| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কি লাভ বলো আমায় ভালবেসে?
আমি তো নই কোনো বিলিনিয়ার।
কিছুই তো নেই আমার কাছে,
আছে ছোট্ট একটা ঘর।
দিতে পারবো না আমি তোমায়,
লাখ টাঁকা দামের ডায়মন্ড হার।
কিভাবে তোমায় দেবো বলো?
এই মনটা ছাড়া কিছুই নেই আর।
বাড়ি গাড়ি নেই যে আমার,
থাকবে সুখে শান্তিতে।
আমার সাথে থাকতে হলে,
হবে কষ্টে রুটি বেলতে।
তা কেমন করে হয় বলো?
এসব কাজতো তোমার নয়।
এমন নানান গঞ্জনা আমার,
প্রতিদিন ই শুনতে হয়।
তাই তো আমি ভুলতে বসেছি,
আছে তোমার যতো স্মৃতি।
কি হবে বলো মনে রেখে?
বলবে, "হয়েছে মস্তিষ্কের বিকৃতি।"
©somewhere in net ltd.