নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অসুস্থ শহরের নাগরিক মন, তাই পালিয়ে বেড়ানোর আয়োজন...

কাঙাল মিঠুন

ইদানীং/ আবছা রোগে মরে যায় বইয়ের পাতা/ ক্যালেন্ডারে নকশা আঁকে প্রাক্তন প্রেমের দাগ/ বাগানের ফুল চুরি করে যায় আবেগহীন গুবরে...

কাঙাল মিঠুন › বিস্তারিত পোস্টঃ

এবং অসমাপ্ত ইদানীং- ৩০

০১ লা এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:২২

বহুদিন এ তল্লাটে স্বপ্নচুরি হয় না। শাহবাগের কাছের মর্গটায় মৌমাছিদের ভিড়। একমাত্র ওখানেই নাকি খাঁটি ফরমালিন পাওয়া যায় আজকাল।
সস্তার টিউশানি ফেরত পাবলিক বাসটি ভাঙা আধপাল্লার জানলা খোলা রেখে ঘুমিয়ে গেছে। আর তাই দিয়ে সদ্য কৈশোর পেরুনো তরুণটি জ্যামে বিশ্রাম নেয়া কালো নোয়া গাড়ির হেডলাইটে ঘামে ভেজা স্যাঁতসেঁতে চোখ রাখে। সেখানে ড্রাইবারের পাশের সিটে বসা তারই সমবয়সী মেয়েটির মুখে চিকচিক করছে সদ্য আস্তরণ দেয়া পার্টি মেকাপ। গ্লিটার? না ঘাম?
আজকে একটা যুবক তার বাসার পাশের কমিউনিটি সেন্টারে আত্মহত্যা করছে। দৈনিক সংবাদ পত্রে শিরোনাম ছিল "তার বাঁ বগলে কড়া লাল রঙের একটা সুন্দর শাড়ি"র।
জ্যামে আটকে পড়া গার্লফ্রেন্ড সুদ্ধ বাইকার তখনি হাইড্রোলিকে তার প্রতিবাদ জানিয়েছে, সেটি কোনো গণমাধ্যমে আজও আসেনি।
রাত তিনটায় হঠাৎ নজরে আসা দূরের বাথরুমের লাইটটি জ্বলছে সন্ধ্যা থেকে।
লাইট দেখে যায় কতো রকমের পোশাক, অন্তর্বাস, কতো নোংরা আভাস...
তাই ইদানীং এ তল্লাটে আর স্বপ্নচুরি হয় না...

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.