নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অসুস্থ শহরের নাগরিক মন, তাই পালিয়ে বেড়ানোর আয়োজন...

কাঙাল মিঠুন

ইদানীং/ আবছা রোগে মরে যায় বইয়ের পাতা/ ক্যালেন্ডারে নকশা আঁকে প্রাক্তন প্রেমের দাগ/ বাগানের ফুল চুরি করে যায় আবেগহীন গুবরে...

কাঙাল মিঠুন › বিস্তারিত পোস্টঃ

এবং অসমাপ্ত ইদানীং-৩

০৯ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৪৩

বুক পকেটে মরচে ধরা পাঁচ টাকার নোটটির গায়ে ন্যাপথালিনের গন্ধ। স্কুল পালানো ধূসর বাতাসগুলো পোড়োবাড়ি খোঁজে, অবেলায় বেহিসেবি খরচ হয় দীর্ঘশ্বাস। রাস্তার ধারে ভাজাপোড়ার দোকানে বিক্রি হচ্ছে ঘামে ভেজা তেলে ভাজা। নামী-বেনামী রেস্টুরেন্টগুলোর লোহার শিক ঢোকানো মাংসের ফাঁকে গেঁথে থাকে কারো হৃদপিণ্ড।
ড্রেনের পানিতে ডেটিং করতে করতে ভেসে চলেছে একটি ছেঁড়া স্যান্ডেল আর কালো স্যু। এরা জানে না, এদের মিল হবে না কোনওদিন। জীবনতো আর বাংলা সিনেমা না।
ফুটপাতের ফলের দোকানে ইস্ত্রি কুঁচকে যাওয়া প্রৌঢ়টি ঘ্রাণ নিচ্ছে ফলের, দরদাম করার আগে কি ভাবছে? জীবনটা এতো তাড়াতাড়ি ফুরিয়ে গেলো?
আহা জীবন! জীবন রে! তুই এতো ছোট কেনে?
©কাঙাল

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.