| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইদানীং/ আবছা রোগে মরে যায় বইয়ের পাতা/ ক্যালেন্ডারে নকশা আঁকে প্রাক্তন প্রেমের দাগ/ বাগানের ফুল চুরি করে যায় আবেগহীন গুবরে...
কুয়াশাটাকে কুয়াশাই ঢেকে রেখেছিল তাই,
সকাল ছাড়াই দিনটা শুরু হয়েছিল।
তোর কপালে টিপ নেই, তা দেখে সমস্ত শহরের টিপ
নিয়ে তোর কাছে যাওয়ার সময়,
ফেরিওয়ালা বেচারা জ্যামে পড়েছিল।
সাদা কুয়াশাকে ঢেকে রেখেছিল অন্য কুয়াশা,
তাই লাল সূর্যটাই আস্ত টিপ হয়ে গিয়েছিল।
©somewhere in net ltd.