| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কালপুরুষ
জন্মঃ নারিন্দা, ঢাকা। পেশাঃ নগর গবেষক। শখঃ আড্ডা, বিতর্ক, লেখালেখি, ফটোগ্রাফী, রান্না, বই পড়া, গান শোনা ও ছবি আঁকা। এক সময় রাশিফল ও হস্তরেখা বিদ্যা চর্চায় যথেষ্ট আগ্রহ ছিল। বিশ্বাসঃ মৃত্যু নিশ্চিত জেনেও মৃত্যুর মুখোমুখি হতে আমার ভীষণ ভয়।
এই ঈদে আমার রান্না- ঈদ স্পেশাল
(এই ব্লগে আমার গুড়িয়া অপ্সরা’র সৌজন্যে)
এবারের ঈদে রান্নার আয়োজনটা নেহায়েত কম ছিলনা। রান্নার আইটেমগুলো বউ আর আমি ভাগাভাগি করে নিলাম। মেজর আইটেমগুলো আমি করবো আর হাল্কা আইটেমগুলো বউ করবে। তাই সন্ধ্যা থেকেই রান্নার প্রিপারেশন শুরু। ঈদের দিন আমার বাসায় কাছের আত্মীয় স্বজনেরা সবাই বেড়াতে আসবেন তার কারণ শাশুড়ি আম্মা আমার বাসায়। উনি বয়স্ক মানুষ এবং অসুস্থ। ওনাকে দেখতে ও সালাম করতে সবাই আসবেন। তাই এবার ঈদে রান্না নিয়ে একটু বাড়তি ঝামেলা ছিল।
বউ ঝটপট নুডলস্-এর জন্য হরেক রকম ভেজিটেবল, মুরগীর গিলা-কলিজা, ম্যাকারনি এবং নুডলস্ সেদ্ধ করে রেখে দিল। ![]()
আরেক চুলায় চটপটির মটর সেদ্ধ করে নিলো। ওর এসব রেডী করতেই রাত প্রায় দশটা। ![]()
আমি দশটার পর থেকে আমার রান্নার আয়োজন শুরু করলাম। শেষ হতে হতে ভোর প্রায় চারটা। যে আইটেমগুলো রান্না করলাম তা হলো- বীফ ঝাল; ![]()
টক দই দিয়ে স্পাইসি বীফ রেজালা; ![]()
চিকেনের সাথে মাশরুম, ক্যাপসিকাম, বেবী কর্ণ, সস ও মধু মিশিয়ে এক মজাদার নিজস্ব পছন্দের রেসিপি; ![]()
ঘন দুধের পায়েশ সাথে কাজু বাদাম পেস্ট, নারকেল কোড়ানো এবং আরো ছিল সৌদি আরব থেকে ছোট বোনের পাঠানো শাহী জাফরান।![]()
![]()
সকাল বউ ঘুম থেকে উঠেই নুডলস্, চটপটির জন্য তেঁতুলের চাটনিসহ বাকি কাজগুলো শেষ করলো। ![]()
এরপর জর্দা ও লাচ্চা সেমাই রান্না করলো (ডিশে পুরো না থাকায় ছবি তুলি নাই)। বেলা ১২টার দিকে আমি নারকেলের দুধ দিয়ে পোলাও রান্না করলাম। পোলাওটা দারুন সুস্বাদু হয়েছিল বলেই আমার ধারণা। ![]()
রাতে সবাই একসাথে ডিনার করলাম। সাথে ছিল টমেটো দিয়ে ঘন ডাল আর সালাদ। ![]()
![]()
সবাই রান্নার প্রশংসা করলো। এখন আমার ছুটি। কাল ইচ্ছেমতো সবার বাসায় বেড়াবো। আমাকে খাওয়ানোর জন্য দুই শ্যালিকা আমার পছন্দের বেশ কিছু মজার আইটেম রান্না করবে।
সবাইকে ঈদ মোবারক জানিয়ে আজকের মতো বিদায়। শুভ রাত্রি।
২১ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৪৭
কালপুরুষ বলেছেন: বাসি আইটেম কিছু থাকলেও থাকতে পারে। দেইখা যাইতে পারেন। তবে সামনের কয়েকদিন আর রান্না ঘরে ঢুকছিনা।
ঈদ মুবারক।
২|
২১ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৪৬
কাব্য বলেছেন: কখন আসমু ?
