নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অসুস্থ শহরের নাগরিক মন, তাই পালিয়ে বেড়ানোর আয়োজন...

কাঙাল মিঠুন

ইদানীং/ আবছা রোগে মরে যায় বইয়ের পাতা/ ক্যালেন্ডারে নকশা আঁকে প্রাক্তন প্রেমের দাগ/ বাগানের ফুল চুরি করে যায় আবেগহীন গুবরে...

কাঙাল মিঠুন › বিস্তারিত পোস্টঃ

এবং অসমাপ্ত ইদানীং-৪

০৯ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৪৫

রাস্তার পাশে যে প্রায় প্রৌঢ়া মহিলাটা বয়সে তরুণ রিক্সাওয়ালা ছেলেটার সাথে জমিয়ে কথা বলছে, সে কি জানতো এই নির্লজ্জ শহরটার বুকে এরকম গল্প বলার লোক ধীরে ধীরে বেড়ে যাচ্ছে, কিন্তু সে তুলনায় শোনার লোক কই?
ফুটফুটে ধবধবে শিশুটা জানে না এই শহর তার শরীরের মেলানিন কমিয়ে রাজপুত্তুর বানিয়েছে, কিন্তু মেলানিনে থকথক করা রোদে পোড়া ছেলেটাও রাজপুত্তুর।
কেবল ভুল জায়গায়ই জন্ম নিয়েছে সে। হয়তো দুজনেই!
সকাল থেকে সেজেগুঁজে যে মেয়েটি প্রেমিকের সাথে সময় কাটিয়ে অনিচ্ছা সত্ত্বেও চাইনিজ খেয়ে ঘরে ফিরেছে, সে জানে না তার বাসার পিছনেই আরেকজন এই সন্ধ্যায় সাজতে বসেছে; নইলে তার ভাতই জোটে না।
এলোমেলো রাতটার পর ছন্নছাড়া বিকেল পেরিয়ে পুরনো কাজের মেয়ের সাথে রাগে গজ গজ করতে করতে পেনশনে থাকা বৃদ্ধাটার গল্প শুনতে ধারে কাছ কেউ নেই। অথচ তার গল্পের সিংহভাগ জুড়ে আছে ভালো স্কুল, কলেজ বিশ্ববিদ্যালয় কিংবা দামী গাড়ি-বাড়ি।
ওদিকে প্রৌঢ়া মহিলাটা বকেই চলেছে রিক্সাওয়ালা ছেলেটার সাথে, যেনো কত জন্মের চেনা,
আচ্ছা! এই মহিলাটা কি সকালেও ছেলেটিকে দেখেছিলো?
©কাঙাল

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.