নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অসুস্থ শহরের নাগরিক মন, তাই পালিয়ে বেড়ানোর আয়োজন...

কাঙাল মিঠুন

ইদানীং/ আবছা রোগে মরে যায় বইয়ের পাতা/ ক্যালেন্ডারে নকশা আঁকে প্রাক্তন প্রেমের দাগ/ বাগানের ফুল চুরি করে যায় আবেগহীন গুবরে...

কাঙাল মিঠুন › বিস্তারিত পোস্টঃ

এবং অসমাপ্ত ইদানীং- ১০

০১ লা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:০৪

কেউই কোনোদিন ক্ষমতার, সফলতার, কিংবা জীবনের নাটকের শীর্ষে থাকে না, থাকতে পারে না। এটা প্রকৃতিরই এক ধরণের নিয়ন্ত্রণ প্রক্রিয়া। নাস্তিক ফেরাউন কিংবা আস্তিক আলেক্সান্ডার কেউই জীবনের শীর্ষস্থানে টিকে থাকতে পারেননি।
"এলাম, দেখলাম, জয় করলাম" নেপোলিয়ন বোনাপার্টকেও প্রায় নি:সঙ্গ অবস্থায় মৃত্যুর কাছে পরাজিত হতে হয়েছে।
তাই শীর্ষস্থান ধরে রাখা, না জীবনে টিকে থাকা, না নতুন কৌশলে অন্য কোন পথ হেঁটে দ্রুত গন্তব্যে পৌঁছানো, তার চাইতে-
# নিজের মনের মতো একটা ঘর বানান
# একটা বিশ্বস্থ বন্ধু/ সঙ্গী তৈরি করুন যেনো সুখে না আসুক দু:খে হলেও হাত ধরে হাঁটার সময় দেয়।
আজ বাদে কাল যখন জীবন যুদ্ধের নি:সঙ্গ সৈনিক হিসেবে অবসরে যাবেন তখন সময়ের কাছে হাতজোড় করে মনের মতো বানানো ঘরটা আর বিশ্বস্ত সঙ্গীটা চেয়ে নিবেন। জীবন অনেক সুন্দর,
শুধু একটা নিজের মতো ঘর আর নিজেকে বোঝার মতো আরেকটা আত্মা দরকার।
নইলে নিজের চোখগুলোকেও নিজের মনে হবে না কোনোদিন।
"এ রকম সত্য
পৃথিবীতে খুব বেশি নেই আর।" -সুনীল গঙ্গোপাধ্যায়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.