২১ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৪৮
কালপুরুষ বলেছেন: এতোক্ষণে জিগায়! তলানি কিছু পাইতে পারেন।
৩|
২১ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৪৬
স্পেলবাইন্ডার বলেছেন: অখনই বনানী যামু ভাবতাসি....![]()
২১ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৪৯
কালপুরুষ বলেছেন: কিছু আইটেম অহনো শেষ হয় নাই।
৪|
২১ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৫০
সাধারণমানুষ বলেছেন: ক্ষিধা লাইগা গেল....।এখন কি করি ? ক্ষিধা লাগানোর অপরাধে মাইনাস।
@ শয়তান , গিয়া লাভ নাই কালপুরুষদা আগে ভাগেই লাল কার্ড দিয়া রাখছে " কাল ইচ্ছেমতো সবার বাসায় বেড়াবো "
২২ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:০৬
কালপুরুষ বলেছেন: কথাটা আসলেও সত্যি। দুপুরে মেজ শালীর বাসায় আর রাতে ছোট শালীর বাসায় সপরিবারে দাওয়াত। পরশু দুই জেঠাসের বাসায়। তার পরের দিন দুই ভাগ্নের বাসায়। সারা সপ্তাহ দাওয়াতের উপরেই থাকতে হইবো।
৫|
২১ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৫০
কাব্য বলেছেন: ![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
খাইয়া দাইয়া তারপরে পোষ্টাইছেন
।
yaaaaaaaaaa dhishuuuuuuuuummmmmmmmm
আবার কবে রানবেন?![]()
২২ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:০৯
কালপুরুষ বলেছেন: সামনের কুরবানী ঈদে।
৬|
২১ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৫২
সাইফুর বলেছেন: মারাত্মক
২২ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:১১
কালপুরুষ বলেছেন: যাউকগা আক্রমণাত্মক কিছু না হইলেই ভাল।
৭|
২১ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৫২
বোহেমিয়ান কথকতা বলেছেন: খাইতে মুঞ্চায় ।
বিবাহ করতেও মুঞ্চায়!!! বউ এর হাতে খাইতে পারলাম না এখনো । আপচুচ! ![]()
(আমি কিছু রাধতে পারি না
)
২২ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:০৮
কালপুরুষ বলেছেন: আমার আবার বউয়ের চাইতে গার্লফ্রেন্ডের লগে ফাস্টফুড আর চাইনীজ খাইতে মুঞ্চায়।
৮|
২১ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৫৬
আকাশ_পাগলা বলেছেন: রাত্রে গেইট দেড়ি করে লাগান, আমি আসতেছি।
চিকেনের সাথে মধু না দিলে হত না? আমি মিষ্টি হালকা এড়িয়ে চলি ছোট থেকেই। বাকি সব খেয়ে শেষ করে দিব।
২২ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:০৪
কালপুরুষ বলেছেন: তোমার সাইজটা আমার মনে আছে। তোমারে হিসাবে ধরলে অন্তত ৫ জনের খাবার বেশী রান্না কতে হইবো। আমার জন্য বিশাল খাটনির ব্যাপার। তয় ভবিষ্যতে চিন্তা কইরা দেখুম।
৯|
২২ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:১২
গোয়েবলস বলেছেন: ইস্ ভাইয়া কি সুন্দর রান্না করে। আর আমি আম্মুর রান্না খাই আর ঘুমাই।
২২ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৩৯
কালপুরুষ বলেছেন: আর কিছুদিন পর তুমি নিজের হাতেই রান্না করবা এই ব্যাপারে আমি নিশ্চিত।
১০|
২২ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:১৮
শিবলী বলেছেন: আমার সাইজটা কিন্তু বেশি না, তয় আকাশ_পাগলার চাইতে বেশি সাবার করতে পারব- গ্যারান্টি ![]()
আপনার রান্নার হাত-ও যে সবকিছুর মতই ভাল তা আগেই শুনেছি।
২২ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৩৭
কালপুরুষ বলেছেন: একদিন দুইজনে মিলা আমারে চায়নীজে দাওয়াত দিও- আমি দেখুম কে বেশী খাইতে পারে।
১১|
২২ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:২৫
মুক্ত বয়ান বলেছেন: মাইনাস। ![]()
খাইয়া-দাইয়া পোস্টানো না-জায়েজ।
আগে থেইকা পোস্টানো উচিত আছিল। ![]()
২২ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৩৬
কালপুরুষ বলেছেন: খাইয়া দাইয়া না পোস্টাইলে নিজের কপালে কি জুটতো আল্লা মালুম। মেহমানরাও হয়তো না খাইয়া বিদায় নিতো। তাই এই ব্যবস্থা।
১২|
২২ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৪০
মনজুরুল হক বলেছেন:
দাদার টাইমিং সেন্সটাও দারুন! মানে সবাই যখন ভরপেট খেয়ে ঢেকুর তুলছে, খাওয়া দেখলেই উল্টি আসছে, ঠিক সেই সময়অর্থাৎ রাত ১১ টা ৩৬ মিনিটে পোস্ট করলেন!! তার পরও ক্ষমা নাই! জাতি কিছতেই ক্ষমা করতে পারে না!!!!
