| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একটি ব্যাংক একাউন্ট খুলছিলাম ডাচ বাংলা ব্যাংক এ কিন্তু সমস্যা হয় আমি যখন চেক বুক তুলতে যাই, আমি আসলে ভেবেছিলাম যে একাউন্ট খোলার সাথে সাথে চেক বুক পাবো কিন্তু পরে জানলাম যে চেক বুক নিতে হলে আমাকে ৫০০০টাকা একাউন্টে রাখতে হবে তারপর ৫ দিন পরে আমি চেক বুক পাবো। আমি পড়লাম বিপদে কারন আমার ফ্লাইট ছিল ১৩ই মার্চ আর আমি চেক বুক চাইতে গেলাম ৯ তারিখের দিকে। পরে আমি ব্যাংকের কর্মরত স্টাফদেরকে জিজ্ঞাসা করলাম তারা আমাকে জানালো যে আমি অথোরাইজেশন পেপার নিয়ে আমার বাবার নামে অথোরাইজেশন বানালে সেই অথোরাইজেশন পেপার নিয়ে আমার বাবা ব্যাংকে গেলে তারা আমার চেক বুকটি দিয়ে দিবে। ভালো কথা, আমি অথোরাইজেশন পেপার নিলাম সেখানে আমি আমার বাবাকে অথোরাইজড করে আমার বাবার কাছে দিয়ে গেলাম। এখন আমার বাবা যখন অথোরাইজেশন পেপার নিয়ে গেলেন তখন তারা আমার বাবাকে চেব বুক দিলো না এবং উল্টা আমার বাবাকে বলল আপনি চেক বুক নিতে পারবেন না, আমার বাবা যদিও অথোরাইজেশন পেপার দেখালো তারপরও তারা দিতে অস্বীকার করল। অথচ তারাই আমাকে পরামর্শ দিয়েছিল অথোরাইজেশন পেপার করার জন্য যাতে আমার বাবা চেক বুক তুলতে পারেন। তাছাড়া আমি নিজে দেখেছি যে অথোরাইজেশন পেপারে লিখা আছে চেক বুক, ইন্টারনেট একাউন্ট, এটিএম কার্ড সবকিছুই অথোরাইজড ব্যাক্তি তুলতে পারবেন। এটা কি ধরনের সার্ভিস যে তারাই পরামর্শ দিলো আবার তারা তা দিতে অস্বীকার করল। কেউ আমাকে ভাই বুদ্ধি দেন কি করা যায় অথবা কোথায় অভিযোগ দেওয়া যায়।
০৬ ই এপ্রিল, ২০১২ দুপুর ১:১৩
ডাঃ মোঃ কায়েস হায়দার চৌধুরী বলেছেন: জ্বী, সব করেই দিয়ে আসলাম কিন্তু তারপরও তারা দিতে চাইছে না।
২|
০৬ ই এপ্রিল, ২০১২ দুপুর ১:১৩
নারিকেল-জিন্জিরা বলেছেন: আপনার বাবাকে বলুন সরাসরি ব্রান্চ ম্যানেজারকে গিয়ে অভিযোগ যানাতে এবং পুরো ঘটনাটি ব্যাক্ষা করতে বলুন। আশা করি উনি অবশ্যই ব্যবস্থা নিবেন।
০৬ ই এপ্রিল, ২০১২ দুপুর ১:১৭
ডাঃ মোঃ কায়েস হায়দার চৌধুরী বলেছেন: ধন্যবাদ ভাই আপনার পরামর্শের জন্য, আমিও তাই একবার চিন্তা করেছিলাম, আপনার কথাটাই তাহলে বাবাকে বলি।
৩|
০৬ ই এপ্রিল, ২০১২ দুপুর ১:২৫
কেএসরথি বলেছেন: একটু রাগে কথা বলবেন, অভদ্রতার কথা বলছি না। কিন্তু আজকাল বাংলাদেশ কিছু ছোটলোক রয়েছে, এদের সাথে ব্যবহার করার আর কোন উপায় নেই!
০৬ ই এপ্রিল, ২০১২ রাত ৯:১৮
ডাঃ মোঃ কায়েস হায়দার চৌধুরী বলেছেন: রাগে না,,,,,, কাটাকাটি নিয়ে কথা বলব মানে না দিলে আইজকা তোরে এইখানেই শেষ করমু..............................
৪|
০৬ ই এপ্রিল, ২০১২ দুপুর ১:৩৪
নিঃশব্দ শিশির! বলেছেন: কোন ব্রাঞ্চ ...! যদি কোন কাজ না হয়....! আমার সঙ্গে যোগাযোগ করুন,,,,,! দেখি কি করা যায়, আশা করি সাংবাদিক পরিচয় পেলে ব কাজ হয়ে যাবে..!
