নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুখোশ খোলার প্রত্যয়ে...

কাজল আব্দুল্লাহ্ এর ব্লগ

কাজল আব্দুল্লাহ

ব্লগে দেখা হবে, বাতচিতও হবে।

কাজল আব্দুল্লাহ › বিস্তারিত পোস্টঃ

সাধারণ মানুষদের কাছে অতি সাধারণ একটি প্রশ্ন-

২৯ শে মার্চ, ২০১৩ রাত ১২:৪২

:::এই সাধারণ প্রশ্নটি শুধু তাদের জন্য যারা ব্যক্তিগত এবং দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে নিরপেক্ষভাবে চিন্তা করার ক্ষমতা রাখেন::: ***(পুরোটা না পড়ে উত্তর দিবেন না।)***



আমাদের দেশের এখন পর্যন্ত সবচেয়ে বড় অর্জন স্বাধীনতা। স্বাধীন বাংলার ৭ই মার্চ, ২৫শে মার্চ, ২৬শে মার্চ, ২৭শে মার্চ, ১৭ই এপ্রিল, ১৪ই ডিসেম্বর, ১৬ই ডিসেম্বর প্রতিটা তারিখ স্বতন্ত্র্য ও অনন্য। কারণ, ১৯৭১ সালের এই তারিখগুলোই ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে জোড়া লেগে বাঙালিকে ঐক্যবদ্ধ করেছে, বাংলাদেশকে স্বাধীন করেছে।

আমাদের জাতীয় পতাকা আমাদের চেতনার অবিনশ্বর জায়গা। স্বাধীন বাংলাদেশকে বিশ্বের বুকে পরিচয়ের অনন্য মাধ্যম আমাদের এই লাল সবুজ পতাকা।

শহীদ মিনার বাঙালির অজর চেতনার পাওয়ার হাউজ, বাঙালিকে এক সুরে গাঁথার এক অদ্ভুত সিম্ফোনি।



যারা ৭ই মার্চ ( রেসকোর্সে বঙ্গবন্ধুর বিখ্যাত ভাষণের তারিখ) ও ২৭শে মার্চ (কালুরঘাট থেকে বঙ্গবন্ধুর পক্ষে মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণার তারিখ) তারিখ গুলোতে হরতাল ডাকে,

যারা ২৬শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবসে স্বাধীন বাংলায় যানবাহন ভাংচুর করে, আগুন দেয় (তারিখ গুলো খেয়াল করুন)।

স্বাধীন বাংলাদেশে যারা পতাকা ছিড়ে ফেলে,

একাধিক অঞ্চলের শহীদ মিনার ভেঙে ফেলে (লক্ষ্য করুন পাকিস্তানী বাহিনীও কিন্তু ঠিক এই কাজটি করেছিলো তিনবার সর্বশেষ ১৯৭১ সালে) তারা আসলে ঠিক বাংলাদেশের ঠিক কোন জায়গায় আঘাত করেছে কেউ কি বলতে পারেন? প্লিজ এড়িয়ে যাবেন না নিজের বিবেচনা দিয়ে উত্তরটি দিন।



শাহবাগ আন্দোলনের প্রতিবাদে কিংবা সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে স্পেসিফিক এই জায়গা এবং তারিখগুলো বেছে নেয়ার কারণ কি কেউ ধরতে পারছেন?



আমার বিশ্বাস আপনি পারছেন।



বি.দ্রঃ (উত্তরদাতাদের অবশ্যই বাংলাদেশী হতে হবে বলে, জামাত-শিবিরকে এই প্রশ্নের আওতামুক্ত রাখা হলো)



লেখাটি শাহবাগে সাইবার যুদ্ধ পেজে প্রকাশিত

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫৩

bappyalmamun বলেছেন: জ্বী ভাই, অদ্ভুদ মিল ক্যামসে?
শিংয়াড়ায় আলু ক্যামনে যায় অহন এট্টু বুচলাম!!

২| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১:৩৯

প্রেম_হীন_পথিক বলেছেন: bappyalmamun বলেছেন: জ্বী ভাই, অদ্ভুদ মিল ক্যামসে?
শিংয়াড়ায় আলু ক্যামনে যায় অহন এট্টু বুচলাম!!

৩| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ২:১৬

কাজী মামুনহোসেন বলেছেন: একাত্তরের হায়েনা আর বর্তমানের জামাত শিবিরের মধ্যে কোন ব্যাবধান নাই.....


৪| ২৯ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৪৫

জাহাঙ্গীর জান বলেছেন: সত্য বলতে আমি দ্বিধা নাই । জাতির বর্তমান অবস্থায় সামরিক শাসন । তিন মাসের জন্য না সাধারণ জনগণের যা মালের ক্ষতি হবে । জামান নয় আমাদের প্রধান দুই দল ও জামাত সবাই কে রাজনীতি বিদায় দেওয়া উচিত ।

৫| ২৯ শে মার্চ, ২০১৩ সকাল ৯:০৫

জাহাঙ্গীর জান বলেছেন: দুঃখিত উপরে আমার কমেন্ট মিস রাইটিং হয়েছে ।

৬| ২৯ শে মার্চ, ২০১৩ সকাল ৯:১৬

আহলান বলেছেন: অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন .... এই সব উদযাপন বাদ দিয়ে দেশ ড়গার কাজ শুরু করা দরকার। কি বলেন? বছরের এক দিন লোক দেখানো পান্তা খাবেন আর সারা বছর চাইনিজ ফুড খাবেন, বছরে একদিন বাংলায় কথা বলবেন আর নিজে ও ছেলে মেয়েকে এ লেভেল পাশ করিয়ে বিদেশে সেটেল্ড করাবেন, একদিন দেশের গান গাবেন আর বছরের বাকি দিনগুলো ঠিকই দেশের স্বার্থ বিরোধী কাজ করবেন, দূর্ণীতি করবেন, চোরাচালান করবেন ..... কে প্রকৃত দেশকে ভালোবেসে কাজ করছে একটু দেখান তো জনাব?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.