@ শয়তান, যাওয়ার সময় আমারে এক্টু ফুনাইয়েন ![]()
২২ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:২৭
কালপুরুষ বলেছেন: হাহাহাহাহাহা...... আপনি ঠিকই ধরছেন। আসলে গেস্ট নিয়ে ব্যস্ত ছিলাম। তাই খাওয়া দাওয়ার পর ধীরে সুস্থে পোস্ট করলাম।
১৩|
২২ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৭:১৫
মমমম১২ বলেছেন: মাংশটা ঠিকমত কেনা হয় নাই ,হাড্ডি বেশী, আবার বাজারে যান![]()
২২ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:৫৮
কালপুরুষ বলেছেন: ঠিক ধরছো, আমার বাসার বাইরে ২/১ কুকুর নিয়মিত পাহারা দেয়, হাড্ডিগুলান মাংশ খাওয়া শেষ হইলে অগো খাইতে দিমু। ঈদ বইলা কথা অগো একটু স্বাদ আহ্লাদ আছেনা! হাড্ডি খায়া ঈদের দিনে আমার লাইগা দোয়া করবো।
১৪|
২২ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৭:৪২
আট আনা বলেছেন: ব্যাপক আয়োজন। নিচে আমার রান্না করা মাংসের কারির ছবি দিলাম। চুলার উপরে থাকতেই ছবি তোলা, এইজন্য দেখতে একটু অপরিষ্কার লাগতে পারে--![]()
২২ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:০৩
কালপুরুষ বলেছেন: আপনার রান্না করে মাংশ দেখে মনে হচ্ছে বেশ সুস্বাদু হবে। শুধু গোল মরিচ্ার ক্যাপসিকামের এমন একটা রান্না আছে। বেশ মজার। টক দই, আদা ও রসুন বাটা, পেঁয়াজ বাটা ও গরমমশল্লা ফাকি দিযে মাংশ ২/৩ ঘন্টা ম্যরিনেড করে রাখার পর তেলে সেই মাংশ কষিয়ে পরিমাণ মত লবণ দিয়ে ক্যাপসিকাম ও গোল মরিচ দিয়ে কষিয়ে নামাতে হয়। অনেকে এতে মাশরুম ব্যবহার করে। দেখতে হাঁড়ি কাবাবের মতো মনে হয়। খেতে বেশ সুস্বাদু।
১৫|
২২ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৭:৫৩
কঁাকন বলেছেন: চিকেনের সাথে মাশরুম, ক্যাপসিকাম, বেবী কর্ণ, সস ও মধু মিশিয়ে এক মজাদার নিজস্ব পছন্দের রেসিপি; -- রেসিপিটা শেয়ার করেন, রেঁধে দেখি আপনি কেমন রাধুনি
২২ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:৫৪
কালপুরুষ বলেছেন: এইরে আমি রেসিপি দেবার ব্যাপারে সত্যিই আনাড়ি। সবকিছু চোখের আন্দাজে দেই মানে পরিমান বুঝে। তবুও চেষ্টা করছি।
দুটো দেশী মুরগীর মাংশ অনুযায়ী রেসিপি দেবার চেষ্টা করছি।
আগে কি কি লাগবে বলি-
১। দেশী মুরগীর মাংশ - প্রায় ১.৫ কেজি
২। পেঁয়াজ কুচি - ২ কাপ
৩। আদা ও রসুন বাটা - দুই টেবল চামচ
৪। গরম মশলা (এলাচ ৮টা, লবঙ্গ ১৬টা, দারচিনি ১ ইঞ্চি সাইজ ৬ টুকরা, তেজ পাতা - ২ টা, জায়ফল ও জৈত্রি গুড়া আধা চামচ), গোল মরিচের গুড়া ১.৫ চা চামচ।
৫। কাঁচামরিচ ফালি- ৬ থেকে ৮টা ঝাল বুঝে
৬। ক্যাপসিয়াম, গাঁজর, মাশরুম, বেবী কর্ন ও কাজু বাদাম (৫০ গ্রাম) পরিমাণ মতো, সব মিলিয়ে ৩০০-৩৫০ গ্রাম হলেই চলবে।
