নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সংগ্রামের সারথী

আব্দুল কাইয়ুম

আমি মো: আব্দুল কাইয়ুম। গণমাধ্যম ও মানবাধিকার বিষয়ে জানার আগ্রহ ও ইচ্ছে প্রবল।

আব্দুল কাইয়ুম › বিস্তারিত পোস্টঃ

মানবাধিকার বনাম বাংলাদেশ (পর্ব ০১)

৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:৪৮


বাংলাদেশের সাধারণ জনগণ মানবাধিকার এর প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল। এদেশের লোকজন মানবাধিকারকে মনে করেন সবচেয়ে বড় শক্তিশালী কোন এক নিরাপদ আস্তানাকে। কিন্তু এদেশর রাষ্ট্র ব্যবস্থা মানবাধিকার ইস্যুতে কতোটুকু সোচ্চার তা চোখ বুলালেই দেখা যায়।
মানবাধিকার হরণ কোন রাষ্ট্রের জন্য কাম্য নয়। আবার মানবাধিকার লংঘন কোনো রাষ্ট্রের জন্য আশীর্বাদও নয়। একটা বিষয় জেনে নেয়া ভালো যে, যে দেশে অপরাধ প্রবণতা যত বেশি দেখা যাবে, সেদেশের মানবাধিকার প্রতিষ্ঠায় সংগ্রামী যোদ্ধাদের কোনো না কোনোভাবে আতংকিত, শংকিত ও জীবননাশের পথে এগুতে হবে। আর এমন সংগ্রামী যোদ্ধাদের জন্যই হয়তবা কখনও মানবাধিকার লুন্ঠিত দেশগুলো অন্ধকার থেকে ফিরে আসে মুক্তির বার্তা নিয়ে। তবে এটাও সত্য যে, অপরাধ প্রবণতা কখনও কমে না, বরংচ দিনের পর দিন অপরাধ প্রবণতা প্রবলতর হয়। যেমনটি দেখা যায়- শাসক কর্তৃক অত্যাচার, নির্যাতিত ও নিপীড়িত করার পর গুম করে ফেলা। অর্থাৎ, রাষ্ট্র ব্যবস্থা একসময় তার সমালোকদের নির্যাতন ও নিপীড়নের মধ্যেই সীমাবদ্ধ থাকতো। কোনো এক সময় নির্যাতন ও নিপীড়নকে টপকে গিয়ে গুমের মতো গুরুতর অপরাধকে বেঁচে নিতে হয়েছে। আমরা যদি লক্ষ্য করি, দেশে আগের তুলনায় নিরাপত্তা ব্যবস্থা প্রচুর রয়েছে, সেই সাথে যদি লক্ষ্য করি বর্তমানে দেশে আগের তুলনায় অপরাধও কিন্তু বাড়ছে। সেক্ষেত্রে যে একটা ফলাফল দেখা যায় তা অবশ্যই আমাদের জন্য সুখকর নয়। পর্ব চলবে..

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০১ লা নভেম্বর, ২০১৯ রাত ১:৪৪

ঠাকুরমাহমুদ বলেছেন:



আব্দুল কাইয়ুম ভাই,
আপনার পোষ্টে পঠিত সংখ্যা বেশী আসার কারণ কি এটি বিস্তারিত লিখে একটি পোষ্ট দিন। পরবর্তী প্রতিটি পোষ্টে সেই পোষ্টের লিংক দিয়ে দেবেন। আর সামহোয়্যারইন ব্লগের নীতিমালা টি অনুগ্রহ করে পড়ে নিন। আমরা দীর্ঘদিন বন্দী ছিলাম তাই আমাদের সাবধানে চলতে হবে। শুভ কামনা রইলো।

০১ লা নভেম্বর, ২০১৯ রাত ২:৩০

আব্দুল কাইয়ুম বলেছেন: ধন্যবাদ ভাই। আপনার পরামর্শে একটি পোস্ট লিখেছি। লিংক পোস্টে পাঠক বাড়ছে কেন? আমি কি করি জেনে নেয়া যাক । ধন্যবাদ ভাই।

২| ০১ লা নভেম্বর, ২০১৯ রাত ৩:৫২

কিরমানী লিটন বলেছেন: সুন্দর আর শ্বাসত সত্যকে তুলে এনেছেন- পোস্টে। শুভকামনা আপনার ব্লগিংয়ের পথচলায়.....

৩| ০১ লা নভেম্বর, ২০১৯ ভোর ৬:০২

বলেছেন: মানবাধিকারের সংজ্ঞা ও বৈশিষ্ট্য যেন কি?? একটু বিস্তারিত বললে ভালো হতো।।।

৪| ০১ লা নভেম্বর, ২০১৯ সকাল ১১:৫৭

রাজীব নুর বলেছেন: সরকারের উচিত সৌদি কে কঠিন এক চিঠি দেওয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.