| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইদানীং/ আবছা রোগে মরে যায় বইয়ের পাতা/ ক্যালেন্ডারে নকশা আঁকে প্রাক্তন প্রেমের দাগ/ বাগানের ফুল চুরি করে যায় আবেগহীন গুবরে...
একদিন,
স্বপ্নের ভেতর স্বপ্ন দেখেছিলাম;
নি:সঙ্গ স্টিয়ারিং এ আটকেছিল রোদের কান্না।
অবেলার ফানুষ উড়ে চলে ছায়া দেখে দেখে-
সুতোর নাটাই আর ঘুড়ির বাড়িতে যান না।
চায়ের কাপে আটকে গেছে কৈশোর,
মেঠো রাস্তায় ঝিঁঝি পোকাদের ভিড়,
স্বপ্নেরা এখন স্বপ্ন দেখতে মশগুল
জীবিতরা সব মরে যেতে অস্থির।
@কাঙাল
©somewhere in net ltd.