৭। সয়া সস (১), ওইস্টার সস (০.৫), টমেটো সস (৩) ও মধু (১-১.৫) সবই টেবল চামচের হিসেবে।
৮। সয়বিন তেল ১ কাপ, ঘি অথবা বাটার আধা কাপ।
৯। ধনিয়া ও জ্বিরা গুড়া চা চামচের এক চামচ করে।
১০। লবন পরিমাণ মতো।
রন্ধন প্রণালী।
প্যানে তেল গরম হলে জায়ফল ও জৈত্রী ও গোল মরিচ ছাড়া বাকী সব মশলা দিতে হবে। এর পর পেঁয়াজ কুচি, পেঁয়াজ হালকা লাল হয়ে এলে আদা ও রসুন বাটা দিতে হবে। একটু কষানোর পর জ্বিরা ও ধনিয়া গুড়া দিয়ে কষিয়ে মাংশটা ছেড়ে দিতে হবে। এর পর ভাল করে কষাতে হবে।
এদিকে সব্জিগুলো (ক্যাপসিকাম বাদে) হালকা সেদ্ধ করে অল্প বাটারে ফ্রাই করে রাখতে হবে। এরপর আরেকটা প্যানে বাকি বাটার দিয়ে তাতে সব্জিগুলো কষিয়ে তাতে সবধরণের সস ও মধু দিয়ে নাড়তে হবে। এরপর কাঁচা মরিচ ও ক্যাপসিকাম দিয়ে হাল্কা কষিয়ে রাখতে হবে। সব্জির গ্রেভী রেডী।
মাংশগুলো অল্প অল্প পানি দিয়ে কষাতে হবে। যতক্ষণ পর্যন্ত সেদ্ধ না হবে মাংশ অল্প অল্প পানিতে কষাতেই হবে। (দেশী মুরগীর মাংশ সেদ্ধ হতে একটু সময় লাগবে)। এবার কষানো মাংশে প্রথমে ধনিয়া গুড়া ও পরে জ্বিরার গুড়া দিয়ে আবারো ভাল করে কষাতে থাকুন। এবার পরিমান মতো লবণ দিন। লবণ কম দিন কারণ সয়া সস দিলে লবণ এমনিতেই কম লাগে। মাংশ সেদ্ধ হয়ে গেলে সব্জীর গ্রেভী তাতে ঢেলে ভাল করে নাড়তে হবে। সব যখন মিশে যাবে গ্রেভিটা কেমন হবে সেই মাত্রায় অল্প পানি দিয়ে একটু হাল্কা বা ঘন রাখতে পারেন।
এই হলো আমার স্পাইসি চেকেন উইথ সিলেক্টেড ভেজিটেবল। কিছু বাদ পড়লো কিনা জানিনা। বদা পড়লে আওয়াজ দিয়েন এ্যাড কইরা দিমু খাওয়ার আগেই।
১৬|
২২ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:১০
শাওন৩৫০৪ বলেছেন: রেজালার মাংশের পিস ছোডো হইছে তো.....![]()
২২ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:২৬
কালপুরুষ বলেছেন: পিস কম পরতে পারে ভেবে একটু বেশীই পিস করা হইছে। গরুর মাংশের রেজালা, বড় পিস হলে যদি একটু শক্ত হয় এই কারণে। খাশীর রেজালা হলে পিস বড় রাখতাম।
১৭|
২২ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:০৪
নাজনীন১ বলেছেন: নারকেল দুধের পোলাও খেতে মন চায়, আমার অনেক প্রিয়। ![]()
রান্নাগুলো দেখেই বোঝা যাচ্ছে খুব মজা হয়েছে, আপনাকে আমার ব্লগবাড়ীতে দাওয়াত দিতে লজ্জা পাচ্ছি। রান্নাবাজের তালিকায় যে আপনিও আছেন সেটা জানা ছিল না।
২২ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:২৪
কালপুরুষ বলেছেন: আপনার ব্লগ বাড়ীতে যাবো।
১৮|
২২ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:১৫
অপ্সরা বলেছেন: বাপরে !!!!!!!!!!
ভাইয়া!!!!!!!!!!!!!!!!!!!!!
এত সব রান্না!!!!!!!!!!
