নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অসুস্থ শহরের নাগরিক মন, তাই পালিয়ে বেড়ানোর আয়োজন...

কাঙাল মিঠুন

ইদানীং/ আবছা রোগে মরে যায় বইয়ের পাতা/ ক্যালেন্ডারে নকশা আঁকে প্রাক্তন প্রেমের দাগ/ বাগানের ফুল চুরি করে যায় আবেগহীন গুবরে...

কাঙাল মিঠুন › বিস্তারিত পোস্টঃ

এবং অসমাপ্ত ইদানীং -১৬

০১ লা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:১২

রাস্তার লেড বালবের আলোয় নিজের ছায়া দেখে হাঁটতে থাকা কুকুরটাও জেনে গেছে এই ছায়াটা তার। চলতি পথে ঘেউ ঘেউ করে আর সেটাকে তাড়া করে না। ভেজা রাস্তায় ছুটে চলা গাড়িটাও মাঝে মাঝে বিশ্রাম চায়, কিন্ত যার জন্মই ছুটে চলতে সে কি করে থামবে?
বৃষ্টি মাথায় নিয়ে কুলফিওয়ালাটা ফিরে যাচ্ছে ডেরায়। তার টুংটুং ঘন্টা আজও দাসত্বের দায় নিয়ে রাজপথে জানান দেয়, "সরে যাও আমি বরফের থেকে উঠে আসা প্রহরী!"
ইদানীং ঘুমের ঘোরে পুরনো স্মৃতি দেখে ঘামে ভিজে যায় কম্বল, বিছানার চাদর। আঁশটে গন্ধ জমতে জমতে হয়ে যায় পঁচা লাশের তীব্রতর ঘ্রাণ। পৌঁছে গেছে কুকুরটার নাকে, সে এদিকেই আসছে। কুলফি মালাই নিয়ে ঘন্টাটাও!
লাশ পঁচা গন্ধ, কুলফি, কুকুর, ঘণ্টা, নির্ঘুম রাত, টিমটিমে লেড লাইট...
আজ নিভে যাক সব তারা, তারার আলোর কী দরকার?
পথ দেখানো নাবিক যে আজ অন্ধ...

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.