নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অসুস্থ শহরের নাগরিক মন, তাই পালিয়ে বেড়ানোর আয়োজন...

কাঙাল মিঠুন

ইদানীং/ আবছা রোগে মরে যায় বইয়ের পাতা/ ক্যালেন্ডারে নকশা আঁকে প্রাক্তন প্রেমের দাগ/ বাগানের ফুল চুরি করে যায় আবেগহীন গুবরে...

কাঙাল মিঠুন › বিস্তারিত পোস্টঃ

এবং অসমাপ্ত ইদানীং - ১২

০১ লা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:০৫

ছেলেটা অপেক্ষায় থাকতো কখন মোবাইলের ব্যালান্স শেষ হবে। শূন্য পয়সায় মেয়েটির নম্বরে ফোন দিয়ে মনের কথাগুলো বার বার রিহার্সেল করে নেবে। যেন এক নি:শ্বাসে কথাগুলো বলে ফেলতে পারে। শুধু তার নাম-ঠিকানা লেখা একটা খাম আসার কথা ছিল ইদানীং।
যাইহোক।
খামটা আসছে কিনা তা বোঝার আগেই ছেলেটির ফোনে আড়ি পেতেছে হতাশাগুলো। সে শোনে, ছেলেটি, এক নাগাড়ে বলে যাচ্ছে,
"জানো, তোমার মোবাইল নম্বরের লাস্ট ডিজিট শূন্য শূন্য, তোমার চোখগুলোও শূন্যের মতো সুন্দর। গোলগাল। আমার কাছে একটা খাম এসেছে, ওটাতে বেতনের জায়গায় দুটো অংকের পর তিনটা শূন্য লেখা আছে।
আমরা দুজন এখনওকি পাশাপাশি শূন্য হতে পারবো না? "
ছেলেটা কি জানে না, শূন্য অসীমও হতে পারে, যা কখনোই ধরা যায় না। গোনা যায় না। ছোঁয়া যায় না। শুধু অনুভব করা যায়।
ছেলেটির হাতে সত্যিই একটা নাম ঠিকানা, দুই অংকের পর তিনটা শূন্য লেখা খাম এসেছে।
শুধু মেয়েটির মোবাইল নাম্বারের লাস্ট ডিজিট শূন্য শূন্য নেই। তার বদলে তার পেট শূন্যের মতো স্ফীত, যে গাড়ি থেকে নামলো তার শেষে একটা শূন্য আছে। হাসপাতালের ট্রলিতে মেয়েটা, হাত শূন্যের মতো গোল। ট্রলির চাকা শূন্যের মতো গোল হয়ে ঘুরছে।
ছেলেটির ঠোঁট শূন্যের মতো গোল, ফিল্টারটাও শূন্যাকৃতির। সে ধোঁয়া দিয়ে রিং বানাতে চেষ্টা করছে, সেটা শূন্যের মতো গোল।
উপরে শূন্যাকৃতির চাঁদ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.