আমিও অনেক অনেক কিছু করেছি কিন্তু।
আমিও পোস্ট দেবো তোমাকে নকল করে ।
ভাবী আর তুমি এত রান্না জানো???????? কোথায় কোর্স করেছো?![]()
২২ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:২৩
কালপুরুষ বলেছেন: কোথাও কোর্স করিনি। মায়ের কাছ থেকে বেশ কিছু রান্না শিখেছি। বাকিগুলো সঞ্জীব কাপুরের "খানা খাজানা" দেখে নিজে নিজে এক্সপেরিমেন্ট করে আর "আরিয়াং" (কোরিয়ান) টিভি চ্যানেলে "কোরিয়ান ফুড" ও আরেকটা কি যেন রান্নার অনুষ্ঠান রেগুলার দেখতাম। তাছাড়া বিভিন্ন চ্যানেলে রান্নার অনুষ্ঠানগুলো আমার খুব প্রিয় ছিল, সেগুলো দেখে দেখে নিজেই বাসায় ট্রাই করতাম। এভাবেই হাত পাকিয়েছি রান্নায়। তবে রান্নার বেসিক ধারণাটা মায়ের কাছ থেকেই শেখা। আমার মা অসাধারণ রান্না করতেন এমন কি আমার বাবাও খুব ভাল রান্না করতেন। আমার ছোট ভাইদের অনেকেই ভাল রান্না জানে।
২২ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:২৫
কালপুরুষ বলেছেন: এভাবে পোস্ট দেয়াতো আমি নিজেই তোর কাছে শিখেছি। তুই আবার আমার নকল করবি কি? আমিই তোর নকল করেছি।
১৯|
২২ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:৩৭
অপ্সরা বলেছেন: ![]()
বড়রা সব সময় বিনয়ী হয় ভাইয়া!!!!!
আর আমি যে কত কিছু শিখলাম তোমাদেরকে দেখে।
২২ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:২৩
কালপুরুষ বলেছেন: আমি মোটেও বিনয়ী নই। একজন ব্লগার ভেবে ভেবে বের করেছে আমি কত খারাপ একটা মানুষ। আমাকে অনেক উপদেশ দিয়েছে। বেশ শ্রদ্ধার সাথে অপমান করেছে। কিন্তু কারণটা জানায়নি। মানুষের কী বিচিত্র রূপ! ভেবে ভেবে অবাক হই। একদিন তাকেও অপমানের জ্বালা সইতে হবে। এটা আমার বিশ্বাস। হয়তো খুব বেশীদিন লাগবেনা।
২০|
২২ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:১৮
আরিয়ানা বলেছেন: দাদা পেট ব্যথা করছে খিদেয় !!!
২২ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:২৬
কালপুরুষ বলেছেন: খাবারতো রেডী আছে। তুমি ফ্লাইটটা মিস করোনা। চলে এসো। আর হ্যাঁ শুঁটকি রান্নার তালিম নিচ্ছি। দেখি কেমন হয়! পচা হলে খোঁচা দেবেনা আগেই বলে দিলাম।
২১|
২২ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:২৭
ম্যাভেরিক বলেছেন: আপনার বাসায় হামলা চালানো অবশ্যম্ভাবী হয়ে গেছে...![]()
২২ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:৪৯
কালপুরুষ বলেছেন: আপনি এলে ভীষণ খুশী হবো। তবে গাণিতিক স্টাইলে একটা রান্নার রেসিপি শিখতে হবে। যেমন ৮ পিস মুরগীর মাংশ, ৮ টা এলাচি, ৮ টা লবঙ, ৪ টুকরো দারচিনি, ৪ টেবল চামচ তেল, ৪ টা পেঁয়াজ কুচি, ২ চা চামচ আদা বাটা, ২ চা চামচ রসুন বাটা, ২ চা চামচ হলুদ গুড়া, ২ চামচ ধনিয়া গুড়া, ১ চা চামচ জ্বিরার গুড়া, ১ চা চামচ মরিচ, ১ টেবল চামচ লবণ, সব মিলিয়ে একটা প্যানে- (৮+৮+৮+৪+৪+৪+২+২+২+১+১+১ = ৪৫) ৪৫ মিনিট অল্প আঁচে বসিয়ে রান্না করলেই হবে।
এবার আমার ধাঁধাঁ- মাংশের স্বাদটা ভাল পেতে হলে বুদ্ধি খাটিয়ে পানির পরিমাণটা নিজেই ঠিক করুন। কেমন খেতে চান? ভূনা নাকি ঝোল?
২২|
২২ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:৩৩
আরিয়ানা বলেছেন: আমি গিয়ে শুটকি রান্না শেখাব নাহয়
। আমি কিন্তু পাকা রাধুনি ![]()
২২ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:৫১
কালপুরুষ বলেছেন: ভেরি গুড। শুঁটকি রান্নার কোচিংটা ভালই হবে। পাকা রাঁধুনী বলে কথা!
২৩|
২২ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:৪৪
সরকার সেলিম বলেছেন: খুব খিদা লেগেছে, আপনার বাসায় আসছি!
