নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইচ্ছে পাখি

ইচ্ছে পাখি

যখন তোমায় পড়বে মনে প্রশান্তিতে মুদবো আঁখি দু চোখ বুঁজে এক নিমিষে হব আমি ইচ্ছে পাখি

ইচ্ছে পাখি › বিস্তারিত পোস্টঃ

হাতিয়া দ্বীপ

১৩ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:১৩


বাংলাদেশের সর্ব দক্ষিণে মেঘনা ও বঙ্গোপসাগরের উত্তাল তরঙ্গের উন্মত্ততা আর পাগলা ঢেউয়ের খেয়ালী খেলাঘর হাতিয়া দ্বীপ। প্রকৃতির এ খেলাঘর ঠিক কবে কখন উৎপত্তি হয়েছিল তার স্পষ্ট কোন তথ্য আজো উন্মোচন করা সম্ভব হয়নি। এর নামকরণ নিয়েও রয়েছে নানা মত। তবে ইতিহাস পর্যালোচনা সাপেক্ষে ধারনা করা হয় যে, এ দ্বীপের বয়স প্রায় ৫৫০০-৬০০০ বছর।

হাতিয়া ২২’৩০’’ এবং ২২’৬০’’ অক্ষরেখা ও ৯১’০০’’ এবং ৯১’২০’’ উত্তর নিরক্ষরেখার মধ্যে অবস্থিত। এ দ্বীপের বর্তমান আয়তন ১৫০৬ বর্গ কি:মি: এবং মোট জনসংখ্যা ৩৪৬৮৫৩ জন(২০০১ সালের আদমশুমারী অনুযায়ী)।

হাতিয়া ১টি উপজেলা, ১টি পৌরসভা, ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত একটি সংসদীয় আসন। এখানে ৪টি কলেজ, ২৯টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি কামিল মাদ্রাসা, ১৬টি আলিম-ফাজিল মাদ্রাসা, ২১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৬৫টি এবতেদায়ী মাদ্রাসা, ৮৯টি মক্তব ও ৪৯টি নূরানী মাদ্রাসা রয়েছে। হাতিয়ায় ১টি সরকারি হাসপাতাল, ৫৬টি কমিউনিটি ক্লিনিক, ৯টি ব্যাংক শাখা, ৫টি সংবাদমাধ্যম ও ৪টি মোবাইল কোম্পানী রয়েছে। হাতিয়ার অর্থনীতি মূলত কৃষি নির্ভর। এছাড়াও মাছ, বাদাম ও টক দইয়ের জন্য এ অঞ্চল বিখ্যাত। এ অঞ্চলে ৩০টি মাছের আড়ত, ৩টি বরফকল, ৩৬টি বাজার ও ৩১২৫ জন মাছ ব্যবসায়ী রয়েছে। যোগাযোগ ব্যবস্থার অনুন্নয়ন সত্বেও এ অঞ্চলের মানুষ যথেষ্ট শিক্ষা সচেতন এবং সাহিত্য ও সংস্কৃতিমনা। এখানে বর্তমানে শিক্ষার হার শতকরা ৬৮ ভাগ। এ অঞ্চলের ক্রীড়াঙ্গনেও রয়েছে গৌরব করার মত ইতিহাস।

হরিণের অভয়াশ্রম নিঝুমদ্বীপ একটি সম্পদে ভরপুর ও অতীব সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র। তেল-গ্যাস অনুসন্ধান কোম্পানীগুলো বিভিন্ন ধরনের জরীপকার্য সম্পাদন করে অত্র অঞ্চলে গ্যাস থাকার বিষয়টি নিশ্চিত করে।

মহান মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে কেন্দ্রীয় রাজনীতি ও স্থানীয় রাজনীতির বিপরীতমুখী গতির কারনে প্রকৃতপক্ষে এ অঞ্চলের আশানুরুপ উন্নয়ন হয়নি। বাংলাদেশ সরকার যথাযথ দৃষ্টি দিলে এ দ্বীপের জীবনযাত্রার মান উন্নয়ন সময়ের দাবী মাত্র।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৩ ই মার্চ, ২০১৬ রাত ৮:৩৩

বিজন রয় বলেছেন: জেলা করা হোক।

১৪ ই মার্চ, ২০১৬ সকাল ৯:২২

ইচ্ছে পাখি বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.