নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইচ্ছে পাখি

ইচ্ছে পাখি

যখন তোমায় পড়বে মনে প্রশান্তিতে মুদবো আঁখি দু চোখ বুঁজে এক নিমিষে হব আমি ইচ্ছে পাখি

ইচ্ছে পাখি › বিস্তারিত পোস্টঃ

নিজেকে ফাঁকি দেব

২৭ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৫২

মোঃ কামরুজ্জামান

রাতের আঁধারে আমাকে কি চেনা যাবে?
আমার পায়ের ছাপ কেউ বুঝতে পারবে না
আমি নীরবে, নিভৃতে, লোকচক্ষুর আড়ালে
নিজেকে ফাঁকি দেব।
অন্ধকারে কি মানুষ চেনা যায়?
আমার চোখ, কান, নাক মানুষেরই মত
আমি চোখ বন্ধ করে কানে তুলো দিয়ে
নিজেকে ফাঁকি দেব।
দিনের আলোয় কি আমাকে দেখা যাবে?
আমার রক্ত ও মাংসের দেহ
আমি চুল কেটে দেহ ঢেকে
নিজেকে ফাঁকি দেব।
আওয়াজ শুনে কি আমাকে বোঝা যাবে?
আমার সামনে কথা বলার আধুনিক যন্ত্র
আমি সবকিছু ভুলে অঙ্গুলি তুলে
নিজেকে ফাঁকি দেব।
আমি কি আমাকে জানতে পারব?
আমার মাঝে আমি থাকি
আমি অস্তিত্বকে জলাঞ্জলি দিয়ে
নিজেকে ফাঁকি দেব।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:০২

কিরমানী লিটন বলেছেন: অনেক ভালো হয়েছে-চমৎকার মুগ্ধতা ...

১১ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:২৪

ইচ্ছে পাখি বলেছেন: ধন্যবাদ

২| ১২ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:২৮

রুদ্র জাহেদ বলেছেন: চমৎকার কবিতা

১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:০২

ইচ্ছে পাখি বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.