতিয়ার ![]()
ভালো লাগলো শুনে অনুপ্রাণিত হলাম ।
দুপুরের রৌদ্র উত্তাপের শুভেচ্ছা নিবেন ![]()
৬|
০৬ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৩
কলমের কালি শেষ বলেছেন: পরিসংখ্যানটা জানা জরুরী
কবিতা বেশ লাগলো । +++
০৬ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০১
কাফী হাসান বলেছেন: পরিসংখ্যানটা জানলে বড্ড ভালো হতো
আপাতত সেই লক্ষ্যে আছি ।
প্লাসের জন্য ধন্যবাদ কলমের কালি । ভালোলাগা জেনে অনুপ্রাণিত হলাম । শুভেচ্ছা নিবেন ।
৭|
০৬ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৬
সুমন কর বলেছেন: কবিতায় গল্প বলাটাই বেশী ভাল লাগল। সুন্দর !
৩য় +।
০৬ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:৫১
কাফী হাসান বলেছেন: মতামত ও প্লাসের জন্য ধন্যবাদ । ভালোলাগা জেনে অনুপ্রাণিত হলাম ।
শুভেচ্ছা রইল
©somewhere in net ltd.
১|
০৬ ই নভেম্বর, ২০১৪ ভোর ৬:৩১
নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালো লাগলো লেখা +++++++++্