২২ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:৫২
কালপুরুষ বলেছেন: সমস্যা দেখিনা। ফ্রীজে এখনো খাবার কিছু অবশিস্ট আছে।
২৪|
২২ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:০৩
ম্যাভেরিক বলেছেন: ভাবী যা খাওয়াবেন, তা-ই যথেষ্ট। আমি আবার খাবারের চেয়ে খাবারের পেছনের মমত্ব আর যত্নটুকু অনুভব করতে পারি বেশি। এমনিতে খাওয়া-দাওয়া বেশি টানে না।
২৫|
২২ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৩৯
সহেলী বলেছেন: লোভনীয় সব খাবার ! কিছু কি আছে ফ্রীজে ?
২২ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:৫৬
কালপুরুষ বলেছেন: ফ্রীজে আছে কিছু। আসবে নাকি বলো? তুমি এলে নাহয় আরো কিছু আইটেম ঝটপট করে ফেলবো।
ঈদ মুবারক। ঈদ কেমন কাটালে জানিও?
২৬|
২২ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৪৫
প্রচেত্য বলেছেন:
দাদা, এ পোষ্টে বেশীক্ষণ টিকে থাকা আমার জন্য নিরাপদ নয় কারণ হিসেবে এ মুহুর্তে আমার অবস্থান বেশ কিছুটা দায়ী
কারণ আমি অফিসে বসে পোষ্টের খাদ্য বর্ণনা ও তার ছবি দেখতেছি, দু-বার বা তারও বেশী স্ক্রল করে মাউসটাকে উঠিয়েছি আবার নামিয়েছি. সব্বোনাশটা তখনই হবে যখন জিভে জল দেখে বস হুংকার দিয়ে বলে উঠবেন 'এই তোমার জিভে জল কেনো?' অনিচ্ছা স্বত্বেও মিথ্যে বলতে হবে "স্যার, চোখের জল গড়িয়ে জিভেতে ঢেকেছে, আমার কি দোষ বলুন স্যার" ... অবশ্য আপনার এ পোষ্টটা মিথ্যে বলার সময় মিনিমাইজ করা থাকবে ... সেটাও নিশ্চিত !
২২ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:৫৯
কালপুরুষ বলেছেন: হাহাহাহাহাহা........ তুমি বসের ঝাড়ি খেলে আমার খুব খারাপ লাগবে। খাবার না খেয়ে ঝাড়ি খাওয়া অবশ্যই কারো কাম্য নয়।
ঈদ মুবারক। আশা করি ঈদ ভালই কাটলো।
২৭|
২২ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:০১
শাহনাজ সুলতানা বলেছেন: দাদা!
খাবারগুলো দেখে জিভে পানি এসে গেছে। ভালোই তো রান্না করেছেন।
ইচ্ছে হয় আগামী ঈদটা বাংলাদেশে করি, এবং ঈদের দিন দুপুর বেলা আপনার বাসায় উপস্থিত হই।
ভালো থাকুন দাদা।
২২ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৫১
কালপুরুষ বলেছেন: তোমার আশা পূর্ণ হোক। অপেক্ষায় রইলাম। দাদা'র বাড়ীর দরজা খোলা রইলো। তুমিও ভাল থেকো। শুভকামনা রইলো।
ঈদ মুবারক।
২৮|
২২ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:০১
জেরী বলেছেন: ![]()
![]()
![]()
২২ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৫৩
কালপুরুষ বলেছেন: খালি হাসলেই চলবো? ঈদের দাওয়াত পাইলামনা। শুভ কামনা রইলো।
ঈদ মুবারক।
২৯|
২২ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:০৫
পল্লী বাউল বলেছেন: শুধু নগর গবেষক কিংবা কবিই নন দাদা যে একজন ভালো রাধুনিও তা জেনে ভাল লাগলো।
আসতেছি দাদার বাসায়
![]()
২২ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৩৮
কালপুরুষ বলেছেন: আসি আসি কইরা বহুত ফাঁকি দিছেন। ভাবীরে নিয়া একদিন চইলা আসেন।
সামনে একটা ঘরোয়া আড্ডা হবে তবে খুব সিলেক্টিভ কিছু মানুষকেই ডাকবো। ব্লগার কিংবা পাবলিক আড্ডায় আর কখনো যাবোনা সিদ্ধান্ত নিয়েছি। কারণ যৌবনের টগবগে রক্তের সাথে প্রবীণ রক্তের তফাৎ আছে সেটা জেনে গেছি। এখন যৌবন যার আড্ডা দেবার সময় তার- জানা ছিলনা।
৩০|
২২ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:২৩
মিআমি বলেছেন: দাদা কি ভাবে কি হলো বুঝলাম না।এখন সামুর পেইজ ওপেন হচ্ছে ২ ঘন্টা হয়েগেল।ভাল রান্না করতে পারেন তো।ছবি গুলি দেখে মুখে পানি চলে এলো।ভাল থাকবেন।
২২ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৩৯
কালপুরুষ বলেছেন: দেশে ফিরলে আমার বাসায় চলে আসবেন- আড্ডা ও খাওয়া-দাওয়া দুটোই হবে।
৩১|
২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:১৫
আবু সালেহ বলেছেন:
ইসরে................কত কত খানারে ..................
