নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুখোশ খোলার প্রত্যয়ে...

কাজল আব্দুল্লাহ্ এর ব্লগ

কাজল আব্দুল্লাহ

ব্লগে দেখা হবে, বাতচিতও হবে।

কাজল আব্দুল্লাহ › বিস্তারিত পোস্টঃ

ইসলামী ব্যাংকের টাকায় আমার জাতীয় সংগীতের বিশ্বরেকর্ডের দরকার নাই

১৭ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৩৫

সিনেমা হলে ছবি শুরু হওয়ার টাইমে যখন জাতীয় সঙ্গীত গায় পর্দায় যখন পতপত করে জাতীয় পতাকা উড়ে, আমার সারা গায়ের লোম দাঁড়িয়ে যায়!!! সত্যি!!



অথবা খেলা শুরু হওয়ার আগে যখন খেলোয়াড়রা জাতীয় সঙ্গীত গায়, আমার নিউরণে বিচিত্র কী যেন ছোটাছুটি করে...



... এখনও যখন কোন স্কুলে এসেম্বেলিতে দলবেধে শিক্ষার্থীদের জাতীয় সংগীত গাইতে দেখি, আমার এক দৌড়ে তাদের মধ্যে ছুটে যেতে ইচ্ছা করে। চিৎকার করে গাইতে ইচ্ছে করে,

"...মা তোর বদন খানি মলিন হলে

আমি নয়ন

ও মা আমি নয়ন জলে ভাসি

সোনার বাংলা,

আমি তোমায় ভালবাসি।"



কারণ, আমার কাছে এটি শুধু জাতীয় সঙ্গীত নয়, এটি যেন বাঙালি জাতীয়তাবাদের অব্যর্থ কোন মন্ত্র যেটি পড়লে আমার উপর কোন অশুভ ছায়া পড়বে না, পারবে না আমাকে বিপথে নিতে, চেতনাকে কলুষিত করতে।



আজ আমার চোখে অশ্রু, আমাদের চোখে অশ্রু, কারণ আমাদের মায়ের বদনখালি আজ মলিন। বাঙালি জাতীয়তাবাদের অব্যর্থ এই মন্ত্রের ছায়া পড়েছে জামায়াতের ব্যাংক ইসলামী ব্যাংকের কালো ছোবলঃ এই লিংক দ্রষ্টব্য



আমার বিশ্বরেকর্ডের দরকার নাই। ইসলামী ব্যাংকের টাকা ফিরিয়ে দেয়া হোক।



শত ব্যাখ্যায়, শত যুক্তিতে ইসলামী ব্যাংকের টাকায় জাতীয় সঙ্গীতের বিশ্বরেকর্ডের পক্ষে সাফাই হবে না। শত গ্যালন পারফিউমেও এই চেকের দূর্গন্ধ হাত থেকে দূর হবে না।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৩৯

নিরীহ বালক বলেছেন: গন্ধটা কোথায় ! মাথায় না মনে !!!

চেতনা না , দেশপ্রেম দেখান । দেশকে এগিয়ে নিয়ে যান ।

২| ১৭ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৫০

একজন নাম প্রকাশে অনিচ্ছুক ব্লগার বলেছেন: ইসলামী ব্যাংক বিশ্বকাপ ক্রিকেট আয়োজনের সময় স্পন্সর করেছিলো সুতরাং আমাদের বিশ্বকাপ ক্রিকেট খেলার দরকার নাই । বিশ্বকাপ থেকে বাংলাদেশের নাম প্রত্যাহার করে নেওয়া হোক ।

ইসলামী ব্যাংকের টাকায় বাংলাদেশের অধিকাংশ টিভি চ্যানেল সংবাদ শিরোনাম প্রচার করে সুতরাং আমাদের সংবাদ শোনার দরকার নাই । চ্যানেল গুলো বন্ধ করা হোক।

বাংলাদেশের সব দৈনিক ইসলামী ব্যাংক এর বিজ্ঞাপন ছাপায় । সুতরাং ঐ দৈনিক গুলো বন্ধ করে দেওয়া হোক ।

বাংলাদেশের মোট জাতীয় আয়ের একটা অংশ আসে জামায়াত শিবিরের অর্থ প্রতিষ্ঠান থেকে । ঐ অংশটা তাদের ফিরিয়ে দেওয়া হোক।

৩| ১৭ ই মার্চ, ২০১৪ দুপুর ২:০৫

সেতু আশরাফুল হক বলেছেন: ১০০০০০০০০% একমত।

৪| ১৭ ই মার্চ, ২০১৪ দুপুর ২:০৬

দি সুফি বলেছেন: জাতীয় সংগীত গেয়ে বিশ্বরেকর্ডের দরকার টা কি?? :||

৫| ১৭ ই মার্চ, ২০১৪ দুপুর ২:৪৭

মুহাম্মদ এরশাদুল করিম বলেছেন: আওয়ামী লীগ সরকার যেহেতু আছে, তাই এইসব নিয়া বিচলিত হবেন না...সব হালাল..

