নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অসুস্থ শহরের নাগরিক মন, তাই পালিয়ে বেড়ানোর আয়োজন...

কাঙাল মিঠুন

ইদানীং/ আবছা রোগে মরে যায় বইয়ের পাতা/ ক্যালেন্ডারে নকশা আঁকে প্রাক্তন প্রেমের দাগ/ বাগানের ফুল চুরি করে যায় আবেগহীন গুবরে...

কাঙাল মিঠুন › বিস্তারিত পোস্টঃ

অসমাপ্ত ইদানীং- ১১

০১ লা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:০৪

শহরের ফুটপাথে ইদানীং শব্দদের ভিড়, ব্যস্ত রাস্তার মোড়ে মোড়ে তীব্র আলো নস্টালজিক হয়ে পড়ে। ক্রমশ ফিরে যায় অন্ধকারদের সময়ে। বিকেলের শেষ আলোয় পথ চিনে ডেরায় ফিরতে থাকা পাখিগুলোর চোখ ধাঁধিয়ে যায় মোটর গাড়ির তীব্র আলোয়। পাখিগুলোও নস্টালজিক হয়ে যায়, শৈশবের সেই অদ্ভুত ছেলেটার কথা মনে পড়ে যায় কোনো বুড়ো পাখির। ইস! তখন যদি তার হাতে ধরা দিত, আজ খাঁচায় চমৎকার রাজার হালে দিন কাটাতে পারত!
ছ'তলার পাশের বস্তিটায় বুক ফাটা কান্নায় উথলেছে এক কিশোরী, ছ'তলার উপর দাঁড়িয়ে এক কিশোর; লাফিয়ে পড়বে কি না ভাবছে। কান্নাটা বেশ ভালোই লাগছে। কান্না তো কান্নাই! গরীব আর ধনীভেদে তো কান্নার রং বদলায় না!
উড়ে যেতে যেতে একটা লম্বা দীর্ঘনিঃশ্বাস ফেললো একটা বুড়ো পাখি।
কেনো জানা গেল না। ইদানীং এরকম দীর্ঘনিঃশ্বাস অনেকেই ফেলে।
ক'জনের কারণটাই বা জানা যায়?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.