ঈদ মোবারক.....
২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৩৭
কালপুরুষ বলেছেন: ঈদ মুবারক।
৩২|
২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৩৮
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: চটপটি খাবো ![]()
৩৩|
২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:০৬
বৃত্তবন্দী বলেছেন: বিরাট সাইজের একটা মাইনাস নিজেরে
আমি গেসিলাম বনানী, চাচী বাড়িত, ভাবতেছিলাম আপনের বাসায় যামু নাকি
পরে আবার ভাবলাম যে আপনি বাসায় আছেন না নাই
আমার ফোন হারায় যাওনে সবার নং হারায় ফেলছি
ফোন যে দিমু সেই উপায়ও ছিলো না ![]()
২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:১৪
কালপুরুষ বলেছেন: দুপুরে বাসায় ছিলাম না। বিকেল থেকে ছিলাম।
৩৪|
২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:১৭
বৃত্তবন্দী বলেছেন: ঐ তো ৫ টার দিকে বেরৈছিলাম চাচী বাড়ি থেকে
কি মিস করলাম ![]()
৩৫|
২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:২৮
পারভীন রহমান বলেছেন: বোহেমিয়ান কথকথা বলেছেন: খাইতে মুঞ্চায় ।
বিবাহ করতেও মুঞ্চায়!!! বউ এর হাতে খাইতে পারলাম না এখনো । আপচুচ!
(
(আমি কিছু রাধতে পারি না
)
২২ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:০৮
লেখক বলেছেন: আমার আবার বউয়ের চাইতে গার্লফ্রেন্ডের লগে ফাস্টফুড আর চাইনীজ খাইতে মুঞ্চায়
নদীর এপার কহে ছাড়িয়া নি:শ্বাস ওপারেতে সর্ব সুখ আমার বিস্বাস !! ![]()
২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৯:৪৭
কালপুরুষ বলেছেন: এটা চিরন্তন সত্য কথা।
৩৬|
২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৪:৩২
কঁাকন বলেছেন: ধন্যবাদ রেসিপির জন্য কিন্তু দেশি মুরগী তো আর এখানে জোগার করতে পারবো না চিন্তা করতেসি ফার্মের মুরগী দিয়েই ট্রাই করবো
২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৯:৪৭
কালপুরুষ বলেছেন: ওহ ও.... আমিতো ভুইলাই গেছিলাম। ফার্মের মুরগী হইলে মশলাটা সামান্য একটু বেশী পরিমাণে লাগতে পারে কারণ সাইজটা একটা ফ্যাক্টর। তবে রান্না করার পর আমারে বইলো কেমন হইছে। টেস্ট না করতে পারলেও মনিটরে ছবি দেইখা চাইখা দেখুম।
৩৭|
২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:৪৭
রোহান বলেছেন: লেইট ঈদ মুবারক.... বাসায় দাওয়াত কবে ![]()
৩৮|
২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:২২
নম্রতা বলেছেন: এত রান্নার আয়োজন দেখে দেখে নিজেই দাওয়াত নিয়ে নিলাম ! আমার দাওয়াটা কনফার্মতো ?
আপনি এত রান্না শিখলেন কি করে ?
ঈদ মোবারক , দাদা !
২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৩৬
কালপুরুষ বলেছেন: দাওয়াত কনফার্ম।
মায়ের কাছ থেকে আর রান্নার অনুষ্ঠান দেখে দেখে।
ঈদ মোবারক।
৩৯|
২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৩৫
পল্লী বাউল বলেছেন: দাদার কষ্টটা আমি বুঝি...
আমি দেখেছি ওটা..
আমার মনে হয় ওটা নিছক ভুল বুঝাবুঝি.....