৬| ১৭ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:১৬

নীলতিমি বলেছেন: আওয়ামীলীগের চেতনা আর ভারতীয় গোমূত্র - একই জিনিস।

একটা খাওয়া মানেই অন্যটা খাওয়া।


মুখে জামাতিরা খারাপ কিন্তু চেক নেয়ার সময় মনে হয় আনন্দে আত্মহারা!

ধিক এসব নীচ মানসিকতাকে! X( X(

৭| ১৭ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:১৮

ভোরের সূর্য বলেছেন: ইসলামি ব্যংক কেন বরং টাকা যে কোন জায়গা থেকে টাকা খরচ করে জাতীয় সংগীতের বিশ্বরেকর্ডের দরকার নাই। বরং যেই বাজেট বা টাকা যোগার হবে সেই টাকা দিয়ে এমন কিছু করা হোক যা দিয়ে মানুষ সরাসরি উপকৃত হতে পারে। যেমন একটি হল নির্মাণ করা যেতে পারে যেখানে বিশ্ববিদ্যালইয়ের ছাত্র ছাত্রীরা থাকতে পারবে। তাদের কে আন্দোলন করতে হবেনা বাসস্থানের জন্য।
সেই টাকা দিয়ে একটা বার্ন ইউনিট করা যেতে পারে দেশের অন্য কোথাও যাতে মানুষ সহজে এবং কম টাকায় চিকিৎসা সুবিধা পায়। এরকম হাজারো কাজ করা যেতে পারে।
টাকা খরচ করে গিনেজ বুকে জাতীয় সংগীতের বিশ্বরেকর্ড করবো আর ঘরে ঘরে টিভিটে ভারতীয় চ্যানেল দেখবো,ভারতের সংস্কৃতি ফলো করবো বা স্টেডিয়ামে পাকিস্তানী পতাকা নিয়ে উল্লাস করবো হাঃ হাঃ হাঃ এই হচ্ছে আমাদের দেশপ্রেম। বরং আমাদের উচিৎ কিভাবে দেশকে উপরের দিকে নিয়ে যাওয়া যায়। কিভাবে দারিদ্রতা দূর করবো বা কিভাবে একটা গরীব মানুষ কে সাহায্য করা যায়।

আমাদের ব্যাপারটা এরকম হয়েছে যে একদিকে রোম পুড়ছে আর অন্যদিকে সম্রাট নিরো বাঁশী বাজাচ্ছে। গত অবরোধের সময় দেশে বোমাবাজি,আগুনে পোড়ানো,হরতাল চলছে কিন্তু সেদিকে প্রতিবাদ না করে আমরা মনের সুখে পতাকা বানানোর রেকর্ড করছি।

দেশের ১৫১ টা আসনে ভোট হল না।ভোট দিতে পারলোনা মানুষ সেদিকে আমাদের খেয়াল নাই।আমরা এখন টাকা খরচ করে গিনেজ বুকে জাতীয় সংগীতের বিশ্বরেকর্ড করবো!!!!!

৮| ১৮ ই মার্চ, ২০১৪ সকাল ১১:১২

সেতু আশরাফুল হক বলেছেন: একদিন বাংলাদেশের লক্ষাধিক মানুষ পেট ভরিয়া জল পান করিয়া কোন ময়দানে মুত্রত্যাগের বিশ্বরেকর্ড করে তবে সেটাও দেমের উন্নয়নে অবদান রাখিবে বটে। আসুন আমরা আর কি কি উপায়ে বিশ্বরেকর্ড করিয়া দেশের উন্নয়নে অবদান রাখতে পারি তা্হাই ভাবি। ইহার জন্য ইসলামী ব্যাংক অর্থায়ন করিয়া অশেষ ছওয়াব হাসিল করিবে নিশ্চই।

সকল ত্যাগই সুখকর, মুত্রত্যাগ তো বটেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.