| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইদানীং/ আবছা রোগে মরে যায় বইয়ের পাতা/ ক্যালেন্ডারে নকশা আঁকে প্রাক্তন প্রেমের দাগ/ বাগানের ফুল চুরি করে যায় আবেগহীন গুবরে...
বিক্রি হবে,
সময়, প্রেম আর অভাবের আগুনে ঝলসানো
একটা হৃদয় বিক্রি হবে।
বাড়তি আগুন লাগবে না আর।
বিক্রি হবে,
আজীবন কষ্টের সুরে পোড়া কয়েকটি বাঁশি বিক্রি হবে।
বাড়তি দু:খ লাগবে না আর।
বিক্রি হবে,
চৈত্রের রোদে পুড়ে পুড়ে শক্ত মাটিতে
ফোস্কা পড়া পা বিক্রি হবে।
বাড়তি তাপ লাগবে না আর।
বিক্রি হবে,
কষ্ট পেয়ে রাতদুপুরের গানে উড়িয়ে
দেয়া একটা কণ্ঠ বিক্রি হবে।
বাড়তি সরগম লাগবে না আর।
বিক্রি হবে,
বহুদিনের ঋণে জর্জরিত, অবহেলিত
একটা জীবন বিক্রি হবে।
ভ্যাট বা ট্যাক্স লাগবে না আর।
বিক্রি হবে,
বেকারত্বের অভিশাপ মাখা সার্টিফিকেট
এফিডেফিটসহ বিক্রি হবে।
©কাঙাল
©somewhere in net ltd.