ভাল থাকুন। ঢাকা এসে ফোন দেবো।
৪০|
২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৩৬
লেখাজোকা শামীম বলেছেন: ভাগ্যিস খাওয়া দাওয়ার পর আপনার এই পোস্ট দেখলাম। নইলে মনিটরের স্ক্রিন চেটে খাওয়া শুরু করতাম। ছবি দেখেই বুঝতে পারছি খাবারগুলো খুব স্বাদের হয়েছিল।
২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:১৩
কালপুরুষ বলেছেন: হাহাহাহাহাহা..... ঢাকায় থাকলে মনিটরের স্ত্রীনে হাত দেওয়ার কোন দরকার ছিলনা- একটা ফোন করে চলে আসলেই হতো। ঈদের দিন কারো দরজা বন্ধ থাকেনা।
৪১|
২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৪২
চিটি (হামিদা রহমান) বলেছেন: বীফ রেজালা দেখতে খুব সুস্বাদু মনে হচ্ছে.......![]()
২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:১৪
কালপুরুষ বলেছেন: দেশে এলে তোমার হাতের শুঁটকি খাবো আর তোমাকে রেজালা খাওয়াবো।
৪২|
২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:১৫
উত্তরাধিকার বলেছেন: দাদা,
ঈদ মোবারক।
ভাল আছেন আশা করি।
আপনার লেখা ও রান্না দুটোই সমান মানের।
দারুন।
দেখেই বোঝা যাচ্ছে।![]()
৪৩|
২৪ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৩৭
কোজাগরী চাঁদ বলেছেন: ইয়াম্মি ইয়াম্মি!
৪৪|
২৪ শে সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:২০
আরিয়ানা বলেছেন: দাদা আমার মোবাইল নষ্ট হয়ে গেছে তার সাথে আপনার নাম্বারটাও গেছে। আমাকে কি আরেকবার এস এম এস করা যায়? শনিবারে ফোন কিনব। তবে ইমেল ও করতে পারেন এখানে। [email protected]
২৪ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:২৫
কালপুরুষ বলেছেন: কোন চিন্তা করোনা। আমি তোমাকে এসএমএস ও কল করবো। আর আমার মোবাইল নম্বরটা এখানে দিয়ে দিলাম। লিখে রেখো-
০১৭১১৮১৩৩২৬
৪৫|
২৪ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৩৫
পুরাতন বলেছেন: জটিল রান্না বান্না করছেন দেখা যায়...........দেইখাই খাইতে ইচ্ছা করতাছে........![]()
![]()
৪৬|
২৪ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৩৯
বড় বিলাই বলেছেন: ভীষণ ক্ষুধা বোধ করছি হঠাৎ, ঘটনা কী বুঝলাম না।
৪৭|
২৪ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:১৪
নক্ষত্রের কান্না বলেছেন: মানুষের কত ধরনের গুনই না থাকতে পারে?
দেখা যাক আপনার দেখাদেখি আমরাও (মানে যারা রান্নার র'ও জানিনা) রন্ধনশাস্ত্রে কিছু উন্নয়ন করতে পারি কি না।
২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৪৩
কালপুরুষ বলেছেন: চেষ্টা করলে এমন কিছু কঠিন কাজ না। আপনি ভাল আছেন আশা করি।
৪৮|
২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৫৬
মেঘশাদা বলেছেন: আচ্ছা এসব খাইতে কি বেশি মজা হইছে?![]()
![]()
সব কি শেষ?![]()
একটুও কি নাই?![]()
২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:০৯
কালপুরুষ বলেছেন: আপনার প্রশ্নের জবাবে বলা যায়-
- যারা খেয়েছেন জনে জনে তাদের সাক্ষাৎকার প্রয়োজন।
- খাবারে কোন প্রিজার্ভেটিভ দেয়া ছিলনা তাই রেখে দেয়া সম্ভব হয়নি।
- সেদিনের রান্না করা কোন খাবার নেই- তবে ফ্রীজে ও ঘরে কাঁচা ও রান্নাবিহীন অবস্থায় অনেককিছুই আছে।
৪৯|
২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:০৪
সুরঞ্জনা বলেছেন: দাদা, আপনার রান্নার ছবি ও বর্ননা শুনে ব্লগের ছোট ভাইগুলো যেন রান্নায় আগ্রহি হয়।
তাহলে দাম্পত্য জীবন অনেক শান্তিময় হবে। কারন পেট শান্তি তো জগত শান্তি।
ভালো থাকবেন।
২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:২৬
কালপুরুষ বলেছেন: ধন্যবাদ। সুন্দর মন্তব্য। শুভ কামনা রইলো।
©somewhere in net ltd.
১|
২১ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৪২
শয়তান বলেছেন: কালকে বনানী যামু ভাবতেসি