০৬ ই এপ্রিল, ২০১২ রাত ৯:১৭
ডাঃ মোঃ কায়েস হায়দার চৌধুরী বলেছেন: ধন্যবাদ
৫|
০৬ ই এপ্রিল, ২০১২ দুপুর ২:০৯
ৃজুয়েল১২ বলেছেন: জ্বি ,,,এরা এমনই করে, আমি একাউন্ট ওপেন করেছিলাম ২০০৬ সালে ০৯ থেকে দেশের বাহিরে গত বছর অল্প সময়ের জন্য দেশে গিয়েছিলাম ,ব্যাংকে গেলাম চেক বুকের জন্য (আগের চেক বুক হারিয়ে ফেলেছি ) ওরা বলে কি চেক বুকের জন্য এপ্লাই করতে হবে,কি কি দুনিয়ার কাহিনী,,, আর হাতে পাব ১৫-২০ দিন পর,আমার ফ্লাইট ছিল ১ সপ্তাহের মধ্যে ,কি আর করা চেক বুক ছারা চলে আসলাম ,,, কার্ডই শেষ সম্বল । একটা জিনিষ বুঝি না একাউন্ট আমার ,একাউন্টের জন্য আমি পে করি চেক বইয়ের জন্য দুনিয়া ঘুরতে হবে কেন ? দেশের বাহিরে আমি যখনই ব্যাংকে যাই না কেন ,সাথে সাথে চেক বই দিয়ে দিবে ,শুধু কোট ট্রাই পরে অনলাইন ব্যাংকিং নাম দিলে হবে না গ্রাহকদের সার্ভিসও দিতে হবে ।
০৬ ই এপ্রিল, ২০১২ রাত ৯:১৬
ডাঃ মোঃ কায়েস হায়দার চৌধুরী বলেছেন: তাহলে উপায় কি ভাই?
৬|
০৬ ই এপ্রিল, ২০১২ বিকাল ৩:১৮
এেকআর বলেছেন: বাংলাদেশ ব্যাংকে এর সাইটে গিয়ে কমপ্লেইন দিয়ে রাখেন
০৬ ই এপ্রিল, ২০১২ রাত ৯:১৫
ডাঃ মোঃ কায়েস হায়দার চৌধুরী বলেছেন: এটাও মাথায় রাখছি। এখন বাবাকে বলেছি যে ঐখানে গিয়ে যদি না দেয় তাহলে আমাকে ফোন দিতে তারপর যদি ওরা কাজ ঠিক মত না করে তাহলে এই কাজ করতে হবে।
৭|
০৬ ই এপ্রিল, ২০১২ রাত ৯:৩১
মনিং_ষ্টার বলেছেন: এেকআর বলেছেন: বাংলাদেশ ব্যাংকে এর সাইটে গিয়ে কমপ্লেইন দিয়ে রাখেন
৮|
০৬ ই এপ্রিল, ২০১২ রাত ১১:৫৩
মুহাম্মদ মামুনূর রশীদ বলেছেন: কিন্তু পরে জানলাম যে চেক বুক নিতে হলে আমাকে ৫০০০টাকা একাউন্টে রাখতে হবে তারপর ৫ দিন পরে আমি চেক বুক পাবো।
৫০০০/- টাকা রাখার বিষয়টা আজব লাগল। কারন চেক বুকের জন্য যে চার্জ সেই পরিমান টাকা একাউন্টের রাখার জন্য ব্যাংক তার কাস্টমারকে বলতে পারে; কিন্তু তাই বলে ৫০০০/- টাকা রাখার বিষয়টা বাড়াবাড়িই মনে হয়।
আর চেক বই যদি কাস্টমারের নাম সম্বলিত হয় (নাম প্রিন্ট করা) হয় সে ক্ষেত্রে ২/৩ দিন সময় লাগতে পারে।
অথরাইজেশানের বিষয়টা অহেতুক গ্রাহক হয়রানি ছাড়া আর কিছুই মনে হয়নি। ব্রাঞ্চ ম্যানেজার যদি আপনাকে সন্তুষ্ট করতে না পাড়ে তখন আপনি বাংলাদেশ ব্যাংকের ১৬২৩৬ নাম্বারে অভিযোগ করতে পারেন।
©somewhere in net ltd.
১|
০৬ ই এপ্রিল, ২০১২ দুপুর ১:০৭
বিডি আইডল বলেছেন: অথরাইজেশন পেপারে আপনার বাবার দুটো স্বাক্ষর কি আপনি সত্যায়িত